ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

কেইনের জয়ে খুশি মরিনহো, এমবাপ্পের জন্য আক্ষেপ


কেইনের জয়ে খুশি মরিনহো, এমবাপ্পের জন্য আক্ষেপ

হ্যারি কেইনের জয় হোসে মরিনহোকে আনন্দিত করেছে, যদিও কিলিয়ান এমবাপ্পের স্বপ্ন পূরণ হয়নি ব্যালন ডি’অরের মঞ্চে। রিয়াল মাদ্রিদ কোচ এমবাপ্পে তার দলের খেলোয়াড় হওয়া সত্ত্বেও পুরস্কার না জেতার জন্য আক্ষেপ প্রকাশ করেছেন। তবে সাবেক শিষ্য কেইনের সাফল্যে তিনি খুশি।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ডের হয়ে কেইন অসাধারণ সময় কাটিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন এই স্ট্রাইকার। বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের মাধ্যমে তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর অর্জন করেন তিনি।

মরিনহো বলেন, 'কেইনের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। সে দুর্দান্ত খেলোয়াড়, দারুণ এক পেশাদার, অসাধারণ ব্যক্তি। অবশ্যই, আমার খেলোয়াড় না জেতায় হতাশা কিছু তো আছেই, তবে আমাকে সৎ থাকতে হবে এবং বলতেই হবে যে, হ্যারির জয়েও আমি খুব খুশি। কারণ সে এমন এক খেলোয়াড়, যে এটার যোগ্য।'

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজের জন্য টনি ডি জর্জিকে ফিরিয়ে দল ঘোষণা

এমবাপ্পের প্রশংসা করতে ভুলেননি মরিনহো। বিশ্বকাপে ১০ গোল করা ফরাসি তারকাকে তিনি অনন্য বলে উল্লেখ করেছেন। মরিনহো বলেন, 'তবে বিশ্বকাপের ইতিহাসে একজনই সেরা খেলোয়াড়। বিষয়টা অসাধারণ, অনন্য। আর কিলিয়ান অনন্য।'

এমবাপ্পের পাশাপাশি ব্যালন ডি’অরের ভোটে জুড বেলিংহ্যামের ১১তম অবস্থান নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন মরিনহো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


নড়াইলে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

নড়াইল পৌর শহরের প্রকৌশলীর বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, এ সময় প্রায় কোটি টাকার মালামাল ডাকাতি করা হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (১ নভেম্বর) ভোরে শহরের ভাদুলিডাঙ্গা এলাকায়।

প্রকৌশলী মানিক বিশ্বাস, যিনি মৃত সুধির কুমার বিশ্বাসের পুত্র, সদর পৌর এলাকার ভাদুলিডাঙ্গা থেকে এই ঘটনার শিকার হয়েছেন।

পুলিশ এবং ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, রোববার ভোরে ২ তলা বিশিষ্ট বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মুখোশধারী ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল। তারা বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। ডাকাতরা আনুমানিক ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা লুট করে নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে আমরা তৎপর আছি। মামলা দায়েরসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতা টিকিয়ে রাখতে নেতানিয়াহু ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন: গোলান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ক্ষমতা টিকিয়ে রাখতে নেতানিয়াহু ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন: গোলান

ইসরাইলের ‘ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেছেন যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন হামলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতে পারেন।

রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে ইসরাইলের এই বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন যে, ইরানের সাথে আরেকটি যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

তিনি দাবি করেন যে, নেতানিয়াহুর কাছে এ ধরনের সংঘাতের নেতৃত্ব দেয়ার জন্য জনসমর্থন, নৈতিক বৈধতা এবং মৌলিক সক্ষমতা কোনোটিই নেই। একই সঙ্গে তিনি যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠনের আহ্বান জানান।

গোলান পোস্টে নেতানিয়াহুকে ইরানের সঙ্গে সংঘাত নিরসনে ব্যর্থতার জন্য দায়ী করেন। তিনি লেখেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে বারবার ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে হচ্ছে। নেতানিয়াহু কতটা ব্যর্থ হয়েছেন, এটি তারই প্রমাণ।’

গোলান আরও বলেন, গাদি আইজেনকট, আভিগদর লিবারম্যান, নাফতালি বেনেট, ইয়ার লাপিদ এবং তিনি নিজে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে গভীরভাবে জানেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। ইসরাইলকে সুরক্ষিত রাখতে তারা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির যেটুকু অবশিষ্ট রয়েছে, সেগুলোতে ‘মাত্র ১০ মিনিটের মধ্যেই’ আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) রাতে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘এখনও এক বা দুটি স্থাপনা বাকি আছে, যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনও রয়েছে। আমরা ১০ মিনিটেই এটি গুঁড়িয়ে দিতে পারি। এ জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পারি।’

সূত্র:  ওয়াইনেট নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৭১% শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৭১% শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নানা সংকটে ভুগছে, যার মধ্যে আবাসন, শিক্ষক ও পরিবহন সমস্যাও রয়েছে। প্রতিষ্ঠার ২০ বছর পরেও ৭১ শতাংশ শিক্ষার্থী এখনও আবাসন সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষকদের অনুমোদিত পদের প্রায় ৫৪ শতাংশ খালি রয়েছে। চিকিৎসাকেন্দ্রেও সেবার অভাব রয়েছে। তবে উপাচার্য জানিয়েছেন, সংকট সমাধানে তারা কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব প্রকাশিত হলো।

দুই বছর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রংপুরের হান্নান ও জামালপুরের সায়েম। দীর্ঘ সময় পার হলেও তাদের হলের সিট মেলেনি। ফলে তারা ক্যাম্পাস থেকে এক কিলোমিটার দূরের মেসে বসবাস করছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাদের মতো একই পরিস্থিতিতে রয়েছে প্রায় ৭ হাজার শিক্ষার্থী। কারণ শিক্ষার্থীদের ৭১ শতাংশই আবাসন সুবিধার বাইরে রয়েছে।

নৃ-বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্র আব্দুল হান্নান বলেন, “বিশ্ববিদ্যালয়ের হলে থাকলে মাসে ১৫০ টাকার মতো ভাড়া দিতে হতো। মেসে থাকায় অনেক ভাড়া দিতে হচ্ছে। ক্যাম্পাসের কাছাকাছি মেসগুলোতে ভাড়া দিতে হয় দেড় থেকে দুই হাজার টাকা। তাছাড়া খাবার খরচ তো রয়েছেই। এখন খরচ বহন করতে পারি না বলে দূরের মেসে ৮০০ টাকা ভাড়ায় থাকি। সব মিলিয়ে ৪-৫ হাজার টাকা খরচ হয়ে যায়।”

তিনি আরও বলেন, “আমার বাবা একজন কৃষক। বিশ্ববিদ্যালয়ে এসেও বাবার কাছে মাসে মাসে টাকা আনতে চাই না। সেজন্য টিউশনি করি ও কোচিংয়ে ক্লাস নিয়ে খরচ যোগাই। হলে থাকলে এই সময়টা পড়াশোনাতেই দিতে পারতাম।”

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সায়েম হাসান জানান, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রত্যেকেরই প্রত্যাশা থাকে হলে থাকার। আমাদের দ্বিতীয় বর্ষ শেষ হতে চলেছে এখনও হলে সিট পাইনি। হলে সিট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এতে পরিবারের উপর বাড়তি চাপ তৈরি করছে।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে ২০০৬ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তথ্য অনুযায়ী, সর্বশেষ শিক্ষাবর্ষ পর্যন্ত ২৫টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা ৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮০৫ এবং ছাত্রী ৫ হাজার ৯ জন। চারটি আবাসিক হলে আসন সংখ্যা ২ হাজার ৮৫৯টি। অর্থাৎ মোট শিক্ষার্থীর মাত্র ২৯.১ শতাংশ হলে থাকার সুযোগ পাচ্ছেন। আবাসন সুবিধার বাইরে রয়েছেন ৬ হাজার ৯৫৫ জন, যা প্রায় ৭০ দশমিক ৯ শতাংশ।

চার হলের মধ্যে দুটি ছাত্র হলে আসন ১ হাজার ৪৮৪টি। ‘বিদ্রোহী’ হলে ১ হাজার ২৮৪ আসনের বিপরীতে প্রায় ১ হাজার ২৫০ জন অবস্থান করছেন। ‘অগ্নিবীণা’ হলে ২১৪ আসনের বিপরীতে ১৫০ জন রয়েছেন। দুটি ছাত্রী হলে আসন ১ হাজার ৩৭৫টি। ‘শিউলিমালা’ হলে ১ হাজার ১৭৫টি আসন পূর্ণ এবং ‘দোলনচাঁপা’ হলে ২১৪ আসনের বিপরীতে ১৯০ জন অবস্থান করছেন।

আবাসিক হলেও নেই স্বস্তিকর পরিবেশ

বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল পরিদর্শন করে দেখা গেছে, প্রতিটি ছোট্ট কক্ষে চারজন করে শিক্ষার্থী অবস্থান করছেন। সেখানে কোনো সিলিং ফ্যান নেই; তীব্র গরমে সবাই বিছানার পাশে ছোট ফ্যান নিয়ে পার করছেন। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কৃষক পরিবারের সন্তান লাদেন মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ে হলের আসনসংখ্যা খুবই কম। তাই ছোট একটি কক্ষে চারজন করে থাকতে হচ্ছে। গাদাগাদি করে থাকতে হয়, জায়গার সংকট হয়। ধুলা-বালুর সমস্যাও আছে। অনেক কক্ষের বৈদ্যুতিক সুইচ ঠিকমতো কাজ করে না।”

তিনি আরও জানান, “ওয়াশরুমেরও সমস্যা আছে। নিচতলার বেশ কয়েকটি ওয়াশরুম অচল। ওপরের কিছু ওয়াশরুম চালু থাকলেও, পুরোপুরি সচল নয়। ফলে অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে শুক্রবার জুমার সময় গোসলের জন্য ওয়াশরুমের সামনে দীর্ঘ লাইন তৈরি হয়।”

নতুন দুটি হলের নির্মাণ কাজ শেষ হচ্ছে না

আবাসন সংকট কমাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ১০ তলা করে দুটি নতুন আবাসিক হল নির্মাণ করা হচ্ছে। একটি ছাত্রদের জন্য এবং অন্যটি ছাত্রীদের জন্য। প্রতিটি হলে ৮৫০ জন করে মোট ১ হাজার ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা থাকবে।

২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু হয়। ছাত্র হলটির চুক্তিমূল্য ৭২ কোটি ৫ লাখ ৬৩ হাজার ৬৪ টাকা এবং ছাত্রী হলটির ৭০ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৩৫৮ টাকা। প্রকল্পের কাজ ২০১৮ সালে শুরু হলেও ২০২২ সালের নভেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মূল কাজের চুক্তি হয়। ‘সিএসআই কনস্ট্রাকশন’ ও ‘দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং’ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণকাজ করছে। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তিন দফায় সময় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পটিতে শুরুতে ৪৯১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় ধরা হলেও তা পরে বাড়িয়ে ৮৪০ কোটি ৫৬ লাখ টাকা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক সৈয়দ মোফাসসেরুল ইসলাম বলেন, “এ বছরের ডিসেম্বরে প্রকল্পের সময় শেষ। এটি আর বাড়ানোর সুযোগ নেই। ছাত্রাবাসের কাজও প্রায় সম্পন্ন হয়ে গেছে, কিছু টুকিটাকি কাজ বাকি আছে।” প্রকল্পের ব্যয় বাড়ার কারণ হিসেবে তিনি জানান, পরবর্তীতে অনেক নতুন কাজ যুক্ত হওয়ায় ব্যয় বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “দুটি হল সেপ্টেম্বরের হস্তান্তরের কথা ছিল। কিন্তু কিছু কাজ বাকি থাকায় নির্মাণকারী প্রতিষ্ঠান আমাদের কাছে হস্তান্তর করতে পারিনি। তাদেরকে ডেকে বলেছি ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে হল হস্তান্তর করতে। এই দুটি হল চালু হলে প্রায় দুই হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে। এতে আবাসন সংকট অনেকটাই কমে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নুরন্নবীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নুরন্নবীর পদত্যাগ

এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন, দলটির নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি এবং একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে। তিনি তার প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

রোববার (০১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথাও উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার জানান, তিনি দীর্ঘকাল ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। দলের তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি এবং একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শকে বজায় রেখে দলে থাকা তার পক্ষে সম্ভব নয়। দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক এবং জেলাবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, নুরন্নবী সরকারের পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। সংবাদ সম্মেলনে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তিনি তুলে ধরেছেন, তা তার মনগড়া কথা। তবে পদত্যাগের বিষয়টি সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত বিষয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%