প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন, দলটির নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি এবং একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে। তিনি তার প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
রোববার (০১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথাও উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার জানান, তিনি দীর্ঘকাল ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। দলের তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি এবং একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শকে বজায় রেখে দলে থাকা তার পক্ষে সম্ভব নয়। দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক এবং জেলাবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, নুরন্নবী সরকারের পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। সংবাদ সম্মেলনে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তিনি তুলে ধরেছেন, তা তার মনগড়া কথা। তবে পদত্যাগের বিষয়টি সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন