০১:০৭ পি.এম
নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে দুর্বৃত্তদের দ্বারা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা মোটরসাইকেল নিয়ে মিছিলের আয়োজন করেন এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য নিজেদের প্রতিশ্রুতি দেন। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া বাজারে এই ঘটনা ঘটে।
বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফার জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১৫ জন বাজারে প্রবেশ করে। প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পরে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তিনি আরও জানান, এ সময় কুরিয়ার সার্ভিসের একটি গাড়ির দিকে গুলি ছোড়া হয়। ঘটনার পর দুর্বৃত্তরা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।
এদিকে, ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানান। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ঘটনার জন্য নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন। পরে তারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এ সময় বলেন, ‘এটা দুলু ভাইয়ের নাটোর। এখানে কোনোভাবেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অসীম মশিউর রহমান জানান, সেখানে কিছু বলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছু গুলি খোসা ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন