ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ৫ কারণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ৫ কারণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশের স্বাস্থ্য খাতের উদ্বেগ বাড়িয়ে চলেছে ক্যানসার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন যে, যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে ক্যানসারে আক্রান্তের সংখ্যা বিপদসীমা অতিক্রম করবে।

কিন্তু ক্যানসার রোগীর সংখ্যা কেন এত দ্রুত বাড়ছে? এই বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাঁচটি প্রধান কারণ চিহ্নিত করেছে। আসুন সেগুলো সম্পর্কে জানি:

১. প্রক্রিয়াজাত খাবারে আসক্তি

আরও পড়ুন: ফিস্টুলা শনাক্তকরণ ও প্রাতিষ্ঠানিক প্রসব জরুরি: স্বাস্থ্য বিশেষজ্ঞ

আজকের দ্রুত জীবনযাত্রায় ফ্রোজেন মাংস, ভাজাপোড়া খাবার এবং অনলাইনে অর্ডার করা ফাস্টফুড আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় প্রবেশ করেছে। এই খাবারগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য ‘এন-নাইট্রাসো’ যৌগ মেশানো হয়, যা কোলন ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি, ডায়েট সোডা, জিরো ক্যালোরি পানীয় এবং চিউইংগামে থাকা রাসায়নিক মূত্রথলির ক্যানসারের কারণ হতে পারে।

এছাড়া চকোলেট, বিস্কুট, কুকি, বোতলবন্দি ফলের রস এবং ইনস্ট্যান্ট নুডলসে থাকা সোডিয়াম নাইট্রাইট ক্যানসারের পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস এবং স্নায়বিক সমস্যা সৃষ্টি করতে পারে।

২. বায়ুদূষণে শরীরে ঢুকছে টক্সিন

বাইরে বের হলেই বাতাসের সূক্ষ্ম ধূলিকণা এবং যানবাহনের ধোঁয়া সরাসরি শ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করছে। এই ধোঁয়ায় থাকা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো বিষাক্ত কণাগুলি ফুসফুসের কোষের ডিএনএ বা জিনগত গঠনে পরিবর্তন ঘটায়, যা ক্যানসারের অন্যতম প্রধান অনুঘটক।

আরও পড়ুন: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

৩. রান্নার ঘরের নীরব বিপদ

আমাদের রান্নাঘরের কালো নন-স্টিক কড়াই, প্লাস্টিকের টিফিন বাক্স, পানির বোতল এবং মাইক্রোওয়েভে খাবার গরম করার জন্য ব্যবহৃত প্লাস্টিকের পাত্র— সবকিছুই এখন মারাত্মক বিপজ্জনক হয়ে উঠেছে।

নন-স্টিক পাত্রের ‘টেফলন’ বা পিএফএএস অতিরিক্ত তাপে গলে খাবারে মিশে যায়। এছাড়া, প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখলে সেখানে মাইক্রোপ্লাস্টিক এবং বিসফেনলের মতো ক্ষতিকর রাসায়নিক মিশে যায়। সম্প্রতি ‘সায়েন্টিফিক জার্নাল অফ কেমোস্ফিয়ার’-এর গবেষণায় বলা হয়েছে, কালো প্লাস্টিকে প্রায় ১৬ হাজার রকম রাসায়নিক রয়েছে, যার বেশিরভাগই মানবদেহের জন্য বিষাক্ত। এই রাসায়নিকগুলো হার্ট, কিডনি, মস্তিষ্কের পাশাপাশি ক্যানসারের কারণ হতে পারে।

৪. অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার

আরও পড়ুন: ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়

সাধারণ সর্দি-কাশি বা ভাইরাল জ্বরে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে অন্ত্রের উপকারী মাইক্রোবায়োম বা অণুজীবগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

চিকিৎসকদের মতে, শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠলে পেটে ‘হেলিকোব্যাক্টর পাইলোরি’-র মতো সংক্রামক ব্যাক্টেরিয়া জন্ম নেয়, যা পরিপাকতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে এবং পরবর্তীতে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

৫. বিপাকীয় ভারসাম্যহীনতা ও স্থূলতা

মেটাবলিক সিনড্রোম বা বিপাকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে ওজন বৃদ্ধি পায় এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, অতিরিক্ত ওজন, স্থূলতা এবং রক্তে খারাপ কোলেস্টেরল কেবল হৃদরোগ নয়, বরং অন্তত ১৩ ধরনের ক্যানসারের সরাসরি কারণ।

আরও পড়ুন: হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৭২

স্থূলতার ফলে শরীরে ইনসুলিন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই হরমোনগুলির বাড়বাড়ন্ত কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায়, যার ফলে স্তন, জরায়ু, কোলন এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞদের মতে, এই মারাত্মক রোগ থেকে বাঁচতে জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন এবং সচেতনতা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী নাশকতার মাস্টারমাইন্ড ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


আওয়ামী নাশকতার মাস্টারমাইন্ড ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন এবং সড়ক অবরোধের ফলে পুরো দেশ থমথমে হয়ে উঠেছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। ফরিদপুরে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ফলে ভেতরে ঘুমিয়ে থাকা চালক প্রাণ হারান। অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণে গুরুতর জখম হন আরেক গাড়িচালক।

শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপি-যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট এবং গ্রামীণ ব্যাংক অফিস পুড়িয়ে দেওয়া হয়। পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে। সড়ক অবরোধ এবং ককটেল বিস্ফোরণের ফলে পুরো জেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিস্ফোরকদ্রব্য সরবরাহ এবং অর্থের জোগান দেওয়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন সুনির্দিষ্ট কয়েকটি স্তরে বিভক্ত হয়ে হচ্ছে। নাশকতার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড থেকে শুরু করে মাঠপর্যায়ের সরবরাহকারী এবং অর্থদাতাদের নাম পাওয়া গেছে।

নাশকতামূলক কর্মকাণ্ডের মূল ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সূত্র অনুযায়ী, নাশকতামূলক কর্মকাণ্ডের নেপথ্যে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন আরও ১১ জন। এদের মধ্যে আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার (সুনামগঞ্জ-১), হাবিবুর রহমান হাবিব (সিলেট-৩), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), মাইনুল হোসেন খান নিখিল (ঢাকা-১৪) এবং মির্জা আজম (জামালপুর-৩)। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

নেপথ্যে থাকা মধ্যম পর্যায়ের নেতৃত্বদানকারী হিসাবে আটজনের নাম গোয়েন্দা তালিকায় উঠে এসেছে। তারা হলেন-লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।

নাশকতায় অর্থের জোগানদাতা হিসেবে অঞ্চলভিত্তিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম গোয়েন্দাদের তালিকায় রয়েছে। ঢাকা মহানগর অঞ্চলে অর্থদাতা ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত হিসেবে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সারা দেশে জেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতারা এবং আওয়ামী লীগ মনোভাবাপন্ন বড় ব্যবসায়ীরা অর্থের জোগান দিচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ককটেল এবং বিস্ফোরক জাতীয় পদার্থ দেশের বাইরে থেকে কয়লার গাড়িতে করে বাংলাদেশে প্রবেশ করানো হয়, যা আওয়ামী লীগ সমর্থিত কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এ ক্ষেত্রে বুড়িমারী স্থলবন্দর ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের পাশাপাশি সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমসেরনগর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী অঞ্চলগুলোকে রুট হিসেবে ব্যবহার করা হয়। দেশের বাইরে থেকে আনা বিস্ফোরক দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির চর এলাকায় নৌকায় এবং বিভিন্ন দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হয়। ককটেল তৈরির পর সেগুলো রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন এবং গুলিস্তান এলাকায় একত্রিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ককটেল বিতরণের সময় এসব স্থান থেকে কয়েকজন আওয়ামী পন্থি গার্মেন্ট মালিক নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অর্থ বণ্টন করেন। গোয়েন্দা নথিতে এমন তথ্য রয়েছে।

কার্যক্রম স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো সব বাধা উপেক্ষা করে গত অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের গোপন তৎপরতা ও ঝটিকা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে দলটির নেতাকর্মীরা মূলত রাতের আঁধারে বা আকস্মিক ছোট পরিসরে এসব কর্মসূচি পালন করছে। সম্প্রতি সংগৃহীত একটি গোয়েন্দা বা দাপ্তরিক পরিসংখ্যান বিশ্লেষণ করে গত ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই দেড় মাসে তাদের সন্ত্রাসী ও সাংগঠনিক তৎপরতার এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ৫৭টি বিভিন্ন ধরনের তৎপরতা রেকর্ড করা হয়েছে। নভেম্বর মাসের প্রথম ১৪ দিনেই (০১-১৪ নভেম্বর) এই তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়ে ২৮১টিতে দাঁড়ায়। অর্থাৎ, আগের তুলনায় তাদের ঝটিকা কর্মকাণ্ড এবং শোডাউন উল্লেখযোগ্য হারে বেড়েছে। অক্টোবরে ২২টি ঝটিকা মিছিল হলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ৪০টিতে। অক্টোবরে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে তা বেড়ে ১০টিতে পৌঁছেছে। পাশাপাশি নভেম্বর মাসে অগ্নিসংযোগ একটি, কুশপুত্তলিকা দাহ পাঁচটি এবং উল্লেখযোগ্য হারে আতশবাজি ফোটানোর (৪৯টি) ঘটনা রেকর্ড করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র মতে, অক্টোবর মাসে যেখানে মাত্র ২টি মশাল মিছিল ও ৪টি বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই মশাল মিছিল বেড়ে ১০টি এবং বিক্ষোভ মিছিল ১৫টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে মাঠের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে। ঝটিকা ও বিক্ষোভ মিছিল, কেক কাটা বা জন্মদিনের ভিডিও অনলাইনে প্রচারের ঘটনা অক্টোবরে ৭টি থাকলেও নভেম্বরে তা বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা চলতি মাসের প্রথম দুই সপ্তাহে গোপনে বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, কেক কাটা এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মতো বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছে। রাজনৈতিকভাবে কোণঠাসা ও কার্যক্রম স্থগিত থাকলেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এ ধরনের আকস্মিক ও গোপন তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রাজধানীর মালিবাগ, মিরপুর এবং আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ এবং জবানবন্দিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং একটি সুসংগঠিত চক্রের সম্পৃক্ততা দেখা গেছে। জানা গেছে, নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে বস্তির নেশাখোরদের। গণ-অভ্যুত্থানে পরাজিত রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং পুলিশের পলাতক ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের কাছে বস্তির অপরাধীদের তালিকা রয়েছে। তাদের তালিকায় থাকা অপরাধীদের এখন ব্যবহার করা হচ্ছে।

৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ এবং যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। গত ৮ নভেম্বর রাতে মালিবাগে সিআইডি কার্যালয় এবং মিরপুর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। মিরপুরের ঘটনায় পুলিশ আশরাফুল এবং রিকশাচালক হৃদয় শেখকে আটক করে। আদালতে হৃদয়ের দেওয়া জবানবন্দিতে জানা যায়, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শিপন এবং ইব্রাহিমের মাধ্যমে ককটেল সংগ্রহ করা হয়েছিল। এছাড়া ৯ নভেম্বর সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল এবং সুকুমার আটক হন; যার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের মাইদুল এবং রাসেলের সম্পৃক্ততা রয়েছে। অনুসন্ধানে জানা যায়, কড়াইল এবং চলন্তিকাসহ বিভিন্ন বস্তির লোকজনকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করে এসব নাশকতা চালানো হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন যুগান্তরকে জানান, কয়েকটি ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এবং এর অঙ্গসংগঠনের সদস্যরাই জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয় শাহ পুনর্নিয়োগ পেলেন আইসিসি চেয়ারম্যান পদে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


জয় শাহ পুনর্নিয়োগ পেলেন আইসিসি চেয়ারম্যান পদে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে জয় শাহ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ায় তিনি ২০৩০ সালের শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৬ নভেম্বর) বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে জয় শাহের পুনর্নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ। ওই বছরের ডিসেম্বরে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর জয় শাহ আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। এই আয়োজনকে খেলাটির বিশ্বব্যাপী প্রসারের বড় সুযোগ হিসেবে তিনি দেখছেন। পাশাপাশি নারী ক্রিকেট ও সহযোগী সদস্য দেশগুলোর উন্নয়নেও গুরুত্ব দেয়ার কথা আইসিসি জানিয়েছে।

উল্লেখ্য, আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় অতিথি পাখি শিকারের ৮ হাজার মিটার জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


উখিয়ায় অতিথি পাখি শিকারের ৮ হাজার মিটার জাল জব্দ

উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। অভিযানের ফলে পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত প্রায় ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় পাখি আকৃষ্ট করার জন্য ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস করা হয় এবং কৃত্রিম পাখি তৈরির বিপুল পরিমাণ ককশিট জব্দ করা হয়। পাশাপাশি, শিকারিদের ফাঁদে আটকে পড়া আটটি জীবিত বক উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়া ডেবাই এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ দখল টিম এবং উখিয়া রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযানে অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মাছকারিয়া ডেবাই এলাকায় পাখি শিকারের ফাঁদ পেতে আসছিল। তারা জলাশয় ও পাখির বিচরণস্থলে দীর্ঘ জাল স্থাপন করে এবং কৃত্রিম বক বসিয়ে অতিথি পাখিদের আকৃষ্ট করে শিকার করত। বনকর্মীরা অভিযান পরিচালনা করে এসব শিকার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, "অতিথি পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এসব পাখির ভূমিকা অপরিসীম। নির্বিচারে পাখি শিকারের ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পাখি শিকার সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।"

তিনি আরও বলেন, "উখিয়ার মাছকারিয়া ডেবার এলাকা সহ উপকূলীয় অঞ্চলে অতিথি পাখি শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"

বন বিভাগ জানায়, জব্দ করা শিকারি জাল ও ককশিট ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা আটটি বক সুস্থ থাকায় সেগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কি?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কি?

বর্তমান সময়ে, অনেক মানুষ মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনের মাধ্যমে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন। যাতায়াতের পথে কিংবা অবসর সময়ের সুযোগে কুরআন পড়ার সহজলভ্যতা দিন দিন এই অভ্যাসকে বাড়িয়ে তুলছে। তবে, মোবাইল ফোনে কুরআন পড়ার ফলে সওয়াব পাওয়া যাবে কি না, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ইসলামি আলেমদের অভিমত হলো, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করলেও সওয়াব অর্জন সম্ভব। তবে, মুদ্রিত কুরআন শরিফ বা মুসহাফ দেখে পড়া অধিকতর উত্তম। এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা প্রদান করেছেন ঢাকার মুহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

তিনি উল্লেখ করেন, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত বিদ্যমান। মুসহাফ হাতে নিয়ে তিলাওয়াত করার সময় আয়াতের দিকে তাকানো এবং তা নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ সৃষ্টি হয়। এসব বিষয় কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিলাওয়াতের গুরুত্বকে বৃদ্ধি করে। তবে, যদি কেউ মোবাইল ফোনে কুরআন পড়েন, তাহলে আল্লাহর রহমতে তিনিও সওয়াব পাবেন বলে আশা করা যায়। সুতরাং, মুদ্রিত কুরআন কাছে না থাকলে মোবাইলের মাধ্যমে তিলাওয়াত করতেও কোনো বাধা নেই।

এ বিষয়ে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, যখন মোবাইলের স্ক্রিনে কুরআনের আয়াত দৃশ্যমান থাকে, তখন স্ক্রিনের ওই অংশকে কুরআনের পাতার মতো গণ্য করা হয়। ফলে, অজু ছাড়া সরাসরি আয়াতের দৃশ্যমান অংশ স্পর্শ করা জায়েজ নয়। তবে, মোবাইলের বডি বা ফ্রেম স্পর্শ করতে অজুর প্রয়োজন নেই।

ফতোয়ায় আরও বলা হয়েছে, যদিও মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম, তবে ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই তার জন্য অধিক উপযোগী হতে পারে।

এ বিষয়ে পাকিস্তানের জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউনের একটি ফতোয়াতেও মুসহাফ দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%