ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়


ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়

শীতের মৌসুম শুরু হলেই ফুলকপির চাহিদা বাজারে বৃদ্ধি পায়। এই সবজিটি সুস্বাদু এবং পুষ্টিকর, যা দিয়ে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করা সম্ভব। কিন্তু অনেক সময় বাজার থেকে ফুলকপি কেনার ক্ষেত্রে ক্রেতারা বুঝতে পারেন না কোনটি তাজা এবং কোনটি পুরনো। রাসায়নিক ব্যবহারের সম্ভাবনাও থাকে। তাই ভালো ফুলকপি কিনতে কিছু বিষয় খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেভাবে চিনবেন তাজা ও ভালো ফুলকপি

ফুলের দৃঢ়তা পরীক্ষা করুন: ফুলকপির ফুলগুলোকে আঙুলের সাহায্যে হালকা চাপ দিয়ে দেখুন। যদি ফুলগুলো শক্ত এবং ঘন হয়, তাহলে সেটি তুলনামূলকভাবে ভালো। সহজে ভেঙে গেলে বা নরম মনে হলে সেগুলো এড়িয়ে চলা উচিত।

আরও পড়ুন: ফিস্টুলা শনাক্তকরণ ও প্রাতিষ্ঠানিক প্রসব জরুরি: স্বাস্থ্য বিশেষজ্ঞ

রং পরীক্ষা করুন: ফুলকপির উপরের অংশ সাদা বা ক্রিম রঙের এবং দাগমুক্ত হলে সেটি ভালো। অতিরিক্ত হলদেটে বা বাদামী দাগযুক্ত ফুলকপি কেনা উচিত নয়।

ওজন বুঝে নিন: আকারের তুলনায় ভারী ফুলকপি নির্বাচন করুন। হালকা ফুলকপি অনেক সময় ভেতরে ফাঁপা বা স্পঞ্জের মতো হয়ে থাকে।

পাতা পরীক্ষা করুন: ফুলকপির পাতা উজ্জ্বল সবুজ এবং সতেজ হলে সেটি ভালো থাকার সম্ভাবনা বেশি। হলুদ, শুকনো বা নেতিয়ে পড়া পাতা থাকলে সতর্ক হওয়া উচিত।

ঘন ও আঁটসাঁট ফুল নির্বাচন করুন: ফুলকপির ফুলগুলো ঘন, শক্ত এবং কাছাকাছি থাকা উচিত। ফুলের মাঝে অতিরিক্ত ফাঁকা জায়গা বা পচনের লক্ষণ থাকলে সেগুলো এড়িয়ে চলা উচিত।

আরও পড়ুন: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

রাসায়নিক ব্যবহারের আশঙ্কা বুঝবেন যেভাবে

ফুলকপি দীর্ঘদিন সতেজ রাখা কিংবা আকর্ষণীয় দেখানোর জন্য রাসায়নিক ব্যবহারের আশঙ্কা নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে। তবে, শুধুমাত্র অতিরিক্ত সাদা বা চকচকে দেখালেই ফুলকপিতে ফর্মালিন বা ব্লিচিং রাসায়নিক মেশানো হয়েছে তা বলা যায় না।

কেনার সময় ফুলকপিতে অস্বাভাবিক তীব্র রাসায়নিক বা ব্লিচের মতো গন্ধ আছে কি না, তা খেয়াল করুন। অস্বাভাবিক দাগ, পচন কিংবা অন্য কোনো সন্দেহজনক লক্ষণ থাকলে সেটি না কেনাই ভালো। রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত করতে অবশ্য পরীক্ষাগারের প্রয়োজন হয়।

রান্নার আগে যা করবেন

আরও পড়ুন: ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ৫ কারণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফুলকপি রান্নার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে আবার পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। প্রয়োজনে কিছুক্ষণ পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রান্না করুন।

তবে মনে রাখতে হবে, সাধারণভাবে ধোয়া বা গরম পানিতে ভিজিয়ে রাখা সব ধরনের রাসায়নিক দূর করার নিশ্চয়তা দেয় না। তাই নিরাপদ উৎস থেকে সবজি কেনা এবং তাজা ও অক্ষত ফুলকপি নির্বাচন করা সবচেয়ে ভালো উপায়।

সামান্য সচেতনতাই বাজার থেকে নিরাপদ এবং ভালো মানের ফুলকপি বেছে নিতে সহায়তা করতে পারে।

আরও পড়ুন: হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৭২

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাদুর প্রভাবে তালাকের বিধান নিয়ে মুফতি তাওহীদুল ইসলামের ব্যাখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


জাদুর প্রভাবে তালাকের বিধান নিয়ে মুফতি তাওহীদুল ইসলামের ব্যাখ্যা

কালো জাদুর প্রভাবে যদি কেউ নামাজ এবং কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকে, পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করে অথবা স্ত্রীকে তালাক দেয়, তাহলে এসবের দায়ভার কার ওপর বর্তাবে? এমনকি জাদুর প্রভাবে যদি কেউ আত্মহত্যা করে, তাহলে তার গুনাহ হবে কি না, এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এই বিষয়টি নিয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা প্রদান করেছেন ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি মুফতি তাওহীদুল ইসলাম।

তিনি জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি জাদুর প্রভাবে সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে যান এবং নিজের কথাবার্তা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারান, তাহলে ওই অবস্থায় তার দেওয়া তালাক কার্যকর হবে না। একইভাবে, সে সময়ের কথাবার্তা ও অন্যান্য কাজের শরয়ি বিধানও স্বাভাবিক অবস্থার মতো প্রযোজ্য হবে না।

ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, এমন অবস্থায় কেউ নামাজ বা কুরআন তিলাওয়াত করতে না পারলে তিনি গুনাহগার হবেন না। জাদুর কারণে যদি কেউ সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় ছয় ওয়াক্ত নামাজ মিস করেন, তাহলে সুস্থ হওয়ার পর সেগুলোর কাজা আদায় করতে হবে না। তবে, ছয় ওয়াক্তের কম নামাজ মিস হলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শপথ করে বলতে হবে যে, তিনি জাদুর প্রভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং ওই সময়ের ঘটনা তাঁর মনে নেই।

তবে, যদি জাদুর কারণে কেউ মানসিক অস্থিরতা, কষ্ট বা চাপের মধ্যে থাকেন কিন্তু তার জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকে, তাহলে বিষয়টি ভিন্ন হবে। এমন অবস্থায় নিজের ইচ্ছায় স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হবে। একইভাবে, নামাজ ছেড়ে দিলে তার জন্য তাঁকেই জবাবদিহি করতে হবে এবং ছুটে যাওয়া নামাজ কাজা আদায় করতে হবে।

আত্মহত্যার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। যদি কেউ সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় আত্মহত্যা করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন বলে আশা করা যায়। তবে, যদি জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকা অবস্থায় আত্মহত্যা করা হয়, তাহলে তা কবিরা গুনাহ। এ ক্ষেত্রে কাজটির দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে।

ফতোয়ায় ফাতাওয়া শামি ও ফাতাওয়া হিন্দিয়া গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, অচেতন অবস্থা এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ক্ষেত্রে তালাক ও নামাজের বিধান ব্যাখ্যা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির হীরকজয়ন্তীতে বাড়তি নিরাপত্তায় বর্ণিল সাজে ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


চবির হীরকজয়ন্তীতে বাড়তি নিরাপত্তায় বর্ণিল সাজে ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানস্থল ও আশপাশে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে।

কেন্দ্রের মাঠের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন অংশে প্রস্তুতি চলছে। সড়কের নতুন রং করা হচ্ছে এবং গাছগুলো সাজানো হচ্ছে। দর্শকদের জন্য প্যান্ডেলের দুই পাশে দুটি বড় স্ক্রিন স্থাপনের পরিকল্পনার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

প্রক্টর আরও জানান, নিরাপত্তার জন্য প্রায় ৩০০ পুলিশ সদস্য ও ৫০ থেকে ১০০ জন এসআরবি সদস্য উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রক্টরিয়াল টিমও দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান জানান, ‘প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিভিন্ন উপকমিটি তাদের কাজ সম্পন্ন করছে। বিশ্ববিদ্যালয়ের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা হবে এবং ভবিষ্যতের রূপরেখা নিয়েও কথা হবে এ আয়োজনে।’

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে যাবে। কর্মসূচিতে কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মেলার আয়োজন থাকবে। বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এই পর্বে গান পরিবেশন করবেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত থাকবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৬ বছর ধরে ব্রিজের অভাবে দুর্ভোগে ১৫ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


৫৬ বছর ধরে ব্রিজের অভাবে দুর্ভোগে ১৫ হাজার মানুষ

স্বাধীনতার ৫৬ বছর অতিক্রান্ত হলেও জামালপুরের বকশীগঞ্জে একটি ব্রিজের অভাবের কারণে ৫টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম ভোগান্তি ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ভ্যানচালকসহ সাধারণ জনগণ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। তবে বারবার আবেদন করার পরও এই খালের ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে একটি ছোট খাল রয়েছে। এই খালটি বিলেরপাড় গ্রামকে বিভক্ত করেছে। খালটির কারণে সাধারণ জনগণের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। খালের দুই পাড়ে রাস্তা রয়েছে, যা দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবেরচর গ্রামের ১৫ হাজার মানুষ। বছরের বেশিরভাগ সময় এই খালটিতে পানি জমে থাকার ফলে বিভিন্ন পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় এই খাল পার হয়ে।

বর্ষাকালে নৌকা এবং শুকনো মৌসুমে ধানখেত মাড়িয়ে গন্তব্যে যেতে হয় স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের পথচারীদের। বিশেষ করে কৃষকদের জন্য এটি চরম ভোগান্তির কারণ, কারণ তাদের উৎপাদিত ফসল নিয়ে বাড়িতে ফিরতে প্রায় তিন কিলোমিটার ঘুরে যেতে হয়। খালের পশ্চিম পাশে অবস্থিত বিলেরপাড় গ্রামের অটোরিকশাচালক, মোটরসাইকেলচালক ও ব্যবসায়ীদেরও তিন কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি।

গর্ভবতী নারীদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে পৌঁছাতে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। ফলে ৫৬ বছর ধরে এই এলাকার মানুষ একটি ব্রিজের জন্য অপেক্ষা করছে।

স্থানীয়দের মতে, এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হলে জনভোগান্তি কমে যাবে এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হবে। পাশাপাশি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থাও উন্নত হবে।

এ কারণে বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘আমাদের সব আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।’

এই গ্রামের ছাত্তার মিয়া বলেন, ‘জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।’

পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, ‘এমপি, মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোনো উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি। জনদুর্ভোগ লাঘবে বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণসহ রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’

এ ব্যাপারে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দেখেছি এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন লাগালো দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন লাগালো দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের অন্ধকারে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এই ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করার জন্য দুটি টিম গঠন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসের কাছে গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি টিনের তৈরি অস্থায়ী কার্যালয় রয়েছে। সোমবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। এর মধ্যে একটি মোটরসাইকেলে দুজন আরোহী কার্যালয়ের সামনে পাহারায় থাকে এবং অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত একজন ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এরপর সে ভেতরের প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে আলাপ-আলোচনা করতেন। তবুও, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

তিনি আরও জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এই ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তদন্তকারী দলগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং খুব শীঘ্রই প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%