ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নওগাঁয় হীরামন টিয়ার সৌন্দর্য দেখতে ভিড় করছেন পাখিপ্রেমীরা


নওগাঁয় হীরামন টিয়ার সৌন্দর্য দেখতে ভিড় করছেন পাখিপ্রেমীরা

নওগাঁর বদলগাছী উপজেলার দোনইল গ্রামের ফসলের মাঠে ঝাঁকে ঝাঁকে হীরামন টিয়ার দেখা যাচ্ছে। এই পাখির মাথায় গোলাপি আভা এবং শরীরজুড়ে সবুজ রঙ রয়েছে, যা দেখতে প্রতিদিন ভোরে ভিড় করছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা।

ঢাকা, রাজশাহী ও জয়পুরহাটসহ বিভিন্ন এলাকা থেকে অনেকেই নওগাঁর বাইরেও আসছেন।

হেমন্তের শেষ সময়ে শিশিরভেজা সকালে খাবারের সন্ধানে মাঠে নামে হীরামন টিয়ার দল। তারা ঘাসের ডগা ও শস্যবীজ খুঁজতে কখনো ফসলের জমিতে ছড়িয়ে পড়ে, আবার কখনো দল বেঁধে এক মাঠ থেকে অন্য মাঠে উড়ে যায়।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

মানুষের উপস্থিতি বা শব্দ টের পেলে তারা উড়ে গেলেও পরিবেশ শান্ত হলে আবার ফিরে আসে।

আলোকচিত্রীরা ভোর থেকেই মাঠে অবস্থান নিয়ে পাখিগুলোর সৌন্দর্য ক্যামেরায় ধারণ করতে ব্যস্ত থাকেন। তারা পাখিদের বিরক্ত না করে দূরত্ব বজায় রেখে ছবি ও ভিডিও ধারণ করেন। কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

বদলগাছীর আলোকচিত্রী সঞ্জয় কুমার জানিয়েছেন, চলতি মৌসুমে এ অঞ্চলে আনুমানিক ১৫০ থেকে ২০০টি হীরামন টিয়ার দেখা মিলেছে। মূলত খাবারের সন্ধানে পাখিগুলো এখানে আসে এবং কয়েক মাস অবস্থানের পর অন্যত্র চলে যায়। দেশের বিভিন্ন স্থান থেকে আলোকচিত্রীরা পাখিগুলোর সৌন্দর্য ক্যামেরায় ধারণ করতে আসছেন।

আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক উজ্জল সরকার এবং আরোহী শিকর রয়েছেন। উভয়ের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।

‎

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল সরকার ও শিকর। মাঠপাড়া এলাকায় পৌঁছানোর পর, ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক উজ্জল সরকার মারা যান। গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‎

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম জানান, দুপুর ১২টা ৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পান। মোটরসাইকেলে দুইজন ছিলেন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। নিহত দুজনই ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাসিন্দা। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ ট্রাকটি শনাক্ত ও আটক করার জন্য কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে সাত খুনের পেছনে ৬ কোটি টাকার লেনদেন: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


নারায়ণগঞ্জে সাত খুনের পেছনে ৬ কোটি টাকার লেনদেন: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনাটি প্রায় ৬ কোটি টাকা এবং ফ্ল্যাটের লেনদেন ও কয়লার ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল।

তিনি বুধবার (২৫ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি উল্লেখ করেন, এই নৃশংস হত্যাকাণ্ডে র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানও জড়িত ছিলেন। রাষ্ট্রপক্ষ দাবি করেছে, হাইকোর্টের রায়ে বহাল থাকা ১৫ জনের মৃত্যুদণ্ড এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড আপিল বিভাগেও বহাল রাখতে হবে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়।

২০১৭ সালের জানুয়ারিতে বিচারিক আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাব-১১-এর বরখাস্তকৃত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করে। পরবর্তীতে একই বছরের আগস্টে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের ওপর বর্তমানে চূড়ান্ত শুনানি চলছে।

আদালত আগামীকাল পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে।

সাত খুনের ঘটনায় শুধু সাতটি প্রাণই ঝরে যায়নি; শীতলক্ষ্যার পানিতে ভেসে ওঠা মরদেহগুলো দেশবাসীকে স্তম্ভিত করেছিল। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডের অভিযোগ এবং এর পেছনে অর্থ ও সম্পদের লেনদেনের বিষয়টি আবারও সামনে আসায় মামলাটির নেপথ্যের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৬টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে পরিচালিত একটি তদন্তের ফলাফল শিগগিরই মার্কিন প্রশাসন প্রকাশ করতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মঙ্গলবার এই তথ্য জানিয়েছে, এবং এর ফলে বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রগুলোর মতে, মঙ্গলবার বিকেলেই এই তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপিত শুল্কের ওপর যুক্ত হবে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, এই নতুন শুল্কগুলো তার একটি অংশের স্থলাভিষিক্ত হবে। প্রশাসনের আরোপিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

দেশভেদে নির্ধারিত শুল্কহার

কোন শুল্কহার প্রস্তাব করা হবে তা এখনো স্পষ্ট নয়। এক সূত্র জানিয়েছে, শুল্কহার প্রতিটি দেশের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হবে এবং মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের সম্ভাবনা কম। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারগুলোর বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার তথ্যের ভিত্তিতে এই তদন্ত পরিচালনা করেছে।

প্রস্তাবিত এই ঘোষণা নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ও হোয়াইট হাউস। বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস জানান, তিনি একটি দীর্ঘ প্রতিবেদন আশা করছেন, যাতে ১৬টি বাণিজ্য অংশীদারের প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন শুল্ক প্রতিকার থাকতে পারে। কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদার বলেন, বিভিন্ন খাতে অতিরিক্ত সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোর আমদানির ওপর প্রশাসন ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্কহার প্রস্তাব করতে পারে। জোরপূর্বক শ্রমবিরোধী আইন শিথিলভাবে প্রয়োগের পৃথক তদন্তে আরোপিত ১০ বা ১২.৫ শতাংশ বিদ্যমান শুল্কের ওপর এসব শুল্ক যুক্ত হবে। তবে তিনি আরও জানান, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে দেশগুলো পদক্ষেপ না নিলে সময়ের সাথে শুল্কহার বাড়ানোর শর্তসহ (এস্কেলেশন ক্লজ) কম শুল্কহারও প্রস্তাব করতে পারে প্রশাসন।

বিকল্প শুল্ক ও তদন্তের প্রেক্ষাপট

এই তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারগুলো হলো—চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া, এবং ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।

গত মার্চে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় অতিরিক্ত সক্ষমতা তদন্ত শুরু করে; পাশাপাশি ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বল বা শিথিলভাবে প্রয়োগের বিষয়ে পৃথক আরেকটি তদন্ত শুরু করে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টে বাতিল হওয়া ট্রাম্পের বৈশ্বিক 'লিবারেশন ডে' শুল্কগুলো নতুন করে সাজাতেই সম্মিলিতভাবে এসব শুল্ক আনা হচ্ছে।

অতিরিক্ত শিল্প সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন, যার ফলে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌরপণ্যসহ নানা পণ্যে বিশ্ববাজার সয়লাব হচ্ছে বলে তাদের অভিযোগ। চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন। মার্কিন বাজারের জন্য পণ্য তৈরি করতে এবং আগের মার্কিন শুল্ক এড়াতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের বিনিয়োগকেও আংশিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এই তদন্তে।

১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতির আওতায় ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সব চীনা আমদানির ওপর ১২.৫ শতাংশ শ্রমবিরোধী শুল্ক আরোপ করেছে, ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে আর মাত্র ৭.৫ শতাংশ বাকি রয়েছে। এ ছাড়া উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসিআই মোটরসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, বয়স ৪০ পর্যন্ত আবেদন করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


এসিআই মোটরসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, বয়স ৪০ পর্যন্ত আবেদন করা যাবে

এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সার্ভিস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রার্থীরা টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুর খাবার সুবিধা এবং বছরে ২টি উৎসব বোনাস পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%