প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক উজ্জল সরকার এবং আরোহী শিকর রয়েছেন। উভয়ের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল সরকার ও শিকর। মাঠপাড়া এলাকায় পৌঁছানোর পর, ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক উজ্জল সরকার মারা যান। গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম জানান, দুপুর ১২টা ৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পান। মোটরসাইকেলে দুইজন ছিলেন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। নিহত দুজনই ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাসিন্দা। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ ট্রাকটি শনাক্ত ও আটক করার জন্য কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন