ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প


বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৬টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে পরিচালিত একটি তদন্তের ফলাফল শিগগিরই মার্কিন প্রশাসন প্রকাশ করতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মঙ্গলবার এই তথ্য জানিয়েছে, এবং এর ফলে বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রগুলোর মতে, মঙ্গলবার বিকেলেই এই তদন্তের ফলাফল প্রকাশ হতে পারে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপিত শুল্কের ওপর যুক্ত হবে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, এই নতুন শুল্কগুলো তার একটি অংশের স্থলাভিষিক্ত হবে। প্রশাসনের আরোপিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

দেশভেদে নির্ধারিত শুল্কহার

আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা

কোন শুল্কহার প্রস্তাব করা হবে তা এখনো স্পষ্ট নয়। এক সূত্র জানিয়েছে, শুল্কহার প্রতিটি দেশের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হবে এবং মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের সম্ভাবনা কম। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারগুলোর বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার তথ্যের ভিত্তিতে এই তদন্ত পরিচালনা করেছে।

প্রস্তাবিত এই ঘোষণা নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ও হোয়াইট হাউস। বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস জানান, তিনি একটি দীর্ঘ প্রতিবেদন আশা করছেন, যাতে ১৬টি বাণিজ্য অংশীদারের প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন শুল্ক প্রতিকার থাকতে পারে। কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদার বলেন, বিভিন্ন খাতে অতিরিক্ত সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোর আমদানির ওপর প্রশাসন ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্কহার প্রস্তাব করতে পারে। জোরপূর্বক শ্রমবিরোধী আইন শিথিলভাবে প্রয়োগের পৃথক তদন্তে আরোপিত ১০ বা ১২.৫ শতাংশ বিদ্যমান শুল্কের ওপর এসব শুল্ক যুক্ত হবে। তবে তিনি আরও জানান, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে দেশগুলো পদক্ষেপ না নিলে সময়ের সাথে শুল্কহার বাড়ানোর শর্তসহ (এস্কেলেশন ক্লজ) কম শুল্কহারও প্রস্তাব করতে পারে প্রশাসন।

বিকল্প শুল্ক ও তদন্তের প্রেক্ষাপট

এই তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারগুলো হলো—চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া, এবং ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা

গত মার্চে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় অতিরিক্ত সক্ষমতা তদন্ত শুরু করে; পাশাপাশি ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বল বা শিথিলভাবে প্রয়োগের বিষয়ে পৃথক আরেকটি তদন্ত শুরু করে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টে বাতিল হওয়া ট্রাম্পের বৈশ্বিক 'লিবারেশন ডে' শুল্কগুলো নতুন করে সাজাতেই সম্মিলিতভাবে এসব শুল্ক আনা হচ্ছে।

অতিরিক্ত শিল্প সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন, যার ফলে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌরপণ্যসহ নানা পণ্যে বিশ্ববাজার সয়লাব হচ্ছে বলে তাদের অভিযোগ। চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন। মার্কিন বাজারের জন্য পণ্য তৈরি করতে এবং আগের মার্কিন শুল্ক এড়াতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের বিনিয়োগকেও আংশিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এই তদন্তে।

১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতির আওতায় ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সব চীনা আমদানির ওপর ১২.৫ শতাংশ শ্রমবিরোধী শুল্ক আরোপ করেছে, ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে আর মাত্র ৭.৫ শতাংশ বাকি রয়েছে। এ ছাড়া উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীন।

আরও পড়ুন: মোদি সরকারের শাসনে ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল: এইচআরডব্লিউ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসিআই মোটরসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, বয়স ৪০ পর্যন্ত আবেদন করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


এসিআই মোটরসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, বয়স ৪০ পর্যন্ত আবেদন করা যাবে

এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সার্ভিস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রার্থীরা টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুর খাবার সুবিধা এবং বছরে ২টি উৎসব বোনাস পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর অংশগ্রহণে মহাপিণ্ডদান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর অংশগ্রহণে মহাপিণ্ডদান অনুষ্ঠিত

বান্দরবান, ২৫ নভেম্বর, ২০২৬ : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেন সাড়ে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু। এই সময় পুণ্যার্থীরা শহরের বিভিন্ন সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের পিণ্ডদান করতে অপেক্ষা করেন।

বুধবার সকাল ৯টায় বান্দরবানের খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এই সময় ভিক্ষুরা পুণ্যার্থীদের কাছ থেকে পিণ্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনু মং মারমা, এবং খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি মং ক্য শোয়েনু নেভীসহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।

পিণ্ডদান অনুষ্ঠানে পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগদ অর্থ, চাল, ফলমূল, মিষ্টি, মোমবাতি ও আগরবাতিসহ বিভিন্ন উপকরণ দান করেন। এই সময় দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, বিভিন্ন বিহারে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শেষে ভিক্ষুদের সম্মানে মহাপিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুণ্য লাভের আশায় শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ নানা বয়সী মানুষ সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের রান্না করা খাবার, ফলমূল ও মিষ্টান্ন দান করেন। এই উৎসব দেখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরাও শহরে ভিড় করেন।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে, আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বিহারে বর্ষাব্রত পালন করেন। এরপর মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসব শেষে ভিক্ষুদের উদ্দেশ্যে মহাপিণ্ডদানের আয়োজন করা হয়।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গৌতম বুদ্ধ খালি পায়ে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ঘুরে ঘুরে পিণ্ড বা খাবার সংগ্রহ করতেন। সেই ঐতিহ্য ও ধর্মীয় রীতির ধারাবাহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে মহাপিণ্ডদান উৎসব পালন করে আসছেন।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উপলক্ষে চরকা ঘুরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা রং করা এবং রাতের মধ্যে কাপড় বুনে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) তৈরি করা হয়। পরদিন সেই চীবর বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। এই ধর্মীয় আচারই কঠিন চীবর দান হিসেবে পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে বাদ পড়েছেন; সেরা ৩০-এর তালিকায় তার স্থান হয়নি।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোর মঞ্চে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসর শুরু হয়েছে। এই জমকালো আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১১৬টি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশগ্রহণ করেছেন।

সেমিফাইনালিস্টের তালিকায় তার নাম না থাকায়, প্রত্যাশা পূরণ করতে না পারার দুঃখ এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন মাহি।

তিনি বলেছেন, "জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।"

বার্তার শেষাংশে দেশপ্রেম ও সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে মাহি বলেন, "বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।"

এদিকে, পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগে পর্যন্ত শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত তিনি সেই অবস্থান ধরে রাখতে পারেননি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে সেমিফাইনালের প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। দেখা যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা সেরা ৩০-এ জায়গা পেয়েছেন।

সেরা ৩০-এ স্থান পেয়েছেন যারা-

১. নিউজিল্যান্ড,
২. চিলি,
৩. ব্রাজিল,
৪. ভারত,
৫. নেদারল্যান্ডস,
৬. টার্কস, অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ,
৭. পেরু,
৮. কিউবা,
৯. সার্বিয়া,

১০. ডমিনিকান রিপাবলিক,
১১. কুরাসাও,
১২. যুক্তরাষ্ট্র,
১৩. ইসরাইল,
১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত),
১৫. পুয়ের্তো রিকো,
১৬. তানজানিয়া,
১৭. মেক্সিকো,
১৮. গিনি,
১৯. কলম্বিয়া,
২০. ইউক্রেন,
২১. পানামা,
২২. কোস্টারিকা,
২৩. উগান্ডা,
২৪. ফিলিপাইন,
২৫. ফ্রান্স,
২৬. ইথিওপিয়া,
২৭. বেলজিয়াম,
২৮. ভেনেজুয়েলা,
২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও
৩০. নিকারাগুয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানুয়ারিতে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


জানুয়ারিতে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করবে সরকার

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়ে দিয়েছেন যে, আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদের জন্য নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা এবং ব্যাগ সরবরাহ করা হবে।

মন্ত্রী বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন হলে শিশুদের মধ্যে সমতা সৃষ্টি হবে। তিনি এ সময় উল্লেখ করেন, অতীতে সরকার শিশুদের স্কুলমুখী করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও সেগুলো অনিয়ম ও দুর্নীতির কারণে সফলতা অর্জন করতে পারেনি।

এছাড়া, তিনি প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির গুরুত্বের ওপর জোর দেন।

মন্ত্রী বলেন, "আজকের শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%