প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনাটি প্রায় ৬ কোটি টাকা এবং ফ্ল্যাটের লেনদেন ও কয়লার ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল।
তিনি বুধবার (২৫ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় তিনি উল্লেখ করেন, এই নৃশংস হত্যাকাণ্ডে র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানও জড়িত ছিলেন। রাষ্ট্রপক্ষ দাবি করেছে, হাইকোর্টের রায়ে বহাল থাকা ১৫ জনের মৃত্যুদণ্ড এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড আপিল বিভাগেও বহাল রাখতে হবে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়।
২০১৭ সালের জানুয়ারিতে বিচারিক আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাব-১১-এর বরখাস্তকৃত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করে। পরবর্তীতে একই বছরের আগস্টে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের ওপর বর্তমানে চূড়ান্ত শুনানি চলছে।
আদালত আগামীকাল পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে।
সাত খুনের ঘটনায় শুধু সাতটি প্রাণই ঝরে যায়নি; শীতলক্ষ্যার পানিতে ভেসে ওঠা মরদেহগুলো দেশবাসীকে স্তম্ভিত করেছিল। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডের অভিযোগ এবং এর পেছনে অর্থ ও সম্পদের লেনদেনের বিষয়টি আবারও সামনে আসায় মামলাটির নেপথ্যের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন