ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যশোরের নওয়াপাড়ায় অর্ধকোটি টাকার সরকারি গম ও লাইটার জাহাজ জব্দ, ৫ আটক


যশোরের নওয়াপাড়ায় অর্ধকোটি টাকার সরকারি গম ও লাইটার জাহাজ জব্দ, ৫ আটক

যশোরের বানিজ্য শহর নওয়াপাড়ায় এসআরবি কর্তৃক অর্ধকোটি টাকা মূল্যের চোরাই সরকারি গম ও একটি লাইটার জাহাজ জব্দ করা হয়েছে। এই ঘটনার পর জাহাজের ৫ জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলের দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এই গম জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু এই গমসহ লাইটার জাহাজটি জব্দ করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষী্মীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান, এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলা হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়ার নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ১০টায় মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু ১১ নামক কার্গো জাহাজটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোট ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম এবং কার্গো জাহাজটি জব্দ করা হয়। জব্দকৃত গমের আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়াও জাহাজের দুই সুকানিসহ ৭ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ২ জনকে ছেড়ে দেয়া হয়। এদিকে গম নওয়াপাড়ায় খালাস প্রক্রিয়ার সাথে জড়িত মূল হোতা নওয়াপাড়া হানিফা ট্রান্সপোটের প্রতিনিধি শাহাবুদ্দিনকে দফারফার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের

বর্তমানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী একটি ভয়াবহ সামুদ্রিক বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান। মার্কিন পাহারায় থাকা জাহাজগুলোর বিরুদ্ধে তেহরানের এই আকস্মিক সমুদ্র অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

সর্বশেষ ঘটনার মধ্যে ওমানের খাসাব বন্দরের নিকট একটি কনটেইনার জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এটি মাঝসমুদ্রে থেমে যেতে বাধ্য হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা দাবি করেছে, ক্ষতিগ্রস্ত জাহাজটি নেভিগেশন সিস্টেম বন্ধ করে একটি অননুমোদিত রুট দিয়ে চলাচল করছিল। যুক্তরাষ্ট্রের নির্ধারিত বা ‘ট্রাম্পের হরমুজ রুট’ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের নির্দেশনা অমান্য করা হলে এর দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

কনটেইনার জাহাজে হামলার ঠিক পূর্বে চলমান এই সামুদ্রিক সংঘাতে আরও চারটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানার দাবি করেছিল ইরান। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটির নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: টিওআই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার হুঁশিয়ারি ‘ফকির কমিটি’র সভাপতির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার হুঁশিয়ারি ‘ফকির কমিটি’র সভাপতির

বাজারে দোকান খোলার নির্দিষ্ট সময় রয়েছে, এবং দোকান বন্ধের জন্যও সময়সীমা নির্ধারিত। কিন্তু ভিক্ষাবৃত্তির জন্যও যে সময়সীমা থাকতে পারে, তা হয়তো অনেকের জানা ছিল না। এবার সেই নিয়ম কার্যকর করতে মাইক হাতে ময়মনসিংহের ফুলপুর বাজারে নেমেছেন ‘ফকির কমিটি’র সভাপতি।

তিনি ঘোষণা করেছেন, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষা করা যাবে না। এবং এটি শুধুমাত্র মঙ্গলবারের জন্য প্রযোজ্য। যদি কেউ এই নিয়মের লঙ্ঘন করে, তাহলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। এর সাথে কারাদণ্ডের হুঁশিয়ারিও রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে এই ঘোষণার দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারে কথা বলছেন।

তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে বলেন, ‘প্রতি মঙ্গলবার ছাড়া ভিক্ষা করবেন না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। বিকেল ৫টার পর ভিক্ষা চাইতে দেখলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের জেল হবে।’

এমন ঘোষণায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা। তবে ফকির কমিটির এই ‘সময়সূচি’ নিয়ে আইনগত প্রশ্নও উঠেছে। কারণ, জরিমানা কিংবা কারাদণ্ড দেয়ার ক্ষমতা আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ বিষয়ে জানান, তিনি এমন কোনো ঘোষণার ব্যাপারে অবগত নন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের শাসনে ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


মোদি সরকারের শাসনে ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল: এইচআরডব্লিউ

মোদি সরকারের ১২ বছরের শাসনকালে ভারতে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ার অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোদি সরকারের ক্ষমতায় আসার পর থেকেই ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বাধীনতা হারাতে শুরু করেছে।

২০১৪ সালে বিজেপি সরকার ভারতে সরকার গঠন করে এবং পরবর্তী দুই নির্বাচনে তারা আবারও ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বেড়েছে। বিরোধী মত দমনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে।

হিউম্যান রাইটস ওয়াচের ৯৫ পৃষ্ঠার প্রতিবেদনে ভারতের গণতন্ত্রের এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডব্লিউ। সংস্থাটির দাবি, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১৩ কোটির বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার ফলে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের আপিলের ৯৩ শতাংশ ক্ষেত্রেই নাম পুনর্বহাল হয়েছে।

রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে তদন্ত সংস্থা ব্যবহারের অভিযোগও তুলেছে এইচআরডব্লিউ। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে, যা আগের দশকে ছিল মাত্র ২৬টি। বিরোধী নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের স্বস্তি পাওয়ার বিষয়টিও সংস্থাটি তুলে ধরেছে। ইউএপিএ আইনে অধিকারকর্মী, সাংবাদিক ও সংখ্যালঘুদের আটকে রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সংসদে বিরোধীদের কণ্ঠরোধ, জবাবদিহির ঘাটতি এবং সংবাদমাধ্যমে তদন্ত সংস্থার অভিযানকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে এইচআরডব্লিউ। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সেঞ্চুরিয়ান টেস্টে ইনিংস ও ২১৯ রানে পরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


বাংলাদেশ সেঞ্চুরিয়ান টেস্টে ইনিংস ও ২১৯ রানে পরাজিত

সেঞ্চুরিয়ান টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার আগেই খেলা শেষ হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অল আউট করে। এর ফলে বাংলাদেশ ইনিংস ও ২১৯ রানে পরাজিত হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৯১ রানে গুটিয়ে যায়। এর বিপরীতে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে।

তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। তারা শেষ ৫৬ রানে ৭ উইকেট হারায়। বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারণ ছিলেন উইয়ান মুল্ডার। এই প্রোটিয়া অলরাউন্ডার একাই ৭ উইকেট তুলে নেন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪১ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। মুল্ডারের ৭ উইকেটের পাশাপাশি ইয়ানসেন ২ উইকেট এবং রাবাদা ১ উইকেট পান।

প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে পরাজিত হয়েছিল। এবার তারা ইনিংস ব্যবধানে হারল। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে শান্তর দল হোয়াইটওয়াশ হলো। এখন বাংলাদেশের নজর ওয়ানডে সিরিজের দিকে। আগামী পহেলা জানুয়ারি ওয়ানডে সিরিজ শুরু হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%