প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর বদলগাছী উপজেলার দোনইল গ্রামের ফসলের মাঠে ঝাঁকে ঝাঁকে হীরামন টিয়ার দেখা যাচ্ছে। এই পাখির মাথায় গোলাপি আভা এবং শরীরজুড়ে সবুজ রঙ রয়েছে, যা দেখতে প্রতিদিন ভোরে ভিড় করছেন পাখিপ্রেমী ও আলোকচিত্রীরা।
ঢাকা, রাজশাহী ও জয়পুরহাটসহ বিভিন্ন এলাকা থেকে অনেকেই নওগাঁর বাইরেও আসছেন।
হেমন্তের শেষ সময়ে শিশিরভেজা সকালে খাবারের সন্ধানে মাঠে নামে হীরামন টিয়ার দল। তারা ঘাসের ডগা ও শস্যবীজ খুঁজতে কখনো ফসলের জমিতে ছড়িয়ে পড়ে, আবার কখনো দল বেঁধে এক মাঠ থেকে অন্য মাঠে উড়ে যায়।
মানুষের উপস্থিতি বা শব্দ টের পেলে তারা উড়ে গেলেও পরিবেশ শান্ত হলে আবার ফিরে আসে।
আলোকচিত্রীরা ভোর থেকেই মাঠে অবস্থান নিয়ে পাখিগুলোর সৌন্দর্য ক্যামেরায় ধারণ করতে ব্যস্ত থাকেন। তারা পাখিদের বিরক্ত না করে দূরত্ব বজায় রেখে ছবি ও ভিডিও ধারণ করেন। কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
বদলগাছীর আলোকচিত্রী সঞ্জয় কুমার জানিয়েছেন, চলতি মৌসুমে এ অঞ্চলে আনুমানিক ১৫০ থেকে ২০০টি হীরামন টিয়ার দেখা মিলেছে। মূলত খাবারের সন্ধানে পাখিগুলো এখানে আসে এবং কয়েক মাস অবস্থানের পর অন্যত্র চলে যায়। দেশের বিভিন্ন স্থান থেকে আলোকচিত্রীরা পাখিগুলোর সৌন্দর্য ক্যামেরায় ধারণ করতে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন