ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পারমাণবিক ঝুঁকি কমাতে চীনের ত্রিপক্ষীয় আলোচনায় রাজি হওয়ার ঘোষণা ট্রাম্পের


পারমাণবিক ঝুঁকি কমাতে চীনের ত্রিপক্ষীয় আলোচনায় রাজি হওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে চীন সম্মত হয়েছে পারমাণবিক ঝুঁকি কমানোর লক্ষ্যে। তবে তিনি উল্লেখ করেন যে, চীন পূর্বে এই বিষয়ে অনীহা প্রকাশ করেছিল এবং পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তারা অনেক পিছিয়ে রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা (চীন) এতে রাজি হতে চায়নি। কারণ, চীন অনেক পিছিয়ে রয়েছে।’

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া এই ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে চীন অনেক পিছিয়ে অবস্থান করছে। তবে তিনি মনে করেন যে, আগামী ১০ বছরের মধ্যে চীন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে যাবে।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

তিনি আরও জানান, চীন আগে ত্রিপক্ষীয় পারমাণবিক ঝুঁকি কমানোর আলোচনা করতে আগ্রহী ছিল না। কিন্তু বর্তমানে তারা আলোচনায় বসতে সম্মত হয়েছে।

তবে ট্রাম্প সংবাদ সম্মেলনে আলোচনা করার সম্ভাব্য সময়সূচি, কাঠামো এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। চীনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বললেন, ট্রাম্পের বন্ধুত্ব অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বললেন, ট্রাম্পের বন্ধুত্ব অস্বীকার

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করলেও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সম্পর্কে মন্তব্য করেছেন যে, পুতিন ইউক্রেনের কাছে একজন ‘খুনি’ এবং শত্রু।

শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প পুতিনকে কী নামে ডাকবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে ইউক্রেনের জন্য পুতিন একজন শত্রু, একজন মানুষ হত্যাকারী।

বৃহস্পতিবার চীন সফরের সময় ট্রাম্প পুতিনকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, পুতিনের সঙ্গে তার দীর্ঘকালীন একটি চমৎকার সম্পর্ক রয়েছে।

জেলেনস্কি বলেন, বিশ্বের অধিকাংশ মানুষের কাছে পুতিন একজন খুনি হিসেবে পরিচিত। কারণ, তিনি প্রতিদিন ও প্রতি রাতে মানুষ হত্যা করছেন। ট্রাম্পের পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করার কারণে রুশ প্রেসিডেন্টের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সেতু ও বিভিন্ন রেলস্টেশনে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইউক্রেনের সাম্প্রতিক হামলায় ক্রিমিয়া সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক দিন পর এই হামলা সংঘটিত হয়।

জেলেনস্কি এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, রাশিয়া ১১০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।

হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, জেলেনস্কি ও পুতিন—দুজনেই যুদ্ধ শেষ করতে চান। পুতিনকে বন্ধ সম্বোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে (পুতিনকে) আমি বন্ধু বলেছি, যুক্তরাষ্ট্রের নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতঙ্ক কাটিয়ে গোপালগঞ্জসহ সারাদেশে শান্তি, সর্বত্র স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


আতঙ্ক কাটিয়ে গোপালগঞ্জসহ সারাদেশে শান্তি, সর্বত্র স্বস্তি

বিশ্ববাসীকে এক ভয়াবহ ও ‘আত্মঘাতি তাণ্ডব’ দেখানোর পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাত্র একদিনের মধ্যে আবারও গর্তে ও আত্মগোপনে ফিরে গেছে। ভারতের মদদে এবং পলাতক শীর্ষ নেতৃত্বের উসকানিতে দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির যে অপচেষ্টা চালানো হয়েছিল, তা জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলী অবস্থানে ভেস্তে গেছে। বিশেষ করে ভারতীয় প্রক্সি সংগঠন হিসেবে পরিচিত গণহত্যাকারী আওয়ামী লীগের তীর্থস্থান গোপালগঞ্জে কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাত ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর একদিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। দেশের বিভিন্ন স্থানে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সারাদেশের স্বাভাবিক জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড অটুট ছিল। সাম্প্রতিক সময়ে তিন বাহিনী প্রধানের গোপালগঞ্জ সফর এবং কঠোর নিরাপত্তাব্যবস্থার পর গোপালগঞ্জসহ সারাদেশে এখন স্বস্তির বাতাস বইছে।

দৈনিক ইনকিলাব পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, গোপালগঞ্জে কয়েক দিনের তাণ্ডব ও অচলাবস্থার পর শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে মধ্যাঞ্চলের ২১টি রুটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটের পরিবহন এবং লোকাল বাস, ট্রাকসহ ভারী ও হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। ফরিদপুর অঞ্চলেও দুই দিন পর দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। হাট-বাজার, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য নিয়মিতভাবে চলায় সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

আত্মঘাতি তাণ্ডব থেকে একদিনেই গা ঢাকা

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২৯টি জেলায় হামলা, ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিল্লিতে বসে পলাতক শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের মাঠে নামানোর চেষ্টা করেন এবং বিপুল অর্থ ব্যয়ে নৈরাজ্য সৃষ্টির নির্দেশনা দেন। এই সহিংসতা ও হামলার ঘটনায় নড়াইলে বিএনপির দুই নেতাসহ ৫ জন নিহত হন। বর্তমান ও সাবেক তিন সংসদ সদস্যসহ ১৪ জনের বাড়িতে আগুন দেওয়া হয়; ক্ষতিগ্রস্ত হয় একটি ট্রেন এবং ২০টি বাস, ট্রাক ও পিকআপভ্যান। এছাড়া দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, একটি ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকের সাতটি কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ও আত্মঘাতি রূপ নেয়। টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীসহ বিভিন্ন এলাকায় সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, পোড়ানো হয় থানা ও সরকারি গাড়ি, হামলা চালানো হয় হাসপাতালে ও শিক্ষাপ্রতিষ্ঠানে, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় কমপক্ষে ৪০টি স্থাপনায়। কিন্তু সাধারণ মানুষের সমর্থনহীন এই তাণ্ডব দীর্ঘস্থায়ী হতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান, ভিডিও ও লাইভ ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার উদ্যোগ এবং স্থানীয় জনতার ক্ষোভে মাত্র একদিনের মধ্যে রাজপথ ছেড়ে গা ঢাকা দেয় সন্ত্রাসীরা। টুঙ্গিপাড়া ও মুকসুদপুরের অনেক গ্রামে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে; যারা একসময় স্লোগান ও অস্ত্রের মহড়ায় মেতেছিল, অভিযানের মুখে তারা পালিয়ে বেড়াচ্ছে।

টানা কয়েক দিনের সহিংসতা ও ধ্বংসযজ্ঞের পর গোপালগঞ্জের সাধারণ মানুষের মাঝে এখন ক্ষোভ ও হতাশার সুর। নিজেদের শহর ও জনপদকে নিজেদের অবরুদ্ধ করে কী অর্জন হলো- এমন প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। টুঙ্গিপাড়া চৌরাস্তার ব্যবসায়ী কবির মিয়া বলেন, হাওয়ায় পাওয়া খবরে অনেকেই রাস্তায় নেমে থানা ও সংসদ সদস্যের বাড়ি পুড়িয়েছিল, কিন্তু আজ বিপদের দিনে কারও পাশে কেউ নেই; সবাই এখন আসামি।

মুকসুদপুর কলেজ পাড়ার মুদি দোকানদার আশরাফুল আক্ষেপ করে বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, অথচ গত কয়েক দিনের সহিংসতায় এই জনপদ আগুন-সন্ত্রাস ও ধ্বংসের এক বদনাম কুড়িয়েছে, যা সারাজীবনের কলঙ্ক। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন গোপীনাথপুরের বাসিন্দা জানান, রাস্তা অবরোধ, হাসপাতাল ভাঙচুর ও চায়ের দোকান বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও রোগীরা। স্কুলশিক্ষক ইলিয়াস মিয়া গাছ কেটে সড়ক অবরোধের নিন্দা জানিয়ে বলেন, যে গাছ মানুষকে ছায়া দেয় ও পরিবেশ রক্ষা করে, সেই গাছ কেটে মানুষের চলাচলের পথ আটকে দেওয়া নিষ্ঠুরতা ছাড়া কিছু নয়। কাশিয়ানীর কলা বিক্রেতা আরমান ঢালী ও টেংরাখোলা বাজারের মো. ইউসুফ হাওলাদারও বলেন, রাজনৈতিক উত্তেজনার চরম মাশুল দিতে হচ্ছে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।

তিন বাহিনী প্রধানের সফর ও কঠোর নিরাপত্তাব্যবস্থা

গোপালগঞ্জে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাম্প্রতিক সময়ে তিন বাহিনী প্রধানের গোপালগঞ্জ সফর পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। প্রশাসনিক সমন্বয়, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং নিয়মিত নজরদারির ফলে জেলাজুড়ে দ্রুত আস্থা ও স্বস্তি ফিরে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে সরকার ধৈর্য ধরলেও সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না; সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী, অপরাধী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনো নির্দোষ নাগরিক যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সদর দপ্তর থেকে সরাসরি পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

সারাদেশে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ও জাতীয় ঐক্য

রাতের আঁধারে দু-একটি স্থানে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সারাদেশে স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় কোনো ছেদ পড়েনি। নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়াসহ প্রধান শিল্পাঞ্চলগুলো শান্ত ও কর্মমুখর হয়ে উঠেছে; শ্রমিক অসন্তোষ থেমে যাওয়ায় পোশাক কারখানাগুলোতে উৎপাদন চলছে। চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও মহাসড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজনৈতিক অঙ্গনেও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনসিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ সংশ্লিষ্ট দলগুলো সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে রাজপথে সক্রিয় থাকার কথা জানিয়েছে। সব মিলিয়ে, আত্মঘাতি তাণ্ডব চালিয়ে একদিনেই গর্তে ফিরে যাওয়া নাশকতাকারীদের বিরুদ্ধে জনগণের ঐক্য ও প্রশাসনের তৎপরতায় গোপালগঞ্জসহ সারাদেশে এখন স্বস্তি ও স্বাভাবিকতা বিরাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, উদ্বেগ প্রকাশ সাধারণ মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, উদ্বেগ প্রকাশ সাধারণ মানুষের

স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।

তার শারীরিক অবস্থার অবনতির খবর জানার পর বৃহত্তর রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি হয়েছে। জাতীয় রাজনীতির এই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আ স ম আবদুর রবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন। পরিবারের পক্ষ থেকে কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব এবং জাতীয় যুব পরিষদ আহ্বায়ক এম এ এহসান রিয়াজ দেশবাসীর কাছে তার রোগমুক্তি ও নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন।

আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আলী আজ্জম ও মা মাজেদা খাতুনের কোলে বেড়ে ওঠা এই রাজনীতিক শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। ১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনের মাধ্যমে তার সংগ্রামী পথচলা শুরু হয়।

পরবর্তী সময়ে ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারিতে ভূমিকা রাখেন। ১৯৬৯–৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০–৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়ে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেন।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব। পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের অন্যতম রূপকার ছিলেন তিনি এবং ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের হাতে সেই পতাকা তুলে দেন। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা এবং মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে মিলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন তিনি। বর্তমানে জাসদের একাংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরপর ১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ ও গ্রেফতার হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর মুক্তি পেলেও পরবর্তী সময়ে সামরিক আদালতে তার ১০ বছরের কারাদণ্ড হয় এবং ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য তাকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে এবং ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ১৯৯৬ সালে গঠিত মন্ত্রিসভায় যোগ দিয়ে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব সামলান।

বৃহত্তর রামগতি ও কমলনগরের উন্নয়ন এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তাকে স্থানীয় বাসিন্দাদের কাছে আপনজন করে তুলেছে। পবিত্র দিনের উসিলায় মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপান করার ফলে গত ২ দিনে ১৫ জনের মৃত্যু ঘটেছে। এই মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্দেল জেলায়।

শনিবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসন জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করেছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয়—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎস থেকে সংগৃহীত পানীয়—পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যালকোহল পানের পর যদি কারো বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে তাদের অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে চান্ডেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%