০৭:৩৯ পি.এম
রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নতুন ধরনের আত্মঘাতী ড্রোন ‘কেইউবি-১০এমই’ ব্যবহার করতে শুরু করেছে। এই ড্রোন ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে উড়তে সক্ষম এবং স্থির লক্ষ্যবস্তু ছাড়াও চলন্ত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে জানা গেছে। যুদ্ধের ময়দানে এই ড্রোন ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে।
শুক্রবার (২০ নভেম্বর) ইউক্রেনের রেডিও প্রযুক্তি বিশেষজ্ঞ সের্গেই বেস্ক্রেসনভ নতুন এই ড্রোনের যুদ্ধক্ষেত্রে উপস্থিতির কথা জানান। তিনি ‘ফ্ল্যাশ’ ছদ্মনামে পরিচিত এবং বিষয়টি তিনি তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেন।
‘কেইউবি-১০এমই’ রাশিয়ার কালাশনিকভ কনসার্নের তৈরি একটি বিমান আকৃতির ড্রোন। নির্মাতা প্রতিষ্ঠান এটিকে ‘লয়টারিং মিউনিশন’ হিসেবে বর্ণনা করেছে, যা আকাশে অপেক্ষা করে হামলা চালাতে সক্ষম। অর্থাৎ, এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর এলাকায় কিছু সময় উড়ে অবস্থান করতে পারে এবং সুযোগ বুঝে হামলা চালাতে পারে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
রুশ নির্মাতাদের দাবি, এই ড্রোন ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এর একটি প্রধান বৈশিষ্ট্য হলো অপটোইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম, যা লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটার দিকে ড্রোন পরিচালনা করতে সহায়তা করে। ফলে এটি অবস্থান পরিবর্তন করছে এমন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্যও ব্যবহার করা যেতে পারে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ড্রোনটির ঘণ্টায় ক্রুজিং গতি প্রায় ১২০ কিলোমিটার। এটি ৮০ থেকে ১ হাজার ৮০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, দিন ও রাতের পাশাপাশি প্রতিকূল আবহাওয়াতেও এটি ব্যবহার করা সম্ভব।
আগামী আগস্টে কালাশনিকভ কনসার্নের প্রধান নির্বাহী অ্যালান লুশনিকভ জানিয়েছিলেন, শিগগিরই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘কেইউবি-১০এমই’ মোতায়েন করা হবে। তার মতে, ড্রোনটি ‘স্ক্যাট-৩৫০এম’ গোয়েন্দা ড্রোনের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন