প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করলেও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সম্পর্কে মন্তব্য করেছেন যে, পুতিন ইউক্রেনের কাছে একজন ‘খুনি’ এবং শত্রু।
শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প পুতিনকে কী নামে ডাকবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে ইউক্রেনের জন্য পুতিন একজন শত্রু, একজন মানুষ হত্যাকারী।
বৃহস্পতিবার চীন সফরের সময় ট্রাম্প পুতিনকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, পুতিনের সঙ্গে তার দীর্ঘকালীন একটি চমৎকার সম্পর্ক রয়েছে।
জেলেনস্কি বলেন, বিশ্বের অধিকাংশ মানুষের কাছে পুতিন একজন খুনি হিসেবে পরিচিত। কারণ, তিনি প্রতিদিন ও প্রতি রাতে মানুষ হত্যা করছেন। ট্রাম্পের পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করার কারণে রুশ প্রেসিডেন্টের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সেতু ও বিভিন্ন রেলস্টেশনে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইউক্রেনের সাম্প্রতিক হামলায় ক্রিমিয়া সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক দিন পর এই হামলা সংঘটিত হয়।
জেলেনস্কি এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, রাশিয়া ১১০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।
হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, জেলেনস্কি ও পুতিন—দুজনেই যুদ্ধ শেষ করতে চান। পুতিনকে বন্ধ সম্বোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে (পুতিনকে) আমি বন্ধু বলেছি, যুক্তরাষ্ট্রের নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন