ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজধানীর কড়াইল বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিটি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত হয়। ৪ হাজারের বেশি দরিদ্র ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিশু হাসপাতালের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা. এম এ কামাল, ডা. মাহবুব আরেফীন রেজানুর, ডা. তুষান, ডা. ইকবাল, ডা. তোহিদুল ইসলাম জন, ডা. মো. হারুন অর রশিদ রাকিব, ডা. মো. আশরাফুল আলম খান, ডা. এম এ আজহারুল ইসলাম, ডা. জাফর ইকবাল জামালি, ডা. মোহাম্মদ শফিউল্লাহ, ডা. এসএম নওরোজ, ডা. মো. জাভেদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতারা।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক বলেন, "এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব।" তিনি উল্লেখ করেন যে, ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ চিকিৎসক ও সংগঠকদের মানবিক উদ্যোগের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডা. মাহবুব আরেফীন রেজানুর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব হয়ে উঠবে। দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং প্রত্যেক নাগরিকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ। সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা ও আয়োজক চিকিৎসকরা ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

মেডিকেল ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে রোগীদের সেবা দেন ডা. মোহাম্মদ বেলাল হোসেন নাজিম, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. মাসুম বিল্লাহ, ডা. ফরিদ উদ্দিন, ডা. মাহবুবুর রহমান সজিব, ডা. কে এম শরফুদ্দীন আশিক, ডা. আজিজুল হক, ডা. নাজমুল হাসান র্যাবেল, ডা. সজিব রায়হান, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. আতিকুর রহমান, ডা. মোহাম্মদ মশিউর রহমান সরকার, ডা. মোহাম্মদ কামরুল ইসলাম সজীব, ডা. গোলাম সারওয়ার, ডা. আসাদ উল্লাহ, ডা. মাহবুবুর রহমান, ডা. এস এম ইকরাম, ডা. কামরুল হাসান রিয়াদ, ডা. সাজ্জাদ হোসেন, ডা. রিয়াজ মাহমুদ তমাল, ডা. মঞ্জুরুল আলম, ডা. নয়ন ও ডা. মাহমুদুল হক রাজু প্রমুখ।

আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিগরাজ নৌ ঘাঁটিতে যুদ্ধজাহাজটি দেখতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

প্রতি বছরের মতো, এবারও সশস্ত্র বাহিনী দিবসের উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সারা দেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মোংলায় শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে নৌবাহিনীর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।

জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দর্শনার্থীদের বানৌজা বিজয় জাহাজের সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ পরিচালনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ দেখার সুযোগ পাওয়া যায় না। তাই তারা সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে এখানে নিয়ে এসেছেন।

জাহাজটি ঘুরে দেখে দর্শনার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর অবদান কাছ থেকে জানতে পারা সত্যিই গর্বের বিষয়।

বানৌজা বিজয় জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ বলেন, দেশের নাগরিকদের নৌবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে এবং জনগণের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই নৌবাহিনীর জাহাজের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

চট্টগ্রাম, ২১ নভেম্বর ২০২৬ : চান্দগাঁওয়ের অন্নকূট অনুষ্ঠানের সময় পূজারি সাজে মন্দিরে প্রবেশ করে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজারির বেশে চুরির উদ্দেশ্যে তারা মন্দিরে প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় গোপন করতে হাতে শাখা ও কপালে সিঁদুর পরিধান করেছিলেন।

শনিবার চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, গতকাল শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এই ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় এবং চুরি হওয়া দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আনোয়ারা বেগম (২৫) ও আছিয়া বেগম (২২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবস্থিত।

পুলিশ জানায়, অন্নকূট উৎসবে মন্দিরটিতে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু সমাগম ঘটে, ফলে প্রবেশপথে ব্যাপক ভিড় সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারী প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে ঢুকছিলেন। মন্দিরে প্রবেশ করার পর তারা বুঝতে পারেন, তাদের গলা থেকে স্বর্ণের দুটি চেইন চুরি হয়ে গেছে।

একটি চেইনের ওজন ছয় আনা এবং অন্যটির ওজন সাড়ে ছয় আনা।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর বিকেলে মন্দির কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আনোয়ারা ও আছিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শনাক্ত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তখন তারা দুজন মন্দির থেকে বের হননি। একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের চেইন দুটি পাওয়া যায়।

আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

রাজশাহীর গোদাগাড়ী এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দ্বারা একটি দম্পতিকে গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, অস্ত্র পাচারে জড়িত একটি চক্র নিজেদের পরিচয় গোপন রাখতে ‘কাট-আউট’ পদ্ধতি ব্যবহার করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোদাগাড়ী উপজেলার সাড়াইল গ্রামের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) এবং তার স্ত্রী মোছা. পিংকি খাতুন (২৮)।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিল ডিবির একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের পকেট থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মিমি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তাদেরকে অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তারা জানতেন না সেখানে কার কাছে অস্ত্রগুলো হস্তান্তর করতে হবে। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত চক্রটি ‘কাট-আউট’ কৌশলে কাজ করছিল। এই পদ্ধতিতে চক্রের এক পর্যায়ের সদস্যরা অন্য পর্যায়ের সদস্যদের পরিচয় জানতে পারেন না। পরিকল্পনা অনুযায়ী, অস্ত্র নিয়ে খুলনায় পৌঁছানোর পর মুঠোফোনে নতুন নির্দেশনা দিয়ে চালানের প্রাপক নির্ধারণ করার কথা ছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, এ অস্ত্র সরবরাহের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার শাহীন আলী (৫৬) নামে আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পুলিশ দাবি করেছে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ করেন এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯ এ ধারায় মামলা করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অস্ত্রের মূল সরবরাহকারী, খুলনায় সম্ভাব্য প্রাপক এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক চোরাকারবারীদের গডফাদারগণ এ রুটটিকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

কুমিল্লা, ২১ নভেম্বর, ২০২৬ : কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

তিনি মহান মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহস, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

মেজর জেনারেল চৌধুরী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়াসহ শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেন।

মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনে এ সম্মিলিত সামরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%