ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাগেরহাটে ‘অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ এ এক হাজার রোগীকে চিকিৎসাসেবা


বাগেরহাটে ‘অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ এ এক হাজার রোগীকে চিকিৎসাসেবা

বাগেরহাট, ২৮ নভেম্বর, ২০২৬ : মানবসেবার উদ্দেশ্যে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোগে ‘অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো.বাতেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো.বাতেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান (দিপু)। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল সালেহিন, ডা. আবু জাফর, আয়োজক ও সাবেক সিনিয়র সচিব ফরিদুল ইসলাম, যুগ্ম সচিব জাকির হোসেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালামসহ বিশিষ্ট চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিগণ।

আরও পড়ুন: নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী নির্বাচিত রোগীদের আজ শনিবার রাতে অস্ত্রোপচারের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তারা আরও উল্লেখ করেন, চিকিৎসাসেবা কেবল পেশাগত দায়িত্ব নয়, এটি মানবসেবারও একটি গুরুত্বপূর্ণ দিক। সমাজের বিত্তবান ব্যক্তি, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সংগঠন সম্মিলিতভাবে এগিয়ে এলে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

অতিথিরা বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের মহতী উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। মানবসেবাই হোক অঙ্গীকার-সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাই এগিয়ে আসুক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় এমএসএফের ক্লিনিকে কর্মরত দুই ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


গাজায় এমএসএফের ক্লিনিকে কর্মরত দুই ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : শনিবার ইসরাইলি সেনাবাহিনী জানায় যে, তারা গাজার একটি ক্লিনিকে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) দ্বারা কর্মরত হামাসের দুই সদস্যকে হত্যা করেছে। নিহত দুই ব্যক্তিকে হামাসের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে ইসরাইল। এই ঘটনার পর আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা এমএসএফ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, নিহত দুজন ওই ক্লিনিকে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। তাদের মধ্যে একজনকে হামাসের একটি আর্টিলারি বা কামান পরিচালনাকারী দলের কমান্ডার হিসেবে উল্লেখ করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এমএসএফ এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে যে, সংস্থাটির স্থাপনায় সরাসরি হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, তাদের ক্লিনিকটি স্পষ্টভাবে সংস্থার লোগো দ্বারা চিহ্নিত ছিল। ক্লিনিকটির অবস্থান সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনীকে পূর্বে জানানো হয়েছিল এবং তারা এ বিষয়ে অবগত ছিল।

তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো কিংবা চিকিৎসাসেবার অবকাঠামোর ক্ষতি করার অভিযোগ অস্বীকার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার ক্ষেত্রে হামাসের তৎপরতার এটি আরেকটি উদাহরণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে।

বিজিবি জানায়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এই লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এটি উল্লেখযোগ্য যে, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে যুবদলের প্রস্তুতি সভা, সন্ত্রাস দমনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


শেরপুরে যুবদলের প্রস্তুতি সভা, সন্ত্রাস দমনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে

শেরপুর, ২৮ নভেম্বর, ২০২৬ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার উদ্দেশ্যে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে গতকাল শুক্রবার রাতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতে জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা যুবদল কর্তৃক আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন।

সভায় জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, সিনিয়র সহ সভাপতি মুবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতা কেনেথ ল-এর ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতা কেনেথ ল-এর ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জন্য ২৫ বছরের কারাদণ্ডের দাবি করেছেন কানাডার সরকারি কৌঁসুলিরা। শুক্রবার আদালতে তারা উল্লেখ করেন, অভিযুক্তের শিকার অধিকাংশ ব্যক্তি তরুণ ছিলেন এবং মানসিক সংকটে ভুগছিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাবেক শেফ কেনেথ ল চলতি বছরের শুরুতে কানাডায় ১৪ জনের আত্মহত্যায় সহায়তার দায় স্বীকার করেন। তিনি বিভিন্ন অনলাইন ফোরামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে শত শত কথিত ‘আত্মহত্যার কিট’ বা আত্মহত্যার উপকরণ বিক্রির কথাও স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়েছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে গুরুতর এসব অভিযোগ প্রত্যাহারে সম্মত হন কৌঁসুলিরা। এর বিনিময়ে কেনেথ ল অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের দায় স্বীকার করেন।

এই সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুরা এর নিন্দা জানান। তাদের বিশ্বাস, কেনেথ ল সরাসরি তাদের প্রিয়জনদের মৃত্যুর জন্য দায়ী। তবে কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযোগ কমানো সত্ত্বেও তার বিরুদ্ধে কঠোর সাজা চাওয়া হবে।

শুক্রবার আদালতে সরকারি কৌঁসুলি কেটি ডোহার্টি বলেন, ‘এই মামলায় কেনেথ ল-এর ২৫ বছরের কারাদণ্ড বা সাজা হওয়া উচিত। তবে ইতোমধ্যে কারাভোগ করা সময় এই সাজা থেকে বাদ দিতে হবে।’

অন্যদিকে, কেনেথ ল-এর আইনজীবীরা তার বিরুদ্ধে কার্যত যাবজ্জীবন কারাদণ্ডের সমতুল্য সাজা দেওয়ার বিরোধিতা করেছেন। ৬১ বছর বয়সী ল আদালতে বলেন, তার কর্মকাণ্ড যে ‘সম্পূর্ণভাবে ভুল’ ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন।

তিনি বলেন, ‘আমি এখনো অনুতপ্ত।’

সাজা নির্ধারণের ক্ষেত্রে আদালত সাধারণত একই ধরনের আগের মামলাগুলো বিবেচনায় নিয়ে থাকে। তবে কৌঁসুলি কেটি ডোহার্টি উল্লেখ করেন, ‘ল-এর কর্মকাণ্ডের সঙ্গে সামান্যতম মিল রয়েছে, এমন কোনো মামলাও নেই।’

আগামী ২৬ ফেব্রুয়ারি আদালত তার সাজা ঘোষণা করবেন।

অরক্ষিত তরুণদের লক্ষ্যবস্তু

কেনেথ ল-এর গ্রেপ্তারের পর তার কর্মকাণ্ডের ব্যাপকতা প্রকাশ পেলে কানাডাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তিনি চীন, ফ্রান্স ও ব্রাজিলসহ অন্তত ৪১টি দেশের মানুষের কাছে বিষ বিক্রি করেছিলেন। আসামি ও সরকারি কৌঁসুলিদের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্রেতাদের কাছে তিনি ৩৩০টি প্যাকেট বিক্রি করেন। কানাডার কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে তার কর্মকাণ্ডের সঙ্গে ৭৯টি মৃত্যুর যোগসূত্র রয়েছে।

কেনেথ ল স্বীকার করেছেন, তিনি ছদ্মনাম ব্যবহার করে আত্মহত্যা-সংক্রান্ত অনলাইন চ্যাট ফোরামে প্রবেশ করতেন। সেখানে যারা আত্মহত্যার কথা ভাবছিলেন, তাদের শনাক্ত করে নিজের অনলাইন দোকানের ঠিকানা দিতেন। এসব দোকানের মাধ্যমে তিনি সোডিয়াম নাইট্রাইট নামের মাংস সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিকের প্রাণঘাতী মাত্রা বিক্রি করতেন।

কৌঁসুলি ডোহার্টি বলেন, কেনেথ ল এমন ব্যক্তিদের কাছে বিষ বিক্রি করেছেন, যারা ‘জীবন শুরুই করছিলেন’ এবং ‘মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন’।

তিনি বলেন, ‘এই মামলায় এটি অপরাধের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’

কেনেথ ল ২১ বছর বয়সী স্টিফেন মিচেল জুনিয়রের আত্মহত্যায় সহায়তা করার কথা স্বীকার করেছেন। শুক্রবার এ মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত স্টিফেনের বাবা।

টরন্টোর উত্তরে নিউমার্কেটে অবস্থিত আদালত ভবনের বাইরে বৃষ্টিভেজা বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মামলাটিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে স্টিফেন মিচেল সিনিয়র বলেন, ‘তবে মূল বিষয়টি হলো, একজন ব্যক্তি আমার ছেলের মতো মানসিকভাবে বিপর্যস্ত ও ঝুঁকির মধ্যে থাকা তরুণদের কাছে প্রাণঘাতী পণ্য বিক্রি করছেন। এটি স্পষ্টতই অন্যায়। এ ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর। তাই এটি অবশ্যই বন্ধ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%