প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : শনিবার ইসরাইলি সেনাবাহিনী জানায় যে, তারা গাজার একটি ক্লিনিকে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) দ্বারা কর্মরত হামাসের দুই সদস্যকে হত্যা করেছে। নিহত দুই ব্যক্তিকে হামাসের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে ইসরাইল। এই ঘটনার পর আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা এমএসএফ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, নিহত দুজন ওই ক্লিনিকে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। তাদের মধ্যে একজনকে হামাসের একটি আর্টিলারি বা কামান পরিচালনাকারী দলের কমান্ডার হিসেবে উল্লেখ করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এমএসএফ এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে যে, সংস্থাটির স্থাপনায় সরাসরি হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, তাদের ক্লিনিকটি স্পষ্টভাবে সংস্থার লোগো দ্বারা চিহ্নিত ছিল। ক্লিনিকটির অবস্থান সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনীকে পূর্বে জানানো হয়েছিল এবং তারা এ বিষয়ে অবগত ছিল।
তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো কিংবা চিকিৎসাসেবার অবকাঠামোর ক্ষতি করার অভিযোগ অস্বীকার করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার ক্ষেত্রে হামাসের তৎপরতার এটি আরেকটি উদাহরণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন