ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে যুবদলের প্রস্তুতি সভা, সন্ত্রাস দমনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে


শেরপুরে যুবদলের প্রস্তুতি সভা, সন্ত্রাস দমনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে

শেরপুর, ২৮ নভেম্বর, ২০২৬ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার উদ্দেশ্যে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে গতকাল শুক্রবার রাতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতে জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা যুবদল কর্তৃক আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন।

সভায় জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, সিনিয়র সহ সভাপতি মুবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতা কেনেথ ল-এর ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতা কেনেথ ল-এর ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জন্য ২৫ বছরের কারাদণ্ডের দাবি করেছেন কানাডার সরকারি কৌঁসুলিরা। শুক্রবার আদালতে তারা উল্লেখ করেন, অভিযুক্তের শিকার অধিকাংশ ব্যক্তি তরুণ ছিলেন এবং মানসিক সংকটে ভুগছিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাবেক শেফ কেনেথ ল চলতি বছরের শুরুতে কানাডায় ১৪ জনের আত্মহত্যায় সহায়তার দায় স্বীকার করেন। তিনি বিভিন্ন অনলাইন ফোরামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে শত শত কথিত ‘আত্মহত্যার কিট’ বা আত্মহত্যার উপকরণ বিক্রির কথাও স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়েছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে গুরুতর এসব অভিযোগ প্রত্যাহারে সম্মত হন কৌঁসুলিরা। এর বিনিময়ে কেনেথ ল অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের দায় স্বীকার করেন।

এই সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুরা এর নিন্দা জানান। তাদের বিশ্বাস, কেনেথ ল সরাসরি তাদের প্রিয়জনদের মৃত্যুর জন্য দায়ী। তবে কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযোগ কমানো সত্ত্বেও তার বিরুদ্ধে কঠোর সাজা চাওয়া হবে।

শুক্রবার আদালতে সরকারি কৌঁসুলি কেটি ডোহার্টি বলেন, ‘এই মামলায় কেনেথ ল-এর ২৫ বছরের কারাদণ্ড বা সাজা হওয়া উচিত। তবে ইতোমধ্যে কারাভোগ করা সময় এই সাজা থেকে বাদ দিতে হবে।’

অন্যদিকে, কেনেথ ল-এর আইনজীবীরা তার বিরুদ্ধে কার্যত যাবজ্জীবন কারাদণ্ডের সমতুল্য সাজা দেওয়ার বিরোধিতা করেছেন। ৬১ বছর বয়সী ল আদালতে বলেন, তার কর্মকাণ্ড যে ‘সম্পূর্ণভাবে ভুল’ ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন।

তিনি বলেন, ‘আমি এখনো অনুতপ্ত।’

সাজা নির্ধারণের ক্ষেত্রে আদালত সাধারণত একই ধরনের আগের মামলাগুলো বিবেচনায় নিয়ে থাকে। তবে কৌঁসুলি কেটি ডোহার্টি উল্লেখ করেন, ‘ল-এর কর্মকাণ্ডের সঙ্গে সামান্যতম মিল রয়েছে, এমন কোনো মামলাও নেই।’

আগামী ২৬ ফেব্রুয়ারি আদালত তার সাজা ঘোষণা করবেন।

অরক্ষিত তরুণদের লক্ষ্যবস্তু

কেনেথ ল-এর গ্রেপ্তারের পর তার কর্মকাণ্ডের ব্যাপকতা প্রকাশ পেলে কানাডাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তিনি চীন, ফ্রান্স ও ব্রাজিলসহ অন্তত ৪১টি দেশের মানুষের কাছে বিষ বিক্রি করেছিলেন। আসামি ও সরকারি কৌঁসুলিদের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্রেতাদের কাছে তিনি ৩৩০টি প্যাকেট বিক্রি করেন। কানাডার কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে তার কর্মকাণ্ডের সঙ্গে ৭৯টি মৃত্যুর যোগসূত্র রয়েছে।

কেনেথ ল স্বীকার করেছেন, তিনি ছদ্মনাম ব্যবহার করে আত্মহত্যা-সংক্রান্ত অনলাইন চ্যাট ফোরামে প্রবেশ করতেন। সেখানে যারা আত্মহত্যার কথা ভাবছিলেন, তাদের শনাক্ত করে নিজের অনলাইন দোকানের ঠিকানা দিতেন। এসব দোকানের মাধ্যমে তিনি সোডিয়াম নাইট্রাইট নামের মাংস সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিকের প্রাণঘাতী মাত্রা বিক্রি করতেন।

কৌঁসুলি ডোহার্টি বলেন, কেনেথ ল এমন ব্যক্তিদের কাছে বিষ বিক্রি করেছেন, যারা ‘জীবন শুরুই করছিলেন’ এবং ‘মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন’।

তিনি বলেন, ‘এই মামলায় এটি অপরাধের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’

কেনেথ ল ২১ বছর বয়সী স্টিফেন মিচেল জুনিয়রের আত্মহত্যায় সহায়তা করার কথা স্বীকার করেছেন। শুক্রবার এ মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত স্টিফেনের বাবা।

টরন্টোর উত্তরে নিউমার্কেটে অবস্থিত আদালত ভবনের বাইরে বৃষ্টিভেজা বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মামলাটিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে স্টিফেন মিচেল সিনিয়র বলেন, ‘তবে মূল বিষয়টি হলো, একজন ব্যক্তি আমার ছেলের মতো মানসিকভাবে বিপর্যস্ত ও ঝুঁকির মধ্যে থাকা তরুণদের কাছে প্রাণঘাতী পণ্য বিক্রি করছেন। এটি স্পষ্টতই অন্যায়। এ ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর। তাই এটি অবশ্যই বন্ধ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় প্রথম সফরে স্বাস্থ্য সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ভেনেজুয়েলায় প্রথম সফরে স্বাস্থ্য সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস। জাতিসংঘের এ সংস্থার প্রধান হিসেবে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর ভেনেজুয়েলায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটির ওষুধ ও টিকা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে চিকিৎসাসামগ্রীর সংকট ও হাসপাতালের অবকাঠামোর অবনতির কারণে ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত একটি গভীর সংকটের মধ্যে রয়েছে।

ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো মহাপরিচালকের এটাই প্রথম ভেনেজুয়েলা সফর। তাকে এখানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’

তবে, এ সহযোগিতার জন্য নির্দিষ্ট কোনো অর্থায়ন বা বিনিয়োগের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ভেনেজুয়েলার কর্মকর্তারা প্রকাশ করেননি।

সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘকাল ধরে টানাপোড়েন চলছিল। স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে মতবিরোধ এবং দেশে স্বাস্থ্য সংকট রয়েছে বলে মাদুরোর অস্বীকৃতির কারণে এ সম্পর্কের অবনতি ঘটে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে মাদুরো আটক হন। এরপর ওয়াশিংটন-সমর্থিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আবারও সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল বৃহস্পতিবার ভেনেজুয়েলায় পৌঁছায়। তারা দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজধানী কারাকাসের একটি টিকা উৎপাদনকেন্দ্র এবং কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন।

দেশে টিকা উৎপাদনে সহযোগিতার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও ভেনেজুয়েলার সঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে জাতীয় টিকাদান কর্মসূচিতে নতুন কয়েকটি টিকা যুক্ত করা হবে। পাশাপাশি আগে কর্মসূচিতে থাকলেও পরে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি টিকাও আবার চালু করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) সঙ্গে যৌথভাবে কাজ করবে ভেনেজুয়েলা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার লেজার অস্ত্র দিয়ে রুশ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


প্রথমবার লেজার অস্ত্র দিয়ে রুশ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ইউক্রেন প্রথমবারের মতো লেজার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি জেটচালিত ড্রোনকে ভূপাতিত করেছে। শুক্রবার, দেশটির রাষ্ট্রীয় সহায়তাপুষ্ট প্রতিরক্ষা গোষ্ঠী ব্রেভ১ এ তথ্য প্রকাশ করে।

চলতি সপ্তাহের শুরুতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্করেস্তনভ একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে আগুনের গোলা হয়ে একটি লক্ষ্যবস্তুকে নিচে আছড়ে পড়তে। তিনি জানান, লেজার ব্যবস্থার সাহায্যে রাশিয়ার ‘গেরান’ জেটচালিত ড্রোনটি প্রথমবারের মতো ভূপাতিত করা হয়েছে।

এ খবরটি কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

ব্রেভ১ জানায়, সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের একটি লেজার ব্যবস্থা শত্রুপক্ষের একটি জেটচালিত ড্রোন ধ্বংস করতে ব্যবহৃত হচ্ছে।

তারা আরও জানায়, ব্রেভ১-এর অনুদানপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান অস্ত্রটি তৈরি করেছে এবং এটি পরিচালনা করেছে একটি বেসরকারি আকাশ প্রতিরক্ষা দল।

তবে ব্রেভ১ সতর্ক করে বলেছে, ‘প্রথমবারের মতো সফলভাবে ড্রোন ভূপাতিত করা মানে এই নয় যে, প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত।’

সংস্থাটি জানায়, ‘লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।’ বর্তমানে ইউক্রেনে অন্তত সাতটি দল লেজার অস্ত্র তৈরির কাজ করছে বলেও তারা উল্লেখ করে।

জেলেনস্কির উপদেষ্টা বেস্করেস্তনভ জানান, কারমাইন স্কাইয়ের তৈরি ‘ব্লিস্ক’ নামের এই ব্যবস্থা ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষায় নিয়োজিত ছিল।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইউক্রেন প্রায় প্রতিদিনই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে, মস্কো জেটচালিত ড্রোনের ব্যবহার বৃদ্ধি করেছে। আগের মডেলগুলোর তুলনায় এই ড্রোনগুলো দ্রুতগতির এবং ভূপাতিত করাও কঠিন হয়ে পড়েছে।

ব্রেভ১-এর তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশক থেকে লেজার অস্ত্র তৈরির কাজ চলছে। তবে, মাত্র কয়েকটি দেশ এ প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করছে। আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তু লেজার প্রযুক্তি দিয়ে সফলভাবে ভূপাতিত করার ঘটনা এখনো বিরল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত টেকসই পর্যটন বিকাশের জন্য নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরেছেন এবং বলেছেন যে, সরকার সকলের জন্য নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চায়।

মন্ত্রী বলেন, ‘টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।’

আজ রাজধানীর হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।’

মন্ত্রী বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয়কে এ লক্ষ্য অর্জনের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, পর্যটন মানুষের প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়।

এ প্রসঙ্গে তিনি দেশের পাহাড়, উপকূলীয় অঞ্চল, নদ-নদী, হাওর, বনভূমি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী উল্লেখ করেন যে, এসব সম্পদ পর্যটন খাতের দীর্ঘমেয়াদি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

‘মিডিয়া রান-২০২৬’ প্রসঙ্গে তিনি কক্সবাজারের মতো পর্যটন কেন্দ্রগুলোতেও এ ধরনের দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।

‘পর্যটনের জন্য দৌড়, নির্মল বায়ুর জন্য দৌড়’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ প্রায় এক হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।

সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে সাত কিলোমিটার দৌড় এবং দুই কিলোমিটারের আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে পর্যটন, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বিষয়ে সচেতনতা বাড়াতে।

পরে মন্ত্রী তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%