ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশালের বস্তিতে বেড়ে ওঠা শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও নানা বাধা বিপত্তির কারণে পিছিয়ে পড়ছে। আর্থিক অসচ্ছলতা, সামাজিক বৈষম্য এবং বিভিন্ন সমস্যার কারণে তাদের শিক্ষা জীবন মাঝপথে থমকে যাচ্ছে। এই পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ-তরুণী এগিয়ে এসেছে এসব শিশুদের শিক্ষার উন্নয়নে।

জেলা সমাজ সেবা কর্মকর্তা জানিয়েছেন, তারা এসব শিশুদের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বরিশাল নগরীর স্টেডিয়াম কলোনী, যা কীর্ত্তনখোলা নদীর পাড়ে অবস্থিত, সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সকল শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না। অনেকের লেখাপড়ার প্রতি আগ্রহ থাকলেও অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তাদের কাজ করতে হচ্ছে। ফলে এখানকার অধিকাংশ শিশু শিক্ষা জীবন থেকে পিছিয়ে পড়ছে।

আরও পড়ুন: নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা এই শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে সাপ্তাহিক পাঠদান কর্মসূচি শুরু করেছে। তারা শিশু শিক্ষার্থীদের জন্য ফেরিওয়ালার মতো কাজ করছেন। অর্ধশতাধিক শিশুকে নিয়মিত পাঠদান করছেন তারা। এই পাঠদান শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী এবং আনন্দময় করতে গান, কবিতা ও গল্প শেখানো হচ্ছে। সপ্তাহের শুক্র ও শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্ত্তনখোলা নদীর পাড়ে এই ব্যতিক্রমী পাঠদান কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের এসব তরুণ-তরুণী শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেষ্টা করছেন।

পদাতিক সামাজিক সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ভূমিকা সরকার বাসস’কে বলেন, "আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে ঠিক করলাম যে বাচ্চাদের জন্য কিছু করা যায় কি-না। আমরা খুঁজতে শুরু করি বরিশাল শহরের কোন কোন জায়গায় শিশুরা পড়াশোনা করতে পারছে না। এখানে এমন সব শিক্ষার্থী রয়েছে যাদের বয়স হয়েছে অথচ তারা নূন্যতম শিক্ষা টুকু জানে না। আমরা তাদেরকে শিক্ষার আওতায় আনার চেষ্টা করছি।"

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের শিক্ষা দিতে পেরে খুশি। তারা জানিয়েছেন, শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি শিশুদের বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, "এখানকার বাচ্চারা সুবিধা বঞ্চিত, দারিদ্রতার কারণে হোক বা পরিস্থিতির কারণে, ওদের যে শিক্ষা পাওয়ার কথা তা ওরা এখনো পায়নি। খুব সামান্য বিষয়গুলো ওরা পারছে না, যা শহরের শিশুরা অনেক এগিয়ে রয়েছে। আমরা মাঝে মাঝে এসে দেখি ওদের কলম খাতা কিছুই নেই।"

আরও পড়ুন: টাঙ্গাইলে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার সেতু বলেন, "আমরা ত্রিশ গোডাউনের দর্শনীয় স্থান হিসেবে ঘুরতে আসতাম। আমরা তখন দেখেছি এখানে অনেক শিক্ষার্থী রয়েছে তবে মৌলিক শিক্ষা পাচ্ছে না। আমরা দেখেছি এরা অধিকার বঞ্চিত। আমরা প্রথম পর্যায়ে ২০ থেকে ২৫ জন নিয়ে পড়ানো শুরু করি। ওরা পড়ার বিষয়ে খুবই আগ্রহী, কিছু কিছু ক্ষেত্রে এদের মেধা অনেক ভালো। আমরা দেখেছি এখানকার বেশিরভাগ শিক্ষার্থী স্কুলে যাচ্ছে না। অন্ততপক্ষে এদের যদি প্রাথমিক শিক্ষাটা নিশ্চিত করা যায় তাহলে ভালো হতো।"

স্টেডিয়াম কলোনির শিশু থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত পড়া শিক্ষার্থীরা কীর্ত্তনখোলার পাড়ে এখানে পড়তে আসছে। তারা বলছে বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা তাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করাচ্ছে।

বাইরে টাকা দিয়ে কোচিং করতে না পারলেও এখানে দুই দিনের ক্লাসে তারা অনেক কিছু শিখতে পারছে।

এখানে পড়েই দু’জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনকে আসামি করা হয়েছে

অভিভাবক দেলোয়ারা বলেন, "বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আমাদের গরীবের ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে। আমাদের সামর্থ্য না থাকায় আমরা পড়াশোনা করাতে পারছি না। রাস্তার ওপরে বসে পড়ার কারণে একটু সমস্যা হয়, তাই আমরাও দাবি করছি এদের যেন একটি ভাল জায়গার ব্যবস্থা করে দেয়া হয়।"

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগকে সমাজসেবা কর্মকর্তা স্বাগত জানিয়েছেন। দরিদ্র শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন কাজ করবে বলে তিনি জানিয়েছেন। জেলা প্রশাসন ও সমাজসেবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক।

বরিশাল সমাজ সেবার ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ বাসস’কে বলেন, "আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই কারণ, তারা শিক্ষার্থী হয়েও অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনা করাচ্ছে। আমি নিজে ইতোমধ্যে তাদের এই পাঠদান কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছি। যারা এখনো পড়াশোনা করার জন্য স্কুল ড্রেস কিনতে পারছে না, বই খাতা কিনতে পারছে না, তাদের ব্যাপারে আমি জেলা প্রশাসক এবং সমাজসেবা বিভাগের উপ পরিচালকের সাথে আলাপ করে উদ্যোগ নেব।"

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ফেরিওয়ালা এই শিক্ষার্থীরা মনে করেন সুন্দর একটি জাতি গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই তারা প্রত্যাশা করেন যে, শুধু স্টেডিয়াম কলোনি নয় বরিশালের সকল সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে সবাই।

আরও পড়ুন: গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ: পরিস্থিতি স্বাভাবিক, লেনদেনে বিঘ্নতা, কষ্টে পড়ছে বহু মানুষ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি : রিজভী

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, গণতন্ত্র হত্যাকারী এবং হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও তাদের নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি।

তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রচেষ্টা চলছে।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম এ সম্পর্কে প্রচার করছে।

তিনি আরও জানান, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

রিজভী বলেন, প্রশাসন ও গণমাধ্যমে কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের ন্যায্য পাওনা ও নিম্নতম মজুরির বিষয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সব উঠে যাচ্ছে, এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানান তিনি।

রিজভী বলেন, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই সমাবেশ শেষ করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এসব কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি মহাসমাবেশ নয়, উদ্বোধনী সমাবেশ।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে হাজার বছরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। এই মহিমান্বিত বিজয় আজও জাতিকে গর্বিত করে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত হতে উদ্বুদ্ধ করে।

বিজয় দিবস আগামী বছরগুলোতেও জাতিকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিজয় দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির মধ্যে শক্তিশালী অঙ্গীকার তৈরি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার ভূমিকা রয়েছে: ফকির মাহবুব আনাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার ভূমিকা রয়েছে: ফকির মাহবুব আনাম

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম।

আজ শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটানো প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

ম্যারাথনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক এম আজিজুর রহমান।

আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। এতে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

জেলার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপ্তি উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর ও খামারিদের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উল্লেখ করেন, নাটোর জেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ এবং উদ্বৃত্ত জনপদ হিসেবে পরিচিত। তিনি বলেন, "প্রাণিসম্পদ বিভাগ এবং খামারিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলাবাসীর মাঝে পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে চাই আমরা।" তিনি আরও জানান যে, প্রাণিসম্পদ দপ্তর ও খামারিদের মধ্যে সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় করার প্রয়োজন রয়েছে।

এ সময় বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান পাইকাড়, বাংলাদেশ ডেইরি এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি কেতাব আলী এবং সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার কর্তৃক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়।

সপ্তাহের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর টিকাদান ক্যাম্পেইন এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবননগরে মাটিবাহী গাড়ির ধাক্কায় ৯ বছরের স্কুলছাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


জীবননগরে মাটিবাহী গাড়ির ধাক্কায় ৯ বছরের স্কুলছাত্রী নিহত

জেলার জীবননগরে একটি অবৈধ মাটিভর্তি গাড়ির (লটাহাম্বার) ধাক্কায় ৯ বছর বয়সী স্কুলছাত্রী তাসফিয়া ফারিহা নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সম্রাট নামে একজন যুবক।

আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের কন্যা। তিনি স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত সম্রাটও একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সম্রাটের বাইসাইকেলে করে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তাসফিয়া। তারা কালা মসজিদ এলাকায় পৌঁছানোর পর জীবননগর থানার দিক থেকে আসা একটি মাটিভর্তি গাড়ি তাদের সাইকেলটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই তাসফিয়ার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর লটাহাম্বারের চালক এবং গাড়িতে থাকা অন্যান্যরা পালিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%