০৪:৫৮ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ হেরোইন, ইয়াবা এবং ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাকলী রানীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফুলবাড়ী থানার ওসি কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মৃত হরে কান্ত বর্মনের কন্যা কাকলী রানী (৩৭), পূর্ব কুটিচন্দ্রখানা বৈরাগীটারী গ্রামের জয়ন্ত কুমার মহন্তের পুত্র জয়দেব কুমার মহন্ত (২৫), মধ্য কুটিচন্দ্রখানা বটতলা গ্রামের ভবেন চন্দ্র রায়ের পুত্র সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামের আজগার আলীর পুত্র মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন