ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সুপারিশ, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ


জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সুপারিশ, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদ ভবনের সব লাইট সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটি এই সুপারিশটি করেছে।

বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সুপারিশ করেছে কমিটি।

আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় এই সুপারিশটি করা হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়।

সভায় কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের বিভিন্ন স্থানে বায়ু চলাচল ও প্রবাহের স্বাভাবিক অবস্থা এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের লক্ষ্যে সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

সভায় মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার খেলার মাঠটির বরাদ্দ ও চুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মোবাইলের ভিডিওতেই মিলল সূত্র: ধর্ষণের পর তরুণী হত্যায় রিফাতের ফাঁসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের জন্মদিন ঘিরে মান্নাতে বিশেষ আয়োজন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


শাহরুখের জন্মদিন ঘিরে মান্নাতে বিশেষ আয়োজন চলছে

বলিউডের বাদশাহ, রোমান্সের রাজপুত্র এবং কোটি ভক্তের স্বপ্নের নায়ক হিসেবে পরিচিত শাহরুখ খান। পর্দায় তার হাসি দর্শকদের মুগ্ধ করে এবং তার উপস্থিতিতে ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এই নায়কের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের মান্নাতে যেন ভালোবাসার সব পথ এসে মেশে। অনুরাগীরা প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।

এবার মান্নাতের বারান্দায় কিং খানকে দেখা যায়নি। কিন্তু বলিউড বাদশাহ ভক্তদের নিরাশ করেননি। বাড়ির সামনে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি স্ক্রিন। সেখানে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন লুকের পোস্টার প্রদর্শিত হচ্ছে। এছাড়া, পর্দায় শাহরুখের জনপ্রিয় বিভিন্ন সংলাপও ভেসে উঠছে। মান্নাতে এই প্রথম কোনো সিনেমা কেন্দ্র করে এমন বিশেষ আয়োজন করা হয়েছে।

তিন দশকেরও বেশি সময় ধরে শাহরুখ বলিউডে রাজত্ব করছেন। সাধারণ এক তরুণ থেকে তিনি হয়ে উঠেছেন বিশ্বজুড়ে কোটি মানুষের ভালোবাসার নাম। তার পথচলা যেন স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের একটি দীর্ঘ গল্প।

নব্বইয়ের দশকে বড় পর্দায় পা রেখেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন শাহরুখ। রোমান্টিক নায়ক হিসেবে তিনি জনপ্রিয়তা পেলেও নিজেকে একটি পরিচয়ে আটকে রাখেননি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’- একেক সিনেমায় একেক রূপে হাজির হয়েছেন তিনি।

কখনো রোমান্টিক প্রেমিক, কখনো দুর্ধর্ষ অ্যাকশন হিরো, আবার কখনো জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন শাহরুখ। পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব, রসবোধ এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক তাকে দিয়েছে আলাদা পরিচিতি।

আজ ২ নভেম্বর ৬১ বছরে পা রাখলেন বলিউডের এই মহাতারকা। জন্মদিনে সামাজিক মাধ্যমজুড়ে ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রিয় নায়ককে ঘিরে নানা স্মৃতিচারণ দেখা যাচ্ছে। পর্দায় কিংবা মান্নাতের বারান্দায়- শাহরুখের অপেক্ষায় ভক্তদের ভালোবাসায় কোনো ভাটা নেই, তা আবারও স্পষ্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজের জন্য টনি ডি জর্জিকে ফিরিয়ে দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজের জন্য টনি ডি জর্জিকে ফিরিয়ে দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য টনি ডি জর্জিকে দলে ফিরিয়ে এনেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ডি জর্জি টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে পারেননি।

বাংলাদেশের জন্য ডি জর্জি একটি গুরুত্বপূর্ণ নাম। ২০২৪ সালে চট্টগ্রাম টেস্টে এই ওপেনারের ১৭৭ রানের বিশাল ইনিংসের ফলে টাইগাররা ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল। তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য প্রোটিয়ারা ডেভিড বেডিংহ্যামকে বাদ দিয়েছে। বেডিংহ্যাম অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৪৯ ও ৪৬ এবং তৃতীয় ম্যাচের দুই ইনিংসে ৫০ ও ১১ রান করেন। দ্বিতীয় ম্যাচে তিনি ডাক মারেন।

এনরিচ নর্কিয়া, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে চোট পেয়ে ছিলেন, তিনিও দলে ফিরেছেন। ফলে প্রোটিয়াদের পেস বোলিং অপশন এখন ৬ জনে দাঁড়িয়েছে। অন্য পেসাররা হলেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বোশ ও ডেন প্যাটারসন।

দক্ষিণ আফ্রিকা অতিরিক্ত ব্যাটার হিসেবে জুবাইর হামজাকে দলে অন্তর্ভুক্ত করেছে। কাইলে ভেরাইনে বাদ পড়েছেন। দলে দুই স্পিনার হিসেবে কেশভ মহারাজ ও সাইমন হারমার রয়েছেন। মহারাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষের দুই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন। এই দুই ম্যাচে সাইমন হারমার ১২ উইকেট নিয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি ১৫ নভেম্বর শুরু হবে। দুই দল জোহানেসবার্গে মুখোমুখি হবে। পরবর্তী ম্যাচটি ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস আকারম্যান, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, এনরিচ নর্কিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন মজুরি বোর্ডের বেতন কাঠামো মেনে নেবেন শিল্প মালিকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন মজুরি বোর্ডের বেতন কাঠামো মেনে নেবেন শিল্প মালিকরা

নতুন মজুরি বোর্ড পোশাক খাতের জন্য নির্ধারিত বেতন কাঠামোকে শিল্প মালিকরা মেনে নেবেন। তবে, বিজিএমইএ এবং বিকেএমইএ জানিয়েছে যে, কোনো অস্থিতিশীলতা গ্রহণযোগ্য হবে না।

শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবি নিয়ে আন্দোলন চলছে। রাজধানী এবং এর আশপাশের কিছু এলাকায় পোশাকশ্রমিকরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তাদের দাবির প্রেক্ষিতে গত রোববার (১ নভেম্বর) সরকার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে প্রধান করে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ডে সরকার, মালিক এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিরা রয়েছেন।

শ্রমিক নেতারা আশা করছেন, শিল্পের সক্ষমতা এবং জীবনযাপনের বাড়তি ব্যয়ের চাপ মোকাবিলা করে শ্রমিকদের সংগঠিত দাবি ও সহনশীলতার মাধ্যমে ন্যায্য মজুরি নিশ্চিত হবে।

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন মন্তব্য করেছেন, ‘মজুরির প্রথম ধাপ বোর্ড গঠন। এরপর মজুরি কত হবে সেটা নিয়ে প্রস্তাবনা যাবে, সেটা বিশ্লেষণ হবে এবং শ্রমিকদের জীবন-মান উন্নয়নের জন্য কত মজুরি প্রয়োজন এবং মালিকদের সক্ষমতা নিয়ে আমাদের আইনে বলা রয়েছে। আশা করি সেভাবেই কাজ করবে বোর্ড।’

অন্যদিকে, শিল্প মালিকরা জানিয়েছেন, আলোচনা শেষে নতুন মজুরি বোর্ড আগামী দিনের জন্য যে বেতন কাঠামো নির্ধারণ করবে, তা তারা মেনে নেবেন। তবে, তারা সতর্ক করে দিয়েছেন যে, নাশকতা এবং উৎপাদন ব্যাঘাত ঘটানোর মতো কোনো ঘটনা তারা গ্রহণ করবেন না।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘মজুরি নিয়ে সরকার যদি কাজ না করতো বা কেউ যদি এটার বিরোধিতা করতো বা মালিক পক্ষ যদি না মানতো, তাহলে আন্দোলনের প্রশ্ন ছিল। এমন কিছুতো ঘটেনি, তাহলে কেন এ ধরনের আন্দোলন করে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, উৎপাদন ব্যাহত করা হচ্ছে, সেইসঙ্গে দেশের রফতানিকে ব্যাহত করা হচ্ছে, এটা আমার কাছে বোধগম্য নয়।’

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, ‘যেহতেু এটা একটা আন্তর্জাতিক ব্যবসা, এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে বহিঃবিশ্বে নেতিবাচক বার্তা যায়। এতে আমাদের ব্যবসা দীর্ঘসময় ক্ষতিগ্রস্ত হবে। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমাদের সদস্যরা প্রয়োজনে শ্রম আইন মেনে কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন। আমরা সেই জায়গায় যেতে চাই না।’

তিনি আরও বলেন, ‘মজুরি বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবেন। এটা ঠিক যে মালিকদের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু একইসঙ্গে আমরা আইন মানতে চাই।’

রফতানি বাজারের প্রতিযোগিতা এবং জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির চাপের বিষয়গুলো মাথায় রেখে মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর মন্তব্য করেছেন, ‘যে প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের অন্ন-বস্ত্রের ব্যবস্থা করছে, সেখানে যেন বড় ধরনের কোনো ক্ষতি না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি এবং অর্থনীতি কি অবস্থায় রয়েছে সেটাও মাথায় রাখতে হবে।’

এর আগে ২০২৩ সালে একধাপে ৫৬.২৫ শতাংশ বেড়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছিল ১২,৫০০ টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

বরিশাল, ২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত সৃষ্টি ও রাজনৈতিক ফায়দা অর্জন বন্ধ করা প্রয়োজন। তিনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ বরিশাল বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যখন ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত সৃষ্টি হয়, তখন সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরা সেই পরিস্থিতি থেকে বেশি সুবিধা লাভ করে।

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। রাষ্ট্র, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ এবং ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিকগুলো তুলে ধরে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব, অপপ্রচার ও ধর্মীয় উসকানি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট এবং পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%