০৮:২৮ পি.এম
হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকা থেকে ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, ট্রাকসহ। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকচালক সেলিম এবং তার সহকারী শিপন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে র্যাব, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকায় চোরাকারবারিরা বাইপাস ও আঞ্চলিক সড়ক ব্যবহার করছে। শুক্রবার রাতে ভারতীয় কসমেটিকস বোঝাই একটি ট্রাক বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে দ্রুতগতিতে চলছিল, এসময় গোপন সূত্রে খবর পায় পুলিশ। পরে ট্রাকটি আটক করে তল্লাশি করা হয়।
আরও পড়ুন: জাতীয় সংহতি দিবসে বিঘ্ন ঘটিয়ে ওসির বদলি ঠেকাতে ঝালকাঠিতে আওয়ামী লীগ নেত্রীদের মানববন্ধন
তল্লাশির সময় ট্রাক থেকে কার্টনভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। পুলিশ জানায়, আটক ট্রাকচালকদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে যে, জব্দ করা মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের। জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন