ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুইজনের আট মাসের কারাদণ্ড


খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুইজনের আট মাসের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) চুরির চেষ্টা করার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযুক্ত দুইজনকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

সূত্র জানায়, খুলনা বিভাগীয় সিএসডি গুদামের সীমানা প্রাচীরের ভেতরে একটি টিনশেড গ্যারেজে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারটি রাখা ছিল। সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা জেলায় মোবাইল ল্যাবরেটরি ভ্যানের মাধ্যমে খাদ্য নমুনা পরীক্ষার পূর্বনির্ধারিত কর্মসূচির জন্য ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় নিরাপদ খাদ্য কর্মকর্তার অনুমতি নিয়ে গাড়িচালক গ্যারেজে যান। গ্যারেজের কাছে পৌঁছালে তিনি ভেতর থেকে মানুষের কথাবার্তার শব্দ শুনতে পান।

তিনি তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য কর্মকর্তাকে বিষয়টি জানান। এরপর নিরাপদ খাদ্য কর্মকর্তা মোবাইল ফোনে সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবস্থাপককে অবহিত করেন। গাড়িচালক, নিরাপত্তাপ্রহরী এবং সিএসডির অন্যান্য কর্মচারীদের সহায়তায় রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬) নামের দুইজনকে চুরির চেষ্টার সময় হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, ভ্রাম্যমাণ পরীক্ষাগারের বিভিন্ন নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার ও মনিটরের লক বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এছাড়া, গাড়ির দুটি গ্লাস, ওপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্স খুলে একত্রে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে আটক দুইজনকে খুলনা মহানগরীর খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ১৪ নভেম্বর রাতে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বর দুপুর ১২টার দিকে অভিযুক্তদের খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় আদালতে পাঠানো হয়।

পরবর্তী সময়ে ওই দিন বিকেল ৩টার দিকে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে মামলার বিচারকার্য সম্পন্ন করে অভিযুক্ত রমজান শেখ ও গোলাম রসুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে জব্দ করা মালামাল নিরাপদ খাদ্য কর্মকর্তার হেফাজতে বুঝিয়ে দেওয়ার আদেশ দেন। খুলনা নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি থেকে শুরু, প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


জবি থেকে শুরু, প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল। তিনি দাবি করেছেন, গত ৯ নভেম্বর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ছাত্রলীগের অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদের হোয়াটসঅ্যাপে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই ছাত্রনেতা অভিযোগ করেছেন, এসব কর্মকর্তার অর্থায়নে সহিংসতা পরিচালিত হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এসব কথা তুলে ধরেন মেহেদি হাসান হিমেল। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পোস্টে হিমেল উল্লেখ করেন, গত ১৭ বছরে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি পরিবারের অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ গুমের শিকার হয়েছেন। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১ হাজার ৪০০ শিক্ষার্থীর রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ হয়ে গেছে।

ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার কথা উল্লেখ করে তিনি জানান, মববাজির বিরুদ্ধেও তাদের অবস্থান রয়েছে। তবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।

হিমেল আরও জানান, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদকে আটক করা হয়। তার হোয়াটসঅ্যাপে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার সমন্বয়ে একটি গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এসব কর্মকর্তার অর্থায়নে সহিংস কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে। তিনি আটক ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জুলাই-আগস্টের আন্দোলনে তিন হাজারের বেশি মানুষকে হত্যা এবং ৫০ হাজারের বেশি মানুষকে পঙ্গু করে দেওয়ার অভিযোগও করেছেন ছাত্রদলের এই নেতা। পোস্টে তিনি বিগত ১৭ বছরের গুম, খুন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে অনুশোচনার পরিবর্তে দেশকে অস্থিতিশীল করার তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখছেন।

পোস্টের শেষাংশে হিমেল লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লীগ নিধন শুরু হয়েছে। এজন্য ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে। এরা বাংলাদেশের খায়, বাংলাদেশের পড়ে আর গান গায় ভীনদেশীদের। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নিধনের যে কাজ শুরু হলো, এটা প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তরে অতিশীঘ্র শুরু করতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল, দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


কালিগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল, দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা প্রধান সড়কগুলোতে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিন বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদল এবং কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান ও প্রতিবাদ তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ব্লাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’–ফিফা সভাপতির পদে পরিবর্তন চান ক্লপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


‘ব্লাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’–ফিফা সভাপতির পদে পরিবর্তন চান ক্লপ

জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ আর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান না। বর্তমান সভাপতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে তিনি আগামী নির্বাচনে নতুন কাউকে দায়িত্বে দেখতে আগ্রহী।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের ঘটনায় ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েছেন। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বালোগান বেলজিয়ামের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে অংশ নিতে পেরেছিলেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া এবারের গ্রীষ্মের বিশ্বকাপের পর ইনফান্তিনো ব্যক্তিগত বিনিয়োগকারীদের নিয়ে ২০ বিলিয়ন ডলারের একটি কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কুশনার পরিবারের মতো বিনিয়োগকারীদের যুক্ত হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এই প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন সম্পর্কে ক্লপ মন্তব্য করেন, 'এখন সবাই একমত যে পরিবর্তন আসা উচিত।'

বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক কোচ আরও বলেন, 'আমি ভেবেছিলাম, সেপ ব্লাটারের পর পরিস্থিতি আর খারাপ হতে পারে না। কিন্তু আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি, দেখুন!'

ইনফান্তিনোর পূর্বে ফিফার সভাপতি ছিলেন সেপ ব্লাটার। ২০১১ সালে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে অনৈতিকভাবে অর্থ দেওয়ার কারণে ২০১৫ সালে ফুটবল থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। পরবর্তীতে তার নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়েছিল।

ফিফার ঘোষণা অনুযায়ী, ইনফান্তিনো গত এক দশক ধরে সংস্থাটির নেতৃত্বে রয়েছেন এবং ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও সভাপতি পদে লড়বেন। তবে ক্লপ তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্বে দেখতে চান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূল, শর্তহীন অনুদানের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূল, শর্তহীন অনুদানের দাবি

উপকূলীয় জনজীবন বর্তমানে তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলবাসীরা ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান এবং ন্যায্য অর্থায়নের দাবি জানিয়েছেন।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে উন্নত দেশগুলোর সুনির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি না আসায় ক্ষোভ প্রকাশ করে বাগেরহাটের মোংলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন উপকূলীয় নারী, জেলে ও তরুণ পরিবেশকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর পাড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্যসম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ এই মূল প্রতিপাদ্যে যৌথভাবে কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)। কর্মসূচিতে কয়েকশ নারী, জেলে ও তরুণ পানিশূন্য কলস, মাছ ধরার জাল এবং দাবি-দাওয়াসংবলিত ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তারা কপ-৩১ সম্মেলনের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন। বক্তারা বলেন, আন্তালিয়ায় চলমান সম্মেলনে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার কৃষক ও উপকূলের মানুষ এখনও কার্যকর সহায়তা পাচ্ছেন না।

নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা এখন উপকূলের অন্যতম প্রধান দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। চারদিকে পানি থইথই করলেও এক ফোঁটা সুপেয় পানি নেই। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের শূন্য দশমিক ৫ শতাংশেরও কম নিঃসরণ করে, অথচ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছেন এ দেশের কৃষক, জেলে ও উপকূলীয় নারীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%