ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালিগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল, দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ


কালিগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল, দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা প্রধান সড়কগুলোতে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এদিন বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদল এবং কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান ও প্রতিবাদ তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ব্লাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’–ফিফা সভাপতির পদে পরিবর্তন চান ক্লপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


‘ব্লাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’–ফিফা সভাপতির পদে পরিবর্তন চান ক্লপ

জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ আর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান না। বর্তমান সভাপতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে তিনি আগামী নির্বাচনে নতুন কাউকে দায়িত্বে দেখতে আগ্রহী।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের ঘটনায় ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েছেন। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বালোগান বেলজিয়ামের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে অংশ নিতে পেরেছিলেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়া এবারের গ্রীষ্মের বিশ্বকাপের পর ইনফান্তিনো ব্যক্তিগত বিনিয়োগকারীদের নিয়ে ২০ বিলিয়ন ডলারের একটি কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কুশনার পরিবারের মতো বিনিয়োগকারীদের যুক্ত হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এই প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন সম্পর্কে ক্লপ মন্তব্য করেন, 'এখন সবাই একমত যে পরিবর্তন আসা উচিত।'

বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক কোচ আরও বলেন, 'আমি ভেবেছিলাম, সেপ ব্লাটারের পর পরিস্থিতি আর খারাপ হতে পারে না। কিন্তু আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি, দেখুন!'

ইনফান্তিনোর পূর্বে ফিফার সভাপতি ছিলেন সেপ ব্লাটার। ২০১১ সালে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে অনৈতিকভাবে অর্থ দেওয়ার কারণে ২০১৫ সালে ফুটবল থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। পরবর্তীতে তার নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়েছিল।

ফিফার ঘোষণা অনুযায়ী, ইনফান্তিনো গত এক দশক ধরে সংস্থাটির নেতৃত্বে রয়েছেন এবং ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও সভাপতি পদে লড়বেন। তবে ক্লপ তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্বে দেখতে চান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূল, শর্তহীন অনুদানের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূল, শর্তহীন অনুদানের দাবি

উপকূলীয় জনজীবন বর্তমানে তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলবাসীরা ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান এবং ন্যায্য অর্থায়নের দাবি জানিয়েছেন।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে উন্নত দেশগুলোর সুনির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি না আসায় ক্ষোভ প্রকাশ করে বাগেরহাটের মোংলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন উপকূলীয় নারী, জেলে ও তরুণ পরিবেশকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর পাড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্যসম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ এই মূল প্রতিপাদ্যে যৌথভাবে কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)। কর্মসূচিতে কয়েকশ নারী, জেলে ও তরুণ পানিশূন্য কলস, মাছ ধরার জাল এবং দাবি-দাওয়াসংবলিত ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তারা কপ-৩১ সম্মেলনের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন। বক্তারা বলেন, আন্তালিয়ায় চলমান সম্মেলনে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার কৃষক ও উপকূলের মানুষ এখনও কার্যকর সহায়তা পাচ্ছেন না।

নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা এখন উপকূলের অন্যতম প্রধান দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। চারদিকে পানি থইথই করলেও এক ফোঁটা সুপেয় পানি নেই। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের শূন্য দশমিক ৫ শতাংশেরও কম নিঃসরণ করে, অথচ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছেন এ দেশের কৃষক, জেলে ও উপকূলীয় নারীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমিতাভ ও অভিষেক বচ্চনকে হত্যার হুমকি, মুম্বাইয়ে ২০০ সহযোগী সক্রিয় থাকার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


অমিতাভ ও অভিষেক বচ্চনকে হত্যার হুমকি, মুম্বাইয়ে ২০০ সহযোগী সক্রিয় থাকার দাবি

বলিউডে গ্যাংস্টারদের হুমকি ও হামলার ঘটনা নিয়ে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার পুত্র অভিনেতা অভিষেক বচ্চনকে হত্যার হুমকি প্রদান করেছে গ্যাংস্টার গোল্ডি ঢিলন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হুমকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গোল্ডি ঢিলন তার পোস্টে দাবি করেছে যে, দুই সহযোগী বিকাশ ঠাকুর এবং দীপক সিং গ্রেফতার হলেও তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। সে আরও দাবি করেছে যে, মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছে।

পোস্টটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে। বিশেষভাবে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে বলা হয়েছে, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে সক্ষম হবে না। তবে এনডিটিভি এই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটির সত্যতা এবং এতে করা দাবিগুলোর বাস্তবতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

এর আগে, দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র সামনে গুলি চালানোর ষড়যন্ত্রে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। তাদের গ্রেফতারের পর চাঁদাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার পৃথক পরিকল্পনার বিষয়েও তদন্তকারীরা তথ্য পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে বাড়িটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অমিতাভের নিয়মিত ভক্তদের সঙ্গে দেখা করার আয়োজনেও পরিবর্তন এসেছে। প্রতি সপ্তাহে বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার অভ্যাস রয়েছে এই অভিনেতার। তবে হুমকির ঘটনার পর গত ১ নভেম্বর তিনি বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, উলিপুরের তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, উলিপুরের তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে তিনটি মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার অভিযোগে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল, যা আইনবিরোধী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উলিপুর পৌর শহরে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

অভিযান চলাকালে বিএসটিআই, রংপুরের পরিদর্শক খন্দকার মো. জামিনুর রহমান প্রসিকিউশন প্রদান করেন।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— ধরনীবাড়ি এলাকার রাজু বেকারি, জোদ্দারপাড়া এলাকার পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটস এবং কাচারীপাড়া এলাকার পাবনা বনফুল সুইটস।

রাজু বেকারির স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম রাজুকে ৩০ হাজার, পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসের স্বত্বাধিকারী রনি মোদককে ৩৫ হাজার এবং পাবনা বনফুল সুইটসের স্বত্বাধিকারী শম্ভুনাথ ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিষ্ঠান তিনটি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছিল। এ অপরাধের জন্য বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারায় তাদের জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী এস এম মেহেদী হাসান মন্তব্য করেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%