ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফর আগামী রোববার


নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফর আগামী রোববার

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী রোববার ভারত সফরে যাচ্ছেন। চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রতিবেশী দেশে প্রথম সফর হবে।

শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেন। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি র‌্যাপার থেকে রাজনীতিতে এসেছেন, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

৩০ মিলিয়ন বা ৩ কোটি মানুষের দেশ নেপাল হিমালয় অঞ্চলের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র হিসেবে পরিচিত। দীর্ঘকাল ধরে প্রতিবেশী দুই শক্তিশালী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে নেপালকে।

ভারত দীর্ঘদিন ধরে নেপালকে একটি ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। দুই দেশের মধ্যে নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতলভূমি বরাবর বিস্তৃত সীমান্ত রয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অমৃত বাহাদুর রাই সাংবাদিকদের বলেন, ‘ভারত নেপালের একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশীদার।’

তিনি আরও জানান, দুই দেশের নেতাদের বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতীয় মন্তব্য, সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফর নেপালের সঙ্গে সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়, তারই প্রতিফলন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি ভারত থেকে আসে, যার আর্থিক মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, চীন থেকে নেপালের আমদানির পরিমাণ ১৩ শতাংশ, যার মূল্য ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বালেন্দ্র শাহ তার পূর্বসূরিদের মতো দ্রুত বিদেশ সফরে যাননি। বরং প্রথমদিকে বিদেশ সফর থেকে বিরত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর ছিল গত সেপ্টেম্বরে নিউইয়র্কে, যেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

আরও পড়ুন: দুবাইয়ে স্বর্ণের দামে পতন, দোকানে ক্রেতাদের ভিড়

সেসময় নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ধকল সামলাচ্ছিল। উঁচু পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় সুনামির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ৫ হাজার মানুষ নিখোঁজ হন।

বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই সামান্য। দেশটির সরকার ধারণা করছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ব্যয় হবে।

ভারত সফরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে থাকবেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের অধীনে নেপালের পররাষ্ট্রনীতিতে নতুন করে ভারসাম্য ও সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে এই সফর হচ্ছে।

আরও পড়ুন: মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ

কাঠমান্ডুভিত্তিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর সম্পাদক ও সাংবাদিক গুনা রাজ লুইটেল বলেন, ‘জেন-জি বিক্ষোভের পর নতুন সরকার গঠিত হওয়ার পর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ

নারায়ণগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৬ : জেলার ফতুল্লার একটি ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

এ ঘটনায় পুলিশ কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।

গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত ‘রতন ডাইং’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকদের মধ্যে একজনের নাম পাশা (৪০) এবং অন্যজনের নাম রঞ্জিত (৪৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে রতনের মালিকানাধীন কারখানাটিতে বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়।

বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বাসসকে বলেন, দগ্ধ অবস্থায় দুই রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়ের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বাসসকে জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ওই কারখানা পরিদর্শন করেছে। সম্পূর্ণ তদন্তের পর এ ঘটনার বিস্তারিত জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে, নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আলমনগর মধ্য পাড়া জামে মসজিদে নামাজ শেষে ডিবি পুলিশ তাকে আটক করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে। তিনি নবীনগর থানার রাজনৈতিক নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ার ইসলাম সম্মাননা স্মারক পেয়েছেন লেখক জহির উদ্দিন বাবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


আওয়ার ইসলাম সম্মাননা স্মারক পেয়েছেন লেখক জহির উদ্দিন বাবর

অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সিরাত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে সম্মাননা স্মারক লাভ করেছেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট জহির উদ্দিন বাবর। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ওমরাহসহ পাঁচ লক্ষাধিক টাকার পুরস্কারও দেওয়া হয়েছে।

জানা গেছে, সিলেবাসে মহানবীর (সা.) জীবনী পাঠ্য করার বিষয়টি নিয়ে সেমিনার ২০২৬’ শীর্ষক এই আয়োজনটি ইসলামি সংবাদমাধ্যম আওয়ার ইসলাম পরিচালনা করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জননেতা খালেদ সাইফুল্লাহ খান ভিপি সোহেল। তার কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামিক লেখক ফোরামের প্রতিষ্ঠাতা এবং ঢাকা মেইলের সিনিয়র বার্তা সম্পাদক কলামিস্ট জহির উদ্দিন বাবর। পুরস্কার প্রাপ্তিতে তিনি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ার ইসলাম ও সম্পাদক হুমায়ুন আইয়ুবকে ধন্যবাদ জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে মহাসড়কটি বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট ছাড়াই পরিষ্কার করা সম্ভব হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ভবেরচর ইউনিয়নের ফিদা পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর একটি গাছ কেটে ফেলে রাখা হয়। এই ঘটনায় ব্যস্ততম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

গজারিয়া ফায়ার স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের জরুরি নম্বরে এ বিষয়ে একটি ফোন কল আসে। খবর পাওয়ার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মহাসড়কের ওপর পড়ে থাকা গাছটি কেটে সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, "আমড়া খবর পাই ফিদা ফিল্ম ষ্টেশনের সামনে একটা গাছ কেটে ফেলে রাখে পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস একসাথে হয়ে গাছ মহাসড়ক থেকে সরিয়ে দেই এবং যান চলাচল স্বাভাবিক হয়।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%