প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে মহাসড়কটি বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট ছাড়াই পরিষ্কার করা সম্ভব হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ভবেরচর ইউনিয়নের ফিদা পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর একটি গাছ কেটে ফেলে রাখা হয়। এই ঘটনায় ব্যস্ততম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
গজারিয়া ফায়ার স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের জরুরি নম্বরে এ বিষয়ে একটি ফোন কল আসে। খবর পাওয়ার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মহাসড়কের ওপর পড়ে থাকা গাছটি কেটে সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, "আমড়া খবর পাই ফিদা ফিল্ম ষ্টেশনের সামনে একটা গাছ কেটে ফেলে রাখে পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস একসাথে হয়ে গাছ মহাসড়ক থেকে সরিয়ে দেই এবং যান চলাচল স্বাভাবিক হয়।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন