ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আওয়ার ইসলাম সম্মাননা স্মারক পেয়েছেন লেখক জহির উদ্দিন বাবর


আওয়ার ইসলাম সম্মাননা স্মারক পেয়েছেন লেখক জহির উদ্দিন বাবর

অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সিরাত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে সম্মাননা স্মারক লাভ করেছেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট জহির উদ্দিন বাবর। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ওমরাহসহ পাঁচ লক্ষাধিক টাকার পুরস্কারও দেওয়া হয়েছে।

জানা গেছে, সিলেবাসে মহানবীর (সা.) জীবনী পাঠ্য করার বিষয়টি নিয়ে সেমিনার ২০২৬’ শীর্ষক এই আয়োজনটি ইসলামি সংবাদমাধ্যম আওয়ার ইসলাম পরিচালনা করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জননেতা খালেদ সাইফুল্লাহ খান ভিপি সোহেল। তার কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামিক লেখক ফোরামের প্রতিষ্ঠাতা এবং ঢাকা মেইলের সিনিয়র বার্তা সম্পাদক কলামিস্ট জহির উদ্দিন বাবর। পুরস্কার প্রাপ্তিতে তিনি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ার ইসলাম ও সম্পাদক হুমায়ুন আইয়ুবকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে মহাসড়কটি বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট ছাড়াই পরিষ্কার করা সম্ভব হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ভবেরচর ইউনিয়নের ফিদা পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর একটি গাছ কেটে ফেলে রাখা হয়। এই ঘটনায় ব্যস্ততম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

গজারিয়া ফায়ার স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের জরুরি নম্বরে এ বিষয়ে একটি ফোন কল আসে। খবর পাওয়ার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মহাসড়কের ওপর পড়ে থাকা গাছটি কেটে সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, "আমড়া খবর পাই ফিদা ফিল্ম ষ্টেশনের সামনে একটা গাছ কেটে ফেলে রাখে পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস একসাথে হয়ে গাছ মহাসড়ক থেকে সরিয়ে দেই এবং যান চলাচল স্বাভাবিক হয়।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহদী আমিন: সরকারের জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


মাহদী আমিন: সরকারের জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ করছে। সরকারের অনেক জনমুখী নীতিমালা এই ফাউন্ডেশনের গত কয়েক দশকের বহুমাত্রিক কর্মকাণ্ডের দ্বারা অনুপ্রাণিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

মাহদী আমিন উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ও যুব ক্ষমতায়নে ফাউন্ডেশনের বহুমাত্রিক কার্যক্রম রয়েছে। করোনা মহামারির সময় ফাউন্ডেশনটি খুদে বিজ্ঞানীদের নিয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিল। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাউন্ডেশনের বর্তমান আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকেও আরও বৃহৎ পরিসরে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তরুণ জনশক্তি ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল চিন্তাধারাকে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ বা তরুণ জনশক্তিকে ধারণ করেই নির্বাচিত সরকার নীতিমালা প্রণয়ন করছে।

তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি স্বতন্ত্র ও ভিন্নমাত্রিক প্রতিষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের দীর্ঘ রক্তক্ষয়ী সময়ে সকল রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজনে উপস্থিত বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের সবচেয়ে বড় গৌরব হিসেবে অভিহিত করে মাহদী আমিন বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিতে বাংলাদেশিরা আজ তাদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন। সরকার দেশের ভেতরেও এই মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চায়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রকল্পগুলোর পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্প থেকেই ভবিষ্যতে পেটেন্ট তৈরি হবে, উদ্ভাবনী ধারণাগুলো বাণিজ্যিক রূপ পাবে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান বেরিয়ে আসবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নতুন কর্মসংস্থানের অবারিত সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে সংস্কার কাজ চলছে। এর দুটি মূল লক্ষ্য রয়েছে—একদিকে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষায় সমৃদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, অন্যদিকে এমন কর্মদক্ষতা তৈরি করা যাতে তারা দেশ ও বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পারে কিংবা সফল উদ্যোক্তা হতে পারে।

গণতন্ত্র সুরক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সবাই এক ও অভিন্ন।

জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য সবাই মিলে সুনিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের শক্তিশালী ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ জিয়ার রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথযাত্রা এই চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল এবং এখানেই তিনি শাহাদাত বরণ করেছিলেন।

তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি, নারী ও যুব উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, কোস্টগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়ার দূরদর্শী উদ্যোগ। সার্ক প্রতিষ্ঠা ও জাতিসংঘসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলেন এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে পাহাড় ও সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শহীদ জিয়ার সেই আদর্শেই আজ জিয়াউর রহমান ফাউন্ডেশন অনুরণিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিজ্ঞান মেলা-২০২৬ এর আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ্ উমায়ুন মনি চৌধুরী, সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক, উন্নয়ন থমকে যাওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক, উন্নয়ন থমকে যাওয়ার শঙ্কা

বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে যাওয়ার পেছনে কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপ রয়েছে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। তাদের নতুন প্রতিবেদনের নাম ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’। বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়েছে।

সরকার ২০৩৪ সালের মধ্যে দেশটিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে চায়। বিশ্বব্যাংক জানাচ্ছে, এ লক্ষ্য অর্জনের জন্য রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি, দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগণের জন্য সহায়তা প্রদান করতে হবে, ঢালাও ভর্তুকির পরিবর্তে।

প্রতিবেদনে অর্থনীতির কয়েকটি প্রধান দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। প্রথম দুর্বলতা হচ্ছে কর্মসংস্থানে স্থবিরতা। তরুণ ও বাড়তি শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না। কর্মক্ষম প্রতি পাঁচ নারীর মধ্যে তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন। মোট শ্রমশক্তির ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কর্মরত।

দ্বিতীয় দুর্বলতা হল রাজস্ব আয়। ২০২৪-২৫ অর্থবছরে কর আদায় ছিল জিডিপির মাত্র ৬.৮ শতাংশ, যা সমান পর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।

তৃতীয় দুর্বলতা হচ্ছে উন্নয়ন ও শিক্ষায় কম ব্যয়। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় ছিল জিডিপির ৪.৯ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ২.৮ শতাংশে নেমে এসেছে। শিক্ষায় ব্যয়ও কমে গিয়ে জিডিপির মাত্র ১.৫ শতাংশে দাঁড়িয়েছে।

চতুর্থ দুর্বলতা হলো ঋণের সুদের চাপ। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে খরচ ছিল জিডিপির ১.৫ শতাংশ, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ২.৬ শতাংশ হবে। সরকার দেশের ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে, যার ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যেতে পারে।

পঞ্চম দুর্বলতা হচ্ছে জ্বালানি ভর্তুকি। বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি ২০১৭-১৮ অর্থবছরে ছিল জিডিপির ০.৩ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ১.৫ শতাংশে পৌঁছাবে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির ফলে এই চাপ আরও বাড়তে পারে।

রাজস্ব বাড়ানোর জন্য বিশ্বব্যাংক পাঁচটি জরুরি পদক্ষেপের সুপারিশ করেছে। প্রথমত, কর প্রশাসনকে আধুনিকীকরণ করতে হবে। করনীতি তৈরির কাজ থেকে কর প্রশাসনকে আলাদা করা প্রয়োজন। ডিজিটাল ব্যবস্থাগুলোকে একত্রিত করতে হবে এবং একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করতে হবে।

দ্বিতীয়ত, কর ছাড় কমাতে হবে। ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬.৯ শতাংশ, যা মোট আদায় হওয়া কর রাজস্বের সমান। তাই ভ্যাট ও বাণিজ্য শুল্কে সংস্কার আনতে হবে এবং অপ্রয়োজনীয় কর ছাড়ও কমাতে হবে।

তৃতীয়ত, জ্বালানির দাম ঠিক করার পদ্ধতি পরিবর্তন করতে হবে। এজন্য একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজন। দাম নির্ধারণে নিয়ম মেনে চলতে হবে এবং উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রাখতে হবে।

চতুর্থত, ভর্তুকি আরও সুনির্দিষ্ট করতে হবে। ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে ২২.৫ শতাংশে পৌঁছাবে। তাই ঢালাও ভর্তুকির পরিবর্তে শক্তিশালী সামাজিক নিবন্ধন ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম ব্যবহার করে দরিদ্র পরিবারকে সরাসরি সহায়তা প্রদান করতে হবে।

পঞ্চমত, বাড়তি অর্থকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। সংস্কারের মাধ্যমে যে বাড়তি অর্থ আসবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোতে ব্যয় করতে হবে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এসব সংস্কার সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ার কথা বলে ৫০০ টাকা দাবি, স্কুলছাত্র খুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


বগুড়ায় ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ার কথা বলে ৫০০ টাকা দাবি, স্কুলছাত্র খুন

বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করার ঘটনায় মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের পুত্র।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে গালিব বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিল। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় যুবক মিশু (২১) তার মুঠোফোনে গালিবের ধূমপানের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মিশু গালিবের কাছে ৫০০ টাকা দাবি করে।

এ নিয়ে গালিব ও মিশু এবং তার বন্ধু রোহিত বাবুর (২১) মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় গালিবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, এই ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে গালিবের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%