ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তাওয়াক্কুল, সতর্কতা ও উম্মাহর করণীয়


মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তাওয়াক্কুল, সতর্কতা ও উম্মাহর করণীয়

মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি কোরআন-হাদিসের শিক্ষা, দ্বীনি আদর্শ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বিকাশের পবিত্র স্থান। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন, অভিভাবকদের আশা এবং উলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রম।

যখন এমন একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়, তখন এটি কেবল একটি ভবনের ক্ষতি নয়; বরং এটি গোটা দ্বীনি সমাজের জন্য গভীর বেদনা ও উদ্বেগের সৃষ্টি করে। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা (সাইনবোর্ড) এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের হৃদয়ে দাগ কেটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাতে শিক্ষার্থীরা যখন ঘুমাচ্ছিলেন, তখন মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। এতে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ৭৭ জন পর্যন্ত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আগুনের ফলে মাদ্রাসার লাইব্রেরির মূল্যবান কিতাবাদি, কাগজপত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনা শুধু জামিয়া আশরাফিয়ার জন্য নয়, বরং বাংলাদেশের সকল মাদ্রাসা, মসজিদ এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

আরও পড়ুন: সন্তানদের বঞ্চিত করে নাতি-নাতনিকে সম্পত্তি দেওয়া যাবে কি?

বিপদ-আপদ মুমিনের জীবনের পরীক্ষা

ইসলামের দৃষ্টিতে পৃথিবীর জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সম্পদ ও বিপদ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষার উপলক্ষ হতে পারে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 'আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।' (সুরা বাকারা: ১৫৫)।

আরও পড়ুন: রামপালে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল, ধর্মীয় অঙ্গনে শোক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল, ধর্মীয় অঙ্গনে শোক

পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। তিনি সোমবার (১৬ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় ৯৭ বছর।

তার ইন্তেকালে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯২৯ সালে রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন এই আলেম। পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন তিনি। জীবনের অধিকাংশ সময় দাওয়াত ও তাবলিগের মেহনতে ব্যয় করেছেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে, মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেছেন, "ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।"

এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা, জনবল দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা, জনবল দ্বিগুণ

ভারতের পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি কঠোর সতর্ক অবস্থান গ্রহণ করেছে। দেশের অন্যান্য সীমান্তের মতো এখানেও বাহিনীটির জনবল দ্বিগুণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এই তথ্য জানান বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, সন্দেহজনক গতিবিধির নজরদারির জন্য নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা এবং থার্মাল ড্রোনের ব্যবহার করে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিজিবির কুমিল্লা সেক্টরের কর্তৃক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোর জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।

তিনি জানান, ২৫ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে। যে কোনো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যেন অবৈধভাবে প্রবেশ ও দেশত্যাগ করতে না পারে, সেজন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা ভাসানীর আদর্শে জীবন গড়ার আহ্বান রুহুল কবির রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


মওলানা ভাসানীর আদর্শে জীবন গড়ার আহ্বান রুহুল কবির রিজভীর

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, "মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে।" তিনি উল্লেখ করেছেন যে, "তার আদর্শ আমাদের লালন করতে হবে।"

রিজভী আরও বলেন, ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।

আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। এই সভাটি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী জনশক্তি পার্টি আয়োজন করেছে।

তিনি বলেন, "দেশ ও জাতির উন্নয়নে মজলুম জননেতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার দর্শন অনুসরণ করা প্রয়োজন।"

এসময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেছেন যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অপরাধী হিসেবে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামি ফেরত আনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চুক্তির আলোকে একাধিকবার যোগাযোগ করেছে ঢাকা। বাংলাদেশ চায়, চুক্তি অনুসরণ করে ভারত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেবে।

বিবিসির প্রতিবেদনে উল্লিখিত দুই শর্তের ব্যাপারে তিনি বলেন, ভারত যদি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়, তাহলে বাংলাদেশ তা বিবেচনা করবে। বিবিসির রিপোর্টে উল্লেখিত শর্তগুলো দেখার সময় নেই বলে তিনি মন্তব্য করেন।

এসময় তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিসর অনেক বড়। এই সম্পর্ক মুক্তিযুদ্ধের আগেই প্রতিষ্ঠিত হয়েছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠা এবং রাম দার আওয়ামী লীগ একই। তারা অতীতে সন্ত্রাস করেছে এবং এখনও করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%