প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি কঠোর সতর্ক অবস্থান গ্রহণ করেছে। দেশের অন্যান্য সীমান্তের মতো এখানেও বাহিনীটির জনবল দ্বিগুণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এই তথ্য জানান বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, সন্দেহজনক গতিবিধির নজরদারির জন্য নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা এবং থার্মাল ড্রোনের ব্যবহার করে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিজিবির কুমিল্লা সেক্টরের কর্তৃক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোর জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।
তিনি জানান, ২৫ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে। যে কোনো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যেন অবৈধভাবে প্রবেশ ও দেশত্যাগ করতে না পারে, সেজন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন