প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি কোরআন-হাদিসের শিক্ষা, দ্বীনি আদর্শ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বিকাশের পবিত্র স্থান। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন, অভিভাবকদের আশা এবং উলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রম।
যখন এমন একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়, তখন এটি কেবল একটি ভবনের ক্ষতি নয়; বরং এটি গোটা দ্বীনি সমাজের জন্য গভীর বেদনা ও উদ্বেগের সৃষ্টি করে। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা (সাইনবোর্ড) এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের হৃদয়ে দাগ কেটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাতে শিক্ষার্থীরা যখন ঘুমাচ্ছিলেন, তখন মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। এতে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ৭৭ জন পর্যন্ত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আগুনের ফলে মাদ্রাসার লাইব্রেরির মূল্যবান কিতাবাদি, কাগজপত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ঘটনা শুধু জামিয়া আশরাফিয়ার জন্য নয়, বরং বাংলাদেশের সকল মাদ্রাসা, মসজিদ এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
বিপদ-আপদ মুমিনের জীবনের পরীক্ষা
ইসলামের দৃষ্টিতে পৃথিবীর জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সম্পদ ও বিপদ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষার উপলক্ষ হতে পারে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 'আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।' (সুরা বাকারা: ১৫৫)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন