প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেছেন যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অপরাধী হিসেবে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামি ফেরত আনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চুক্তির আলোকে একাধিকবার যোগাযোগ করেছে ঢাকা। বাংলাদেশ চায়, চুক্তি অনুসরণ করে ভারত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেবে।
বিবিসির প্রতিবেদনে উল্লিখিত দুই শর্তের ব্যাপারে তিনি বলেন, ভারত যদি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়, তাহলে বাংলাদেশ তা বিবেচনা করবে। বিবিসির রিপোর্টে উল্লেখিত শর্তগুলো দেখার সময় নেই বলে তিনি মন্তব্য করেন।
এসময় তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিসর অনেক বড়। এই সম্পর্ক মুক্তিযুদ্ধের আগেই প্রতিষ্ঠিত হয়েছিল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠা এবং রাম দার আওয়ামী লীগ একই। তারা অতীতে সন্ত্রাস করেছে এবং এখনও করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন