০৬:০১ পি.এম
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সীমান্ত ও ব্যাটালিয়ন সদরে গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে ৮,৮৮,০২,০১৩/- (আট কোটি আটাশি লাখ দুই হাজার তেরো টাকা) মূল্যের মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে গত ১৪ অক্টোবর ২০২৬ থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরসহ উল্লেখিত পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বিদেশি কয়েন ২,৪৪২টি, ইয়াবা ট্যাবলেট ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৮,৫৫১ পিস, অ্যাম্পল ইনজেকশন ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের সিরাপ (মাদকদ্রব্য) ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে/কষ্টি পাথর ০৬টি, যার মোট ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম।
এই অভিযান পরিচালনার সময় ১৭ জন আসামিকে আটক করা হয়। উল্লেখ্য, উপরোক্ত অভিযানগুলো জয়পুরহাট জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক জানান, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন