০৮:২৭ পি.এম
যশোরের মনিরামপুরে একটি খাল থেকে পুলিশ রঞ্জন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকার খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রঞ্জন মন্ডল কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে কয়েকজন ব্যক্তি মাছ ধরার জন্য হেলারঘাট এলাকায় গেলে তারা খালের মধ্যে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখতে পান। সন্দেহ হলে তারা বস্তার কাছে গিয়ে দেখেন, ভেতরে মানুষের মরদেহ রয়েছে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়।
আরও পড়ুন: জাতীয় সংহতি দিবসে বিঘ্ন ঘটিয়ে ওসির বদলি ঠেকাতে ঝালকাঠিতে আওয়ামী লীগ নেত্রীদের মানববন্ধন
মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মরদেহের পরনে কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। এছাড়া, তার চোখে পাওয়ারের চশমা, পায়ে চকোলেট রঙের স্যান্ডেল এবং ডান হাতে তামার আংটি ছিল। তল্লাশির সময় শার্টের পকেট থেকে একটি কলম ও ডায়েরি উদ্ধার করা হয়।
মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।"
আরও পড়ুন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন