১২:২২ পি.এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আমেরিকার পেরুর মধ্যাঞ্চলে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট এই তথ্য প্রকাশ করেছে।
এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জুনিন শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২৯ কিলোমিটার ভূপৃষ্ঠের নিচে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
পেরুর জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (কোয়েন) জানায়, ভূমিকম্পের কম্পন বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হয়েছে।
রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভূমিকম্পের ঝাঁকুনি ছিল বেশ তীব্র। পাহাড়ি ঢালে ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে।’
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
এর আগে, গত জুলাই মাসে জুনিন অঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্পে ছয়জন নিহত এবং ৩২ জন আহত হন।
ওই ভূমিকম্পের ফলে ৫২টি বাড়িঘরও ধ্বংস হয়ে যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন