ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ


দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি দোকানের বিস্কুট খাওয়ার কারণে ফাঁদ পেতে একটি পথ বিড়ালকে হত্যা করার অভিযোগে সারোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের জন্য বাজারের সব পথ কুকুর ও বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ এই নির্দেশনা প্রদান করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি বিড়াল দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়ে সারোয়ার হোসেন বিড়ালটিকে ফাঁদে আটকে গলায় চিকন নাইলনের দড়ি পেঁচিয়ে হত্যা করেন। বিড়ালটির নিথর দেহ পরে থাকতে দেখা যায় দোকানের সামনে। মায়ের এমন পরিণতিতে বিড়ালটির দুটি ছানা অসহায় হয়ে পড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে বিচার চেয়ে যান।

আরও পড়ুন: রামপালে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

মেহেদী হাসান ইমু অভিযোগ করেন, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানি নিজের দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো এক সময় খাবারের সন্ধানে গিয়ে মা বিড়ালটি সেই ফাঁদে আটকা পড়ে। পরদিন সকালে বিড়ালটিকে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ দোকানের সামনেই ফেলে রাখা হয়। বিড়ালটি ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল, যা নিয়ে দোকানি ক্ষুব্ধ হয়ে ফাঁদ পেতে রাখেন বলে অভিযোগ করেন ইমু। মা বিড়ালটির মৃত্যুর পর তার দুটি ছোট ছানা অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে ঢোকার কারণে এভাবে একটি প্রাণীকে হত্যা করার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তাই ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে যান।

নিজের দোষ স্বীকার করে দোকানি সারোয়ার হোসেন জানান, দীর্ঘদিন দোকান বন্ধ থাকার পর রাতে বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন এবং সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু ঘটে। তবে তিনি নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।

ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে এ ধরনের কর্মকাণ্ড না ঘটানোর জন্য সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, উলিপুরের তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামাদান প্রদেশে ইরান ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


হামাদান প্রদেশে ইরান ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের নাহাভান্দ শহরের নিকটবর্তী স্থানে ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ইসরাইলি তৈরি ‘অরবিটার-৪’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

এটি ইরানের আকাশসীমায় ড্রোন শনাক্ত ও প্রতিহত করার ধারাবাহিক ঘটনার মধ্যে নতুন একটি সংযোজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) ফার্স নিউজ এজেন্সি দেশটির পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর একটি বিবৃতির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে। তবে ড্রোনটি কবে ভূপাতিত হয়েছে এবং কীভাবে সেটি শনাক্ত ও প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

সাম্প্রতিক মাসগুলিতে ইরান তাদের আকাশসীমায় ড্রোন ভূপাতিত করার দাবি বারবার করে আসছে। এসব ড্রোনের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বলে তেহরানের দাবি। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশে এই ধরনের ঘটনা ঘটেছে।

এর আগে ইরান অরবিটার পরিবারের ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। গত মার্চে ইসফাহানের আকাশে একই মডেলের আরেকটি ড্রোন ভূপাতিত করার খবরও প্রকাশিত হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির ৫৪তম সমাবর্তনে সাত কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ঢাবির ৫৪তম সমাবর্তনে সাত কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা। আগামী ২৬ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নিতে পারবেন নির্ধারিত শিক্ষাবর্ষের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাত কলেজের অধীনে ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের অনার্স এবং ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পাশাপাশি, প্রয়োজনীয় কাগজপত্রের তিন সেট এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিজ নিজ বিভাগের একজন শিক্ষকের তত্ত্বাবধানে জমা দিতে হবে।

শিক্ষার্থীদের আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুরাদনগরে কোম্পানীগঞ্জ বাজারে নারীর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


মুরাদনগরে কোম্পানীগঞ্জ বাজারে নারীর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, তদন্ত শুরু

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। এই ঘটনা ঘটে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে। জনবহুল এলাকায় এমন একটি হত্যাকাণ্ডের ফলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এক পর্যায়ে সেখানে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়। তবে নিহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেন এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করার জন্য বাজারের আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। পরিচয় পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়গঞ্জে অবৈধ সার মজুতের অভিযোগে রিয়া ট্রেডার্সকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


রায়গঞ্জে অবৈধ সার মজুতের অভিযোগে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে অভিযান পরিচালনা করে অবৈধ সার বিক্রির অভিযোগে 'রিয়া ট্রেডার্স'-এর মালিক নিপেন্দ্র নাথ মাহাতোকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানটি সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নিমগাছি বাজারে অবস্থিত রিয়া ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানের সময় দোকানে অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ বস্তা টিএসপি (TSP), ৭ বস্তা ইউরিয়া এবং ৫ বস্তা এমওপি (MOP) সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিম হোসেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির জব্দকৃত সারগুলো সাধারণ কৃষকদের মাঝে নির্ধারিত ও ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দেন। সার বিক্রির পুরো প্রক্রিয়াটি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন ও মো. সেলিম রেজার তত্ত্বাবধানে পরিচালিত হবে।

কৃষকের স্বার্থ রক্ষায় এবং সারের অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%