প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি দোকানের বিস্কুট খাওয়ার কারণে ফাঁদ পেতে একটি পথ বিড়ালকে হত্যা করার অভিযোগে সারোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের জন্য বাজারের সব পথ কুকুর ও বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ এই নির্দেশনা প্রদান করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি বিড়াল দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়ে সারোয়ার হোসেন বিড়ালটিকে ফাঁদে আটকে গলায় চিকন নাইলনের দড়ি পেঁচিয়ে হত্যা করেন। বিড়ালটির নিথর দেহ পরে থাকতে দেখা যায় দোকানের সামনে। মায়ের এমন পরিণতিতে বিড়ালটির দুটি ছানা অসহায় হয়ে পড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে বিচার চেয়ে যান।
মেহেদী হাসান ইমু অভিযোগ করেন, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানি নিজের দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো এক সময় খাবারের সন্ধানে গিয়ে মা বিড়ালটি সেই ফাঁদে আটকা পড়ে। পরদিন সকালে বিড়ালটিকে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ দোকানের সামনেই ফেলে রাখা হয়। বিড়ালটি ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল, যা নিয়ে দোকানি ক্ষুব্ধ হয়ে ফাঁদ পেতে রাখেন বলে অভিযোগ করেন ইমু। মা বিড়ালটির মৃত্যুর পর তার দুটি ছোট ছানা অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে ঢোকার কারণে এভাবে একটি প্রাণীকে হত্যা করার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তাই ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে যান।
নিজের দোষ স্বীকার করে দোকানি সারোয়ার হোসেন জানান, দীর্ঘদিন দোকান বন্ধ থাকার পর রাতে বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন এবং সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু ঘটে। তবে তিনি নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।
ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে এ ধরনের কর্মকাণ্ড না ঘটানোর জন্য সতর্ক করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন