প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। এই ঘটনা ঘটে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে। জনবহুল এলাকায় এমন একটি হত্যাকাণ্ডের ফলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এক পর্যায়ে সেখানে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়। তবে নিহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেন এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করার জন্য বাজারের আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। পরিচয় পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন