প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের নাহাভান্দ শহরের নিকটবর্তী স্থানে ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ইসরাইলি তৈরি ‘অরবিটার-৪’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
এটি ইরানের আকাশসীমায় ড্রোন শনাক্ত ও প্রতিহত করার ধারাবাহিক ঘটনার মধ্যে নতুন একটি সংযোজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) ফার্স নিউজ এজেন্সি দেশটির পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর একটি বিবৃতির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে। তবে ড্রোনটি কবে ভূপাতিত হয়েছে এবং কীভাবে সেটি শনাক্ত ও প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
সাম্প্রতিক মাসগুলিতে ইরান তাদের আকাশসীমায় ড্রোন ভূপাতিত করার দাবি বারবার করে আসছে। এসব ড্রোনের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বলে তেহরানের দাবি। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশে এই ধরনের ঘটনা ঘটেছে।
এর আগে ইরান অরবিটার পরিবারের ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। গত মার্চে ইসফাহানের আকাশে একই মডেলের আরেকটি ড্রোন ভূপাতিত করার খবরও প্রকাশিত হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন