ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১


নারায়ণগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের কারণে রনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর স্থানীয়রা আল-আমিন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মিজমিজি তেরা মার্কেটের সামনে একদল দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বিশেষ করে তার পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম রনি হিসেবে শনাক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই তারা ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল-আমিন নামে এক যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন এবং জানান, দু-এক দিন আগে রনির সঙ্গে তার ঝগড়া হয়েছিল, সেই বিরোধের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আটক আল-আমিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসআই অলিউল্লাহকে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় আল-আমিন নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে প্রাণ গেল শাহরিয়ার রহমান শুভ্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


কড়াইল বস্তিতে আগুনে পুড়ে প্রাণ গেল শাহরিয়ার রহমান শুভ্রের

ঢাকার কড়াইল বস্তিতে আগুনের কারণে শাহরিয়ার রহমান শুভ্র নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) ভোরের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোর ৫টা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে প্রায় সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের ফলস্বরূপ কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘ সময় ধরে স্বাভাবিক চলাফেরায় বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন হওয়া আব্দুর রহিমের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্যটি প্রকাশ করেন।

বাম পা হারানোর কারণে আব্দুর রহিমকে দৈনন্দিন চলাফেরায় বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়।

এই পরিস্থিতিতে তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছে।

কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে, দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে তার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে আরবদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহযোগিতা চাওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


নেতানিয়াহুর বিরুদ্ধে আরবদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহযোগিতা চাওয়ার অভিযোগ

ইসরাইলে সরকার গঠন সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাচ্ছে। জোট সরকার গঠনের নাটকীয় পরিস্থিতির মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জয়েন্ট লিস্টের চেয়ারম্যান আহমাদ তিবি। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচনের পূর্বে এবং পরে নেতানিয়াহু তার ব্যক্তিগত উপদেষ্টার মাধ্যমে যোগাযোগ করে তাকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন সম্ভাব্য জোটে যোগ দিতে নিষেধ করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি কিছু বার্তা প্রকাশ করে এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, বার্তাগুলো পাঠিয়েছিলেন নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল।

তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এবং নির্বাচনের পর তাকে এসব বার্তা পাঠানো হয়। সাক্ষাৎকারের সময় তিনি ক্যামেরার সামনে নিজের মুঠোফোন তুলে ধরে কিছু বার্তা প্রদর্শন করেন। তবে ছবির রেজল্যুশন অস্পষ্ট থাকায় দর্শকদের পক্ষে সেগুলো পড়া সম্ভব হয়নি।

তিবি বলেন, "এসব বার্তা নেতানিয়াহুর রাজনৈতিক প্রচারের দ্বিচারিতা তুলে ধরে।" প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতাকে অবৈধ ও অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করলেও প্রয়োজনের সময় তার দল লিকুদ তাদের সমর্থন চেয়েছে।

অন্যদিকে, আরব ইসরাইলিদের বিরুদ্ধে চলমান প্রচারণাকে ‘বর্ণবাদী ও সহিংস’ বলে অভিহিত করেছেন ইয়াশার দলের নেতা আইজেনকোট। তার মতে, রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহল এই পরিবেশ সৃষ্টি করেছেন। তিনি বলেন, "ইসরাইলের আরব নাগরিকরাও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ; তাদের প্রান্তিক করা বা সামগ্রিকভাবে কলঙ্কিত করা রাষ্ট্রের মৌলিক মূল্যবোধের পরিপন্থি।"

ইসরাইলের সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়া আইজেনকোট বলেন, সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ও জটিল সপ্তাহ অপেক্ষা করছে। তিনি দ্রুত একটি স্থিতিশীল সরকার গঠনে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং বলেন, "যেকোনো বাধা ও চ্যালেঞ্জ জয় করে সরকার গঠন করতে এবং ইসরাইলকে পুনরায় নিরাপদ অবস্থানে ফিরিয়ে আনতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।"

এদিকে, ‘জয়েন্ট লিস্ট’-এর নেতা জাবারিন জোট গঠনে আইজেনকোট ব্লকের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তবে, সহযোগিতার শর্ত হিসেবে তিনি বিভিন্ন দাবি তুলে ধরেছেন। জাবারিনের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে ‘কামিনিতজ আইন’ বাতিল করা, যে আইনের অধীনে অবৈধভাবে নির্মিত আরব বাড়িঘর ভেঙে ফেলার সুযোগ রয়েছে। আরব সম্প্রদায়গুলোতে সহিংসতা ও অপরাধ দমনে একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ এবং আরব শহর ও গ্রামগুলোর জন্য পাঁচ বছর মেয়াদী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের কারণ হলো নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা করার অভিযোগ। এর আগে, পুলিশ তার দুটি মুঠোফোন জব্দ করে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠায়।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানার পুলিশ।

সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর পর শনিবার অনুমোদন পাওয়া যায়। এরপর আরআরএফের এএসপি আবুল কাশেম জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মামলা করার পর পাচলাইশ থানা-পুলিশ ও এসআরইউ সদস্যরা তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেন।’

জানা গেছে, এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। এই সময় তার মোবাইল দুটি জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম। রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্ত করবে সন্ত্রাসবিরোধী কাঠামোর অধীনে পরিচালিত পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%