প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের কারণে রনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর স্থানীয়রা আল-আমিন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মিজমিজি তেরা মার্কেটের সামনে একদল দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বিশেষ করে তার পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম রনি হিসেবে শনাক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই তারা ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল-আমিন নামে এক যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন এবং জানান, দু-এক দিন আগে রনির সঙ্গে তার ঝগড়া হয়েছিল, সেই বিরোধের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আটক আল-আমিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসআই অলিউল্লাহকে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় আল-আমিন নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন