ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ


ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ

রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা অধিকার করেছে শক্তিশালী রিয়েল মাদ্রিদ। ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচে রিয়েল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নির্ধারিত সময়ের মধ্যে দুই দলের কেউ গোল করতে সক্ষম না হওয়ায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে রিয়েল মাদ্রিদ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলে জয় নিশ্চিত করে এবং শিরোপা নিজেদের করে নেয়।

ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য রিয়েল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। পাশাপাশি তিনি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘বেস্ট গোলকিপার’ পুরস্কারও লাভ করেন।

আরও পড়ুন: ভারত ৭২০ রান করে ১৫ ওভার বাকি থাকতেই ড্র মেনে নিল

টুর্নামেন্টের অন্যান্য ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার সম্মাননা যৌথভাবে অর্জন করেন আর্সেনালের মাশফিক এবং চেলসির সোহেল জামান। বেস্ট ডিফেন্ডার হিসেবে নির্বাচিত হন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু এবং বেস্ট মিডফিল্ডারের পুরস্কার পান একই দলের মতিউর।

৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এবারের ফুটসাল ৭ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ছয়টি দল—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়েল মাদ্রিদ। দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে উপভোগ্য।

এসএসসি-৯৭ এবং এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের টস দেরিতে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে

রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় একটি ট্রাক, যা দাঁড়িয়ে ছিল, দুর্বৃত্তদের দ্বারা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মেশিনারিজের সামনে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাদের আসার আগেই ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। রাত দুইটার পরে দুর্বৃত্তদের আগুন দিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, "তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।" এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় হেল্পলাইন কলসেন্টারে ২ লাখ ২০ হাজার জনকে আইনি পরামর্শ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


জাতীয় হেল্পলাইন কলসেন্টারে ২ লাখ ২০ হাজার জনকে আইনি পরামর্শ প্রদান

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-১৬৬৯৯) মোট ২ লাখ ২০ হাজার ৩১৩ জনকে আইনি পরামর্শসেবা প্রদান করা হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি আইনি সহায়তার মাধ্যমে জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে (ফেসবুক মেসেঞ্জার) ৫১৬ জন আইনি পরামর্শ সেবা গ্রহণ করেছেন। জাতীয় হেল্পলাইন কলসেন্টার প্রতিষ্ঠার পূর্বে হটলাইনে তথ্যসেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ৩২৮ জন।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’) কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা প্রদান করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরকন্যা কুয়াকাটায় কাল থেকে পাঁচদিন ব্যাপী রাস উৎসব, লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


সাগরকন্যা কুয়াকাটায় কাল থেকে পাঁচদিন ব্যাপী রাস উৎসব, লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে

পটুয়াখালীর কলাপাড়া ও সাগরকন্যা কুয়াকাটায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাস উৎসবের আনুষ্ঠানিকতা। এই পাঁচ দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণ নতুন সাজে সাজানো হয়েছে। পুণ্যার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এ উৎসবকে কেন্দ্র করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছর রাস উৎসবকে ঘিরে দুই থেকে তিন লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে। এবারের উৎসবেও এর ব্যতিক্রম হবে না বলে আশা করছে প্রশাসন। বিপুলসংখ্যক পুণ্যার্থীর আগমনের জন্য তাঁদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে উৎসবকে বরণ করে নিতে মন্দির প্রাঙ্গণে চলছে সাজসজ্জার কাজ। কারিগরদের নিপুণ রং-তুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান বা পুণ্যস্নান।

এর পর মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাস মেলা। এই উৎসবকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে বসবে সহস্রাধিক অস্হায়ী দোকান। দেশ-বিদেশের পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে কুয়াকাটা সহ পুরো পর্যটন এলাকা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানিয়েছেন, রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও মহিপুর থানা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাত ভেঙে অস্ট্রেলিয়া সফর শেষ উইল জ্যাকসের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


হাত ভেঙে অস্ট্রেলিয়া সফর শেষ উইল জ্যাকসের

ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস হাত ভেঙে অস্ট্রেলিয়া সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন।

শনিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই চোট পান ২৮ বছর বয়সী জ্যাকস। ম্যাচের শেষের দিকে বেন ডয়ারশুইসের ফিরতি ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে তার হাতে আঘাত লাগে।

এই চোটের কারণে আগামী ২ ডিসেম্বর ক্যানবেরায় অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন টম ব্যান্টন।

নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য নির্ধারিত সময়ের আগে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন। তার অনুপস্থিতিতে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার কথা ছিল জ্যাকসের।

ইংল্যান্ড আগামী ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%