প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-১৬৬৯৯) মোট ২ লাখ ২০ হাজার ৩১৩ জনকে আইনি পরামর্শসেবা প্রদান করা হয়েছে।
অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সরকারি আইনি সহায়তার মাধ্যমে জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে (ফেসবুক মেসেঞ্জার) ৫১৬ জন আইনি পরামর্শ সেবা গ্রহণ করেছেন। জাতীয় হেল্পলাইন কলসেন্টার প্রতিষ্ঠার পূর্বে হটলাইনে তথ্যসেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ৩২৮ জন।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’) কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা প্রদান করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন