প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কলাপাড়া ও সাগরকন্যা কুয়াকাটায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাস উৎসবের আনুষ্ঠানিকতা। এই পাঁচ দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণ নতুন সাজে সাজানো হয়েছে। পুণ্যার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এ উৎসবকে কেন্দ্র করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছর রাস উৎসবকে ঘিরে দুই থেকে তিন লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে। এবারের উৎসবেও এর ব্যতিক্রম হবে না বলে আশা করছে প্রশাসন। বিপুলসংখ্যক পুণ্যার্থীর আগমনের জন্য তাঁদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে উৎসবকে বরণ করে নিতে মন্দির প্রাঙ্গণে চলছে সাজসজ্জার কাজ। কারিগরদের নিপুণ রং-তুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান বা পুণ্যস্নান।
এর পর মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাস মেলা। এই উৎসবকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে বসবে সহস্রাধিক অস্হায়ী দোকান। দেশ-বিদেশের পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে কুয়াকাটা সহ পুরো পর্যটন এলাকা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানিয়েছেন, রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও মহিপুর থানা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন