ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাগরকন্যা কুয়াকাটায় কাল থেকে পাঁচদিন ব্যাপী রাস উৎসব, লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে


সাগরকন্যা কুয়াকাটায় কাল থেকে পাঁচদিন ব্যাপী রাস উৎসব, লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে

পটুয়াখালীর কলাপাড়া ও সাগরকন্যা কুয়াকাটায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাস উৎসবের আনুষ্ঠানিকতা। এই পাঁচ দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণ নতুন সাজে সাজানো হয়েছে। পুণ্যার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এ উৎসবকে কেন্দ্র করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছর রাস উৎসবকে ঘিরে দুই থেকে তিন লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে। এবারের উৎসবেও এর ব্যতিক্রম হবে না বলে আশা করছে প্রশাসন। বিপুলসংখ্যক পুণ্যার্থীর আগমনের জন্য তাঁদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে উৎসবকে বরণ করে নিতে মন্দির প্রাঙ্গণে চলছে সাজসজ্জার কাজ। কারিগরদের নিপুণ রং-তুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান বা পুণ্যস্নান।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

এর পর মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাস মেলা। এই উৎসবকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে বসবে সহস্রাধিক অস্হায়ী দোকান। দেশ-বিদেশের পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে কুয়াকাটা সহ পুরো পর্যটন এলাকা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানিয়েছেন, রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও মহিপুর থানা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাত ভেঙে অস্ট্রেলিয়া সফর শেষ উইল জ্যাকসের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


হাত ভেঙে অস্ট্রেলিয়া সফর শেষ উইল জ্যাকসের

ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস হাত ভেঙে অস্ট্রেলিয়া সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন।

শনিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই চোট পান ২৮ বছর বয়সী জ্যাকস। ম্যাচের শেষের দিকে বেন ডয়ারশুইসের ফিরতি ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে তার হাতে আঘাত লাগে।

এই চোটের কারণে আগামী ২ ডিসেম্বর ক্যানবেরায় অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন টম ব্যান্টন।

নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য নির্ধারিত সময়ের আগে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন। তার অনুপস্থিতিতে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার কথা ছিল জ্যাকসের।

ইংল্যান্ড আগামী ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১৯

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১৯

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু ঘটেছে। ফলে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা ৫১৮ জনে পৌঁছেছে। একই সময়ে, নতুন করে ১ হাজার ৫১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু সংক্রমণের কারণে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে চট্টগ্রাম বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনসহ ২৬১ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গুর কারণে প্রাণ হারিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার পর্যটন কার্নিভালের উদ্ভোধন হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


কক্সবাজার পর্যটন কার্নিভালের উদ্ভোধন হয়েছে

দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এবং পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দময় করার উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে পর্যটন কার্নিভাল। রবিবার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবিথী কবিতা চত্বর পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত ৩৫ একর জায়গাজুড়ে এই কার্নিভালের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই কার্নিভালটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। এই আয়োজন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের বিষয়গুলোকে বিবেচনায় রেখে কার্নিভাল প্রাঙ্গণকে ১৫টি বিশেষ জোনে সাজানো হয়েছে। এই জোনগুলোর মধ্যে রয়েছে ওয়েলনেস, এক্সপেরিয়েন্স, ক্যাম্পিং, ওপেন থিয়েটার, ওপেন লাইব্রেরি ও টেলিস্কোপ, মার্কেট, এক্সিবিশন, গেমিং, কিডস, ফুড, গো-কার্ট ও স্পোর্টস, অ্যাম্ফিথিয়েটার, স্যান্ড স্কাল্পচার, আর্ট এবং সি-ভিউ বারবিকিউ জোন।

আয়োজকেরা জানিয়েছেন, প্রথম সাত দিন পরীক্ষামূলকভাবে কার্নিভালের কার্যক্রম চলবে। এরপর গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কক্সবাজার পর্যটন কার্নিভাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল সনদে শিক্ষক নিয়োগে অর্থ আত্মসাৎ, মাদ্রাসা অধ্যক্ষ ক্ষিপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


জাল সনদে শিক্ষক নিয়োগে অর্থ আত্মসাৎ, মাদ্রাসা অধ্যক্ষ ক্ষিপ্ত

সিলেটের গোলাপগঞ্জের মেহেরপুর আনছারুল উলুম আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতি, বেতন উত্তোলন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কিছু শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষা অধিদপ্তর দুই শিক্ষকের সনদ জাল প্রমাণিত হওয়ায় তাদের বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে।

শিক্ষকদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগও রয়েছে। এসব অনিয়মের নথিপত্র নিয়ে অনুসন্ধানে গেলে সময় সংবাদের প্রতিবেদকের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ১৩টি গ্রামের ২১ হাজারের বেশি মানুষের উচ্চতর মাদ্রাসা শিক্ষার অন্যতম ভরসা হলো মেহেরপুর আনছারুল উলুম আলিম মাদ্রাসা। ছয় দশকের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৮০০ জন। শিক্ষক-কর্মচারী রয়েছেন ১৮ জন। তবে দীর্ঘদিনের এই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ঘিরে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%