প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা অধিকার করেছে শক্তিশালী রিয়েল মাদ্রিদ। ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচে রিয়েল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নির্ধারিত সময়ের মধ্যে দুই দলের কেউ গোল করতে সক্ষম না হওয়ায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে রিয়েল মাদ্রিদ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ২-০ গোলে জয় নিশ্চিত করে এবং শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য রিয়েল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। পাশাপাশি তিনি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘বেস্ট গোলকিপার’ পুরস্কারও লাভ করেন।
টুর্নামেন্টের অন্যান্য ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার সম্মাননা যৌথভাবে অর্জন করেন আর্সেনালের মাশফিক এবং চেলসির সোহেল জামান। বেস্ট ডিফেন্ডার হিসেবে নির্বাচিত হন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু এবং বেস্ট মিডফিল্ডারের পুরস্কার পান একই দলের মতিউর।
৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এবারের ফুটসাল ৭ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ছয়টি দল—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়েল মাদ্রিদ। দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে উপভোগ্য।
এসএসসি-৯৭ এবং এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন