ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইবি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার দাবি


ইবি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন মেয়াদে ১৭ শিক্ষার্থীকে সিন্ডিকেটের মাধ্যমে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, তদন্ত কমিটি তিন শিক্ষার্থীকে এক বছর করে বহিষ্কার করেছে, অথচ তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এতে তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেছেন যে, তদন্ত কমিটির পক্ষ থেকে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও তাদের দেওয়া হয়নি। তবে তদন্ত কমিটির আহ্বায়ক দাবি করেছেন যে, সকল বহিষ্কৃত শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল এবং সাক্ষাৎকার ছাড়া কাউকে বহিষ্কার করা হয়নি।

এদিকে, একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই জুনিয়র শিক্ষার্থীও তাদের বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তাদের একজন বলেছেন, তিনি নিজেও র‍্যাগিংয়ের শিকার এবং ঘটনার বিরুদ্ধে অভিযোগপত্র লিখেছিলেন। অন্যজনের বক্তব্য, সিনিয়রদের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়ার কারণে তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে। পাশাপাশি বিভাগের সিআর (ক্লাস প্রতিনিধি) সাব্বির আহমেদ সহপাঠীদের জন্য ‘ক্লাস শেষ তোমরা যারা আসতে চাচ্ছিলে চলে আসো’ মর্মে নোটিশ দেওয়ার কারণে ১ বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বহিষ্কৃত তিন শিক্ষার্থী— সাদমান সাকিব ইরফান, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান ও শাহরিয়ার জুবায়ের ফাহিম সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন মো. মেহেদী হাসান ও মাহাথীর মোহাম্মদ জিসান।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপন

গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং অন্য ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

তদন্ত কমিটি গঠন:

গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের স্বাক্ষরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে একটি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটির আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনকে নিযুক্ত করা হয়। অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং সদস্যসচিব মো. সালাউদ্দিন মোল্লা।

চিঠিতে উপ-কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির সুপারিশ প্রদানের অনুরোধ জানানো হয়েছিল। বিভাগ কর্তৃক প্রাথমিক তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হয়।

আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

এদিকে, গত ১৫ আগস্ট অনুষ্ঠিত উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অভিযোগকারী ১৬ শিক্ষার্থীকে ১৭ আগস্ট এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অভিযোগের আওতায় থাকা ১০ শিক্ষার্থীসহ ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আরও ১২ শিক্ষার্থীকে ১৮ আগস্ট সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এছাড়া ১৯ আগস্ট বিভাগীয় তদন্ত কমিটির সঙ্গে উপ-কমিটির সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। তবে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর দাবি, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। তাদের অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও নেওয়া হয়নি।

যা বলছেন বহিষ্কৃত শিক্ষার্থীরা:

সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলে সাদমান সাকিব ইরফান বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে আমাকে একবারের জন্যও জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমার বক্তব্য শোনা হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি কিংবা অভিযোগের বিষয়ে আমার অবস্থান জানারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একজন অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য না শুনেই কীভাবে একটি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং তার ভিত্তিতে কীভাবে এক বছরের মতো কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হলো, তা আমার কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ।’

আরেক শিক্ষার্থী সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান বলেন, কেন, কোন যুক্তিতে এবং কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা আজও আমার কাছে স্পষ্ট নয়। তদন্ত কমিটির পক্ষ থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। অথচ শাস্তির আওতায় আনা হয়েছে। একটি ভুলের কারণে জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর হারিয়ে যাক, তা কখনোই চাই না। আমি আমার ভুলের দায় এড়িয়ে যেতে চাই না, শুধু ন্যায়বিচারের সুযোগটুকু চাই।

আরও পড়ুন: যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবির মাহমুদ

শিক্ষার্থী শাহরিয়ার জুবায়ের ফাহিম বলেন, ‘এর আগে আমাদের বিভাগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর বিভাগীয়ভাবে তদন্ত হয়, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত কার্যক্রম পরিচালনা করে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ও কষ্টের বিষয় হলো, তদন্ত কমিটি যাদের নামের তালিকা দিয়েছিল, সেই তালিকায় আমার নাম ছিল না। আমাকে কখনো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, আমার কাছে কোনো ব্যাখ্যাও চাওয়া হয়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগটুকুও আমাকে দেওয়া হয়নি।’

আমি শুধু চাই, ‘আমার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। আমাদের আপিল করার সুযোগ দেওয়া হোক। অন্তত একবার আমার কথাগুলো শোনা হোক। কারণ, আমিও একজন শিক্ষার্থী, আমারও স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে।’

নবীন দুই শিক্ষার্থীও বহিষ্কারের তালিকায়:

২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাথীর মোহাম্মদ জিসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র ১১-১২ দিনের মাথায় র‍্যাগিং-সংক্রান্ত একটি ঘটনায় আমাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সংবাদমাধ্যমে আমাকে সিনিয়রদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয় এবং সর্বশেষ এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানতে পারি।’

আরও পড়ুন: যশোর বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৪২ হাজার ৫৬ শিক্ষার্থী অংশ নেবে

আমি স্পষ্টভাবে বলতে চাই, র‍্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করিনি, কাউকে উৎসাহিত করিনি কিংবা কোনো সিনিয়রের সহযোগী হিসেবেও কাজ করিনি। আমি শুধু সহপাঠীদের বলেছিলাম, আমরা যেহেতু নতুন, তাই আগে সিনিয়রদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা যেতে পারে। আমার এই কথার উদ্দেশ্য কোনো অন্যায় আড়াল করা ছিল না। তদন্ত কমিটির সামনেও আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। অথচ আমার সেই কথার ভিন্ন ব্যাখ্যা দিয়ে আমাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

মাননীয় প্রশাসনের কাছে আমার বিনীত আবেদন, আমার বক্তব্য ও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট মানবিকভাবে বিবেচনা করে এক বছরের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিন।

আরেক নবীন শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র কয়েক দিনের মাথায় এক অনাকাঙ্ক্ষিত র‍্যাগিংয়ের ঘটনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শ্রেণি প্রতিনিধি (সিআর) হিসেবে আমাকে এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। অথচ র‍্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি জড়িত তো ছিলামই না, বরং আমি নিজেও এই ঘটনার একজন ভুক্তভোগী! এমনকি র‍্যাগিংয়ের বিরুদ্ধে ১৬ জন শিক্ষার্থীর দেওয়া মূল অভিযোগপত্রটি আমার নিজের হাতে লেখা এবং সেখানে প্রথম স্বাক্ষরকারীও ছিলাম। সিআর হওয়ার কারণে সবার সঙ্গে যে সাধারণ যোগাযোগ রক্ষা করতে হতো, সেটির ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে।

বহিষ্কারের তালিকায় আমার নাম দেখে সহপাঠীসহ সবাই হতবাক। আজ প্রশ্ন জাগে—ব্যাচের সিআর হওয়াই কি আমার অপরাধ ছিল?

আরও পড়ুন: পদ্মা-আড়িয়াল খাঁর ভাঙনে চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়ের ২২ বার ঠিকানা বদল

বিভাগ ও তদন্ত কমিটির বক্তব্য:

এ বিষয়ে জানতে চাইলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহিষ্কারের ব্যাপারে আমরা এখনো কোনো চিঠি পাইনি। এছাড়াও তদন্ত কমিটির পক্ষ থেকে যাদের ডাকা হয়েছিল, তাদেরকে নিয়েই সাক্ষাৎকারে গিয়েছি আমরা। এ ব্যাপারে কেউ এখনো আমার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি।’

অন্যদিকে, তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, ‘বহিষ্কৃত সব শিক্ষার্থীকেই আমরা সাক্ষাৎকারের জন্য ডেকেছি। তদন্ত রিপোর্ট সিল করে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

তিন শিক্ষার্থীর সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাক্ষাৎকার

আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাগজে-কলমে সলিং, বাস্তবে মরণফাঁদ: ধামইরহাটে ২ কিমি সড়কের বেহাল দশায় থমকে গেছে জনপদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


কাগজে-কলমে সলিং, বাস্তবে মরণফাঁদ: ধামইরহাটে ২ কিমি সড়কের বেহাল দশায় থমকে গেছে জনপদ

নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের উত্তর দুর্গাপুর ক্যাম্পের মোড় থেকে চকব্দল গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি এখন আর কেবল একটি রাস্তা নয়। এটি স্থানীয় কয়েক হাজার মানুষের জন্য এক বছরেরও বেশি সময় ধরে এক অবর্ণনীয় দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কাগজে-কলমে উন্নয়নের ছোঁয়া লাগলেও, কাজের দীর্ঘসূত্রিতা ও অপরিকল্পিত বাস্তবায়নের কারণে এই সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। আসন্ন ধান কাটার মৌসুমের আগে এই মরণফাঁদ সদৃশ রাস্তাটি কৃষকদের চিন্তার ভাঁজ ফেলেছে।

অনুসন্ধানে জানা গেছে, উত্তর দুর্গাপুর ক্যাম্পের মোড় থেকে চকব্দল পর্যন্ত দুই কিলোমিটার এই সড়কে ইটের সলিংয়ের কাজ দায়সারাভাবে শেষ করা হলেও, এর পরবর্তী বা চূড়ান্ত ধাপ অর্থাৎ কার্পেটিং ও পাকাকরণের কাজ রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়হীনতার খেসারত সাধারণ পথচারী, শিক্ষার্থী ও এলাকার খেটে খাওয়া মানুষদের দিতে হচ্ছে।

স্থানীয় সিএনজি ও ভ্যানচালকরা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টিতেই ইটের সলিং দেবে গিয়ে রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। বড় বড় গর্তে আটকে প্রায়ই উল্টে যায় যাত্রীবাহী যানবাহন। চালকদের মতে, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথে গাড়ি চালাতে গিয়ে মেরামতের পেছনেই আয়ের বড় অংশ চলে যাচ্ছে।

কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কিন্তু আসন্ন বোরো ও আমন ধান কাটার মৌসুম সামনে রেখে কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে। কৃষকরা জানান, ফসল ঘরে তোলার এই মৌসুমে যদি রাস্তাটি চলাচলের উপযোগী করা না হয়, তবে উৎপাদিত ধান নির্ধারিত সময়ে হাটে-বাজারে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে।

ক্ষুব্ধ এক কৃষক বলেন, “মাঠে সোনালী ধান পেকে আসছে, কিন্তু বাড়ি পর্যন্ত গাড়ি আসার উপায় নেই। কাঁদা পেরিয়ে মাথায় করে বা অতিরিক্ত ভাড়ায় ধান বাজারে নিতে গেলে আমাদের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাবে। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ব।”

স্থানীয় শিক্ষার্থীরা জানান, স্কুল-কলেজে যাতায়াতের সময় এই দুই কিলোমিটার রাস্তা পার হওয়া তাদের জন্য এক দুঃস্বপ্ন। বিশেষ করে বর্ষা বা সামান্য বৃষ্টিতে হাঁটুসমান কাদা পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয়। অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে কোমলমতি শিশুরা কাপড় নষ্ট করে বাড়ি ফিরে আসে। বৃদ্ধ ও রোগীদের জরুরি চিকিৎসাসেবার জন্য হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই সড়কটি এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রাস্তাটির বেহাল দশা এবং কাজ অসম্পূর্ণ থাকার বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় ধামইরহাট উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নূর নবী খানের সঙ্গে। তিনি দায় এড়ানোর সুরে জানান, রাস্তাটির অসমাপ্ত কাজের বিষয়টি তাদের দপ্তরের নজরে রয়েছে।

ঠিকাদারের গাফিলতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। কাজটি যেন দ্রæত শেষ হয়, বর্তমানে সেই প্রক্রিয়া চলমান রয়েছে।” তবে সুনির্দিষ্ট কত দিনের মধ্যে কাজ শেষ হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি।

এলাকাবাসীর জোর দাবি, উন্নয়নের নামে জনদুর্ভোগের এই দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। দ্রæততম সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি খতিয়ে দেখে এবং কার্পেটিং বা পাকাকরণের অসম্পূর্ণ কাজ শেষ করে রাস্তাটিকে সম্পূর্ণ চলাচলের উপযোগী করার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও কৃষকরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঋণের চাপ

কালিয়াকৈরে ব্যবসায়ী আলাল উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার, ঋণ চাপের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


কালিয়াকৈরে ব্যবসায়ী আলাল উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার, ঋণ চাপের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নয়া নগর গ্রামের একটি আম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলাল উদ্দিন ওই গ্রামের মো. মিনহাজ উদ্দিনের পুত্র। তিনি সাহেব বাজার এলাকায় একটি মুড়ি ভাজার কারখানার মালিক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক চাপে ভুগছিলেন আলাল উদ্দিন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাদী হত্যার বিচারের দাবি জানালো গণতান্ত্রিক অধিকার কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


হাদী হত্যার বিচারের দাবি জানালো গণতান্ত্রিক অধিকার কমিটি

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী মো: ওসমান হাদীর। গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চ সংগঠনের এই নেতাকে গুলিবিদ্ধ করে আহত করা হয়েছিল। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। হাদীর হত্যার পর থেকে মধ্যরাতে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস সংঘটিত হয়েছে।

গণতান্ত্রিক অধিকার কমিটি অবিলম্বে হাদী হত্যার বিচারের দাবি জানাচ্ছে এবং একইসাথে তার হত্যার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে সারাদেশে সংঘটিত পরিকল্পিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত ও বিচারের দাবি করছে। গণমাধ্যমের সূত্রে জানা যায়, মধ্যরাতে একটি চিহ্নিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশের দুইটি গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, ভাঙচুর করেছে এবং সাংবাদিকদের ভবনে বন্দী রেখে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ডেইলি স্টারের অফিসে সাংবাদিক সহযোদ্ধাদের সুরক্ষা দিতে যাওয়ার সময় নিউ এইজ সম্পাদক নূরুল কবীরের উপর হামলা করা হয়।

এছাড়া, এই গোষ্ঠী ছায়ানট ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। অন্যদিকে, ময়মনসিংহ ভালুকাতে পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে ‘ধর্ম নিয়ে কটুক্তি’ করার অভিযোগে ‘তৌহিদী জনতা’ পিটিয়ে হত্যা করে এবং তার মরদেহ আগুনে পুড়িয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এসব ঘটনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নিষ্ক্রিয়তা ও গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে।

হাদীর হত্যার সাথে জড়িতদের ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং তদন্তে কালক্ষেপণ করা হচ্ছে। অন্যদিকে, হাদীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ব্যর্থতার নিদর্শন দেখিয়েছে। জননিরাপত্তা দিতে সম্পূর্ণ অপারগ ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হচ্ছে।

গণতান্ত্রিক অধিকার কমিটি বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী শ্রমিক হত্যা, আদিবাসী হত্যা, বাউল-মাজারের উপর হামলা, চিহ্নিত হামলাকারীদের বিচারের আওতায় না আনা এবং মব সন্ত্রাসকে উপদেষ্টাদের পক্ষ থেকে ‘প্রেসার গ্রুপ’ হিসেবে বৈধতা দেওয়ার মাধ্যমে দেশে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করা হয়েছে। হাদীর হত্যা এবং গতকাল দেশব্যাপী চরম নৈরাজ্য ও আতঙ্কের ঘটনাগুলো এরই ধারাবাহিকতা।

গণতান্ত্রিক অধিকার কমিটি জনগণের ন্যুনতম গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকারের বারবার ব্যর্থতার কথা তুলে ধরছে। নাগরিক যখন তার অধিকার নিয়ে কথা বলেন, তখন পুলিশী নিপীড়ন করা হচ্ছে একই ফ্যাসিবাদী কায়দায়, অথচ চিহ্নিত সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার ক্ষেত্রে তাঁদের শৈথিল্য পরোক্ষভাবে সন্ত্রাসী কার্যক্রমের প্রতি সমর্থনকে প্রমাণ করে। গণতান্ত্রিক অধিকার কমিটি হাদীর পরিকল্পিত হত্যাসহ দেশজুড়ে সংঘটিত নব্য ফ্যাসিবাদী ও প্রতিক্রিয়াশীল পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য গণতন্ত্রমনা জনগণের সকল অংশের প্রতি আহ্বান জানাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
হাদি হত্যাকান্ড

হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান জানিয়েছেন, আন্দোলন চলবে যতদিন না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার সম্পন্ন হচ্ছে।

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত আধিপত্যবাদ বিরোধী সমাবেশে শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টায় তিনি এ মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদের সেক্রেটারি বলেন, “হাদিকে শহীদ করা হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা হাদির হত্যাকারীদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন বন্ধ করব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি জানাতে চাই, হত্যাকারীদের বিচার না হলে আপনি চেয়ারে থাকতে পারবেন না। হাদির মৃত্যুর মাধ্যমে আপনি আপনার চেয়ার বসার যোগ্যতা হারিয়েছেন।”

এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, যারা হাদি ভাইকে শহীদ করে থামাতে চেয়েছিল, তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে জানাতে চাই, এই আন্দোলন থেমে যাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন আমরা অব্যাহত রাখব। আমরা স্লোগান দিই হৃদয়ে ধারণ করে।

‘হাদি ভাইয়েরা শাহাদাতের মাধ্যমে সারাদেশে প্রমাণ করেছে যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের স্থান এদেশে হবে না। আমরা মনে করি দেশের গোয়েন্দা বাহিনীতে ভারতের চর রয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের আশা প্রতিফলিত হবে’-যোগ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%