মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫৬ পি.এম
সুরা ওয়াকিয়া পবিত্র কুরআনের ৫৬তম সুরা হিসেবে পরিচিত। এতে ৯৬টি আয়াত অন্তর্ভুক্ত রয়েছে। এই সুরায় কিয়ামতের ভয়াবহতা, মানবজাতির পরিণতি, জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের শাস্তির বিস্তারিত বিবরণ উপস্থাপন করা হয়েছে।
সুরা ওয়াকিয়ার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) উল্লেখ করেন, একদিন আবু বকর (রা.) বলেন, হে আল্লাহর রসুল (সা.), আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন! তখন রাসুল (সা.) বলেন, হ্যাঁ, আমাকে সুরা হুদ, সুরা ওয়াকিয়া, সুরা মুরসালাত, সুরা আম্মা ইয়্যাতাসা আলুন এবং সুরা ইয়াশ শামসু কুউয়িরাত বৃদ্ধ করে ফেলেছে। (তিরমিজি, হাদিস : ৩২৯৭)
সুরা ওয়াকিয়ার ফজিলত
হাদিস ও তাফসিরের বিভিন্ন গ্রন্থে সুরা ওয়াকিয়ার অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার ওপর অভাব আসবে না। (বায়হাকি, হাদিস : ২৪৯৭, তাফসিরে রুহুল মাআনি : ২/১২৮)
সুরা ওয়াকিয়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) আবারও বলেন, একদিন আবু বকর (রা.) বলেন, হে আল্লাহর রসুল (সা.) আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন! তখন রসুল (সা.) বলেন, হ্যাঁ, আমাকে সুরা হুদ, সুরা ওয়াকিয়া, সুরা মুরসালাত, সুরা আম্মা ইয়্যাতাসা আলুন এবং সুরা ইয়াশ শামসু কুউয়িরাত বৃদ্ধ করে ফেলেছে। (তিরমিজি, হাদিস : ৩২৯৭)
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন ওসমান (রা.) তাঁকে দেখতে গিয়ে জিজ্ঞেস করেন, আপনার অসুখটা কী? ইবনে মাসউদ (রা.) বলেন, আমার পাপ আমার অসুখ। ওসমান (রা.) জিজ্ঞেস করেন, আপনার বাসনা কী? তিনি বলেন, আমার পালনকর্তার রহমত কামনা করি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ