মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩২ পি.এম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে।
গ্রেপ্তারটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে, রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
পুলিশের দাবি, বাবুল আক্তার চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন।
ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার বাবুল আক্তারের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন মন্তব্য করেছেন যে, সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে পলাতক অপশক্তি নিজেদের দেশে ও বিদেশে ঘৃণিত ও ধিকৃত হওয়ার প্রমাণ উপস্থাপন করেছে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
মাহদী আমিন পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘গত কয়েক দিনে দেশে ও বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা আমরা দেখেছি, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিকৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তার পুরো পরিবার-পরিজন, মন্ত্রিসভা, সংসদ সদস্যবৃন্দ এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তাদের সেই চরিত্র ও অবস্থার এখনও পরিবর্তন হয়নি।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
মাহদী আমিন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে আরও বলেন, আমরা দেখছি অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে কেন্দ্রীয় বিএনপি স্বপদে পুনর্বহাল করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, "দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গেল ২১ জানুয়ারি মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।" তার আবেদনের প্রেক্ষিতে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চিঠির অনুলিপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতিকে প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দিন পর, ২৪ ডিসেম্বর মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন প্রত্যাহার করে শরিক দলের নেতা এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।
দলীয় মনোনয়ন হারানোর পর, নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন মনিরুল ইসলাম। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। গত ২১ জানুয়ারি তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ২০২৪ সালের কার্যকরি কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, এবং আয়-ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন অর্থ সম্পাদক মামুন সরকার।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খাঁন, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া প্রমুখ।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক অর্থ সম্পাদক অভিজিত ঘোষ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মোঃ আব্দুর রশিদ শেখ, আব্দুল লতিফ তালুকদার, আসাদুল খান, ফরমান শেখ, আলমগীর হোসেন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মোঃ আব্দুর রহিম মিয়া, ফুয়াদ হাসান রঞ্জু, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমান প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এই আদেশ প্রদান করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় জানা এবং সাঈদ খোকনকে আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন আব্দুল মোতালিব (১৪)।
এই ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এই মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।
এর আগে, এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ