ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
ঋণের চাপ

কালিয়াকৈরে ব্যবসায়ী আলাল উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার, ঋণ চাপের অভিযোগ


কালিয়াকৈরে ব্যবসায়ী আলাল উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার, ঋণ চাপের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নয়া নগর গ্রামের একটি আম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলাল উদ্দিন ওই গ্রামের মো. মিনহাজ উদ্দিনের পুত্র। তিনি সাহেব বাজার এলাকায় একটি মুড়ি ভাজার কারখানার মালিক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক চাপে ভুগছিলেন আলাল উদ্দিন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাদী হত্যার বিচারের দাবি জানালো গণতান্ত্রিক অধিকার কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


হাদী হত্যার বিচারের দাবি জানালো গণতান্ত্রিক অধিকার কমিটি

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী মো: ওসমান হাদীর। গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চ সংগঠনের এই নেতাকে গুলিবিদ্ধ করে আহত করা হয়েছিল। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। হাদীর হত্যার পর থেকে মধ্যরাতে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস সংঘটিত হয়েছে।

গণতান্ত্রিক অধিকার কমিটি অবিলম্বে হাদী হত্যার বিচারের দাবি জানাচ্ছে এবং একইসাথে তার হত্যার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে সারাদেশে সংঘটিত পরিকল্পিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত ও বিচারের দাবি করছে। গণমাধ্যমের সূত্রে জানা যায়, মধ্যরাতে একটি চিহ্নিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশের দুইটি গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, ভাঙচুর করেছে এবং সাংবাদিকদের ভবনে বন্দী রেখে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ডেইলি স্টারের অফিসে সাংবাদিক সহযোদ্ধাদের সুরক্ষা দিতে যাওয়ার সময় নিউ এইজ সম্পাদক নূরুল কবীরের উপর হামলা করা হয়।

এছাড়া, এই গোষ্ঠী ছায়ানট ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। অন্যদিকে, ময়মনসিংহ ভালুকাতে পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে ‘ধর্ম নিয়ে কটুক্তি’ করার অভিযোগে ‘তৌহিদী জনতা’ পিটিয়ে হত্যা করে এবং তার মরদেহ আগুনে পুড়িয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এসব ঘটনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নিষ্ক্রিয়তা ও গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে।

হাদীর হত্যার সাথে জড়িতদের ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং তদন্তে কালক্ষেপণ করা হচ্ছে। অন্যদিকে, হাদীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ব্যর্থতার নিদর্শন দেখিয়েছে। জননিরাপত্তা দিতে সম্পূর্ণ অপারগ ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হচ্ছে।

গণতান্ত্রিক অধিকার কমিটি বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী শ্রমিক হত্যা, আদিবাসী হত্যা, বাউল-মাজারের উপর হামলা, চিহ্নিত হামলাকারীদের বিচারের আওতায় না আনা এবং মব সন্ত্রাসকে উপদেষ্টাদের পক্ষ থেকে ‘প্রেসার গ্রুপ’ হিসেবে বৈধতা দেওয়ার মাধ্যমে দেশে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করা হয়েছে। হাদীর হত্যা এবং গতকাল দেশব্যাপী চরম নৈরাজ্য ও আতঙ্কের ঘটনাগুলো এরই ধারাবাহিকতা।

গণতান্ত্রিক অধিকার কমিটি জনগণের ন্যুনতম গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকারের বারবার ব্যর্থতার কথা তুলে ধরছে। নাগরিক যখন তার অধিকার নিয়ে কথা বলেন, তখন পুলিশী নিপীড়ন করা হচ্ছে একই ফ্যাসিবাদী কায়দায়, অথচ চিহ্নিত সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার ক্ষেত্রে তাঁদের শৈথিল্য পরোক্ষভাবে সন্ত্রাসী কার্যক্রমের প্রতি সমর্থনকে প্রমাণ করে। গণতান্ত্রিক অধিকার কমিটি হাদীর পরিকল্পিত হত্যাসহ দেশজুড়ে সংঘটিত নব্য ফ্যাসিবাদী ও প্রতিক্রিয়াশীল পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য গণতন্ত্রমনা জনগণের সকল অংশের প্রতি আহ্বান জানাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
হাদি হত্যাকান্ড

হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান জানিয়েছেন, আন্দোলন চলবে যতদিন না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার সম্পন্ন হচ্ছে।

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত আধিপত্যবাদ বিরোধী সমাবেশে শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টায় তিনি এ মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদের সেক্রেটারি বলেন, “হাদিকে শহীদ করা হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা হাদির হত্যাকারীদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন বন্ধ করব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি জানাতে চাই, হত্যাকারীদের বিচার না হলে আপনি চেয়ারে থাকতে পারবেন না। হাদির মৃত্যুর মাধ্যমে আপনি আপনার চেয়ার বসার যোগ্যতা হারিয়েছেন।”

এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, যারা হাদি ভাইকে শহীদ করে থামাতে চেয়েছিল, তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে জানাতে চাই, এই আন্দোলন থেমে যাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন আমরা অব্যাহত রাখব। আমরা স্লোগান দিই হৃদয়ে ধারণ করে।

‘হাদি ভাইয়েরা শাহাদাতের মাধ্যমে সারাদেশে প্রমাণ করেছে যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের স্থান এদেশে হবে না। আমরা মনে করি দেশের গোয়েন্দা বাহিনীতে ভারতের চর রয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের আশা প্রতিফলিত হবে’-যোগ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ডা. এ জেড এম জাহিদ হোসেন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের আশাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের আশাবাদ

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।

শুক্রবার সন্ধ্যায় (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এই তথ্য প্রদান করেন।

গত কয়েক দিনের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, আজ তাকে একটি চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা তিনি সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকেরা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।

এছাড়া, তিনি আরও জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে খালেদা জিয়া সিসিইউ একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

দেশবাসীর কাছে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের পদত্যাগের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের পদত্যাগের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে

ঢাকার ৮ আসনে আসন্ন নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী ওসমান হাদীকে হত্যার ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে সারাদেশব্যাপী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এস এম কামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু। শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, "হাদীর হত্যা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এক অশনি সংকেত। কিন্ত এই হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সারাদেশে গণঅভ্যুত্থান চরম নৈরাজ্য, মব সন্ত্রাস, শ্রমিক হত্যা, আদিবাসী হত্যা, বাউল মাজারের উপর মব আক্রমণের একটা ধারাবাহিক ঘটনার অংশ।"

বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, "গত ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনের আসন্ন নির্বাচনের মনোনীত প্রার্থী ও ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদীকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করে। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত ৯:৪৫ এ তিনি নিহত হন। আমরা তাঁর এই মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন করছি। কিন্ত এই ৬ দিনে অন্তর্বর্তী সরকার হাদী হত্যার বিচার নিয়ে চরম প্রহসন করেছে। তাঁর হত্যাকারীকে পালিয়ে যেতে দিয়েছে এবং তদন্তে নানান অসঙ্গতি করে কালক্ষেপণ করেছেন। সন্ত্রাসী চিহ্নিত হওয়ার পরেও তাকে বিচারের আওতায় না আনার মধ্য দিয়ে সরকার হাদীর হত্যার বিচারে যে আসলে তৎপর ছিলো না সেইটাই প্রতীয়মান।

হাদীর হত্যাকে কেন্দ্র করে গতকাল মধ্যরাতে এক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সারাদেশে সন্ত্রাসী হামলা শুরু করে। উল্লেখ্য যে, তাদের এই হামলা পূর্বপরিকল্পিত ছিলো এবং হাদীর বিচারকে অন্যখাতে নিয়ে দেশকে অস্থিশীল করাই এই সন্ত্রাসী গোষ্ঠীর মূল উদ্দেশ্য ছিলো। একাধারে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভবন ভাংচুর, অগ্নিসংযোগ, ময়মনসিংহ ভালুকায় এক শ্রমিককে 'ধর্মের কটুক্তি' এর অভিযোগে পিটিয়ে হত্যা করে মৃতদেহ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করা হয়। কিন্ত আমরা দেখতে পেলাম যে, এই ঘটানাকে প্রতিরোধ করার জন্য সরকার কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করলো না। এর দ্বারা বোঝা যায় যে, সরকার এই সন্ত্রাসের পক্ষালম্বনই করছে।

বিবৃতিতে আরও বলা হয় যে, "ভারত রাষ্ট্রটি পতিত স্বৈরাচারী হাসিনা এবং তার নেতাকর্মীদেরকে আশ্রয় দিয়ে এবং নানাবিধ অপতৎপরতায় পরোক্ষ মদদ দিয়ে বাংলাদেশকে প্রায়ই অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। ভারত রাষ্ট্রকে এই ধরণের ষড়যন্ত্রমূলক অবস্থান পরিহার করে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের আহ্বান জানানো হচ্ছে। অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসী হামলাগুলো সংঘটিত করার পরিবেশ তৈরি করে দিচ্ছে, একইসাথে নানান বৈদেশিক চুক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী আঁতাতের সাথে যুক্ত হয়ে জনবিরোধী অবস্থান নিয়েছে।" বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র মনে করে যে, এই ধরণের জনবিরোধী ব্যর্থ সরকার তার দায়িত্বে থাকার নৈতিক সমর্থন হারিয়েছে। অবিলম্বে হাদীর হত্যাসহ সকল সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয় বিবর্তন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%