০২:২৯ পি.এম
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে, ১১ থেকে ২০তম গ্রেডের ২৮টি ক্যাটাগরির পদে রাজস্ব খাতভুক্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন শুরুর তারিখ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২টা ১ মিনিট।
আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি
বয়সসীমা: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি দিতে হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
আবেদন করতে ভিজিট করুন: https://bps.teletalk.com.bd/
নিয়োগ বিজ্ঞপ্তির পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
পদসংখ্যা: ২৮টি
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে ৪.৫৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
লোকবল নিয়োগ: ১৫৫ জন
১. পদের নাম: গাইড
পদসংখ্যা: ০১টি
বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড- ১১)
আরও পড়ুন: ভোট পুনর্গণনা ছাড়া ফল ঘোষণা, পরাজিত প্রার্থীর নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) পাস।
২. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ০৩টি
বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড- ১১)
আরও পড়ুন: আশাশুনিতে ভিডিও ধারণকালে মোটরসাইকেল দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।
৩. পদের নাম: লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০১টি
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রি।
৪. পদের নাম: ফটোগ্রাফার (স্টিল)
পদসংখ্যা: ০১টি
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ ফটোগ্রাফীর উপর সনদ থাকতে হবে অথবা কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যূন এইচএসসি পাশসহ ফটোগ্রাফীতে ডিপ্লোমা অর্জন করতে হবে।
৫. পদের নাম: টেকনিশিয়ান (নেটওয়ার্ক)
পদসংখ্যা: ০১টি
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/নেটওয়ার্কিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
৬. পদের নাম: টেকনিশিয়ান (হার্ডওয়্যার)
পদসংখ্যা: ০৫টি
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/হার্ডওয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
৭. পদের নাম: টিভি টেকনিশিয়ান
পদসংখ্যা: ০২টি
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং ২ বৎসরের ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৮. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৩টি
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
৯. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ০৫টি
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
১০. পদের নাম: গ্রন্থাগার সহকারী
পদসংখ্যা: ০২টি
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
১১. পদের নাম: সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর
পদসংখ্যা: ১২টি
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
১২. পদের নাম: অ্যাম্বুলেন্স ড্রাইভার
পদসংখ্যা: ০২টি
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন ৮ম শ্রেণী পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১৩. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০৬টি
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
১৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২২টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটারে Word Processing/Data Entry Typing ইত্যাদিতে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২০ ও ৩০ শব্দ থাকতে হবে।
১৫. পদের নাম: আইন সহকারী
পদসংখ্যা: ০১টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং কোন আইনজীবীর সহকারী হিসেবে অন্যূন ৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৬. পদের নাম: অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
১৭. পদের নাম: প্রটোকল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০২টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটার, ইন্টারনেট ও ইমেইল পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
১৮. পদের নাম: লাইনম্যান
পদসংখ্যা: ০২টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার/ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)-সহ এইচএসসি পাস। (২) Operator "Standard Aptitude Test" উত্তীর্ণ হতে হবে; এবং (৩) সংশ্লিষ্ট কাজে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১৯. পদের নাম: ক্যামেরাম্যান সহকারী
পদসংখ্যা: ০১টি
বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২০. পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২৪টি
বেতন: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আনসার/ভিডিপি'র মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত হতে হবে।
২১. পদের নাম: মোয়াজ্জিন
পদসংখ্যা: ০১টি
বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: আলীম এবং ক্বারীয়ানা পাস হতে হবে। তাহাকে সুকন্ঠের অধিকারী হতে হবে।
২২. পদের নাম: মেকানিক গ্রেড-সি
পদসংখ্যা: ০১টি
বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অন্যূন ৬ মাসের অটোমোবাইলের উপর প্রশিক্ষণসহ ৮ম শ্রেণী পাস।
২৩. পদের নাম: অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০৩টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস।
২৪. পদের নাম: সহকারী ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ০৩টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস। মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৫. পদের নাম: কামরা পরিচারক/পরিচারিকা
পদসংখ্যা: ১৪টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস।
২৬. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১০টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।
২৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার)
পদসংখ্যা: ০৪টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: পেশাদার ঝাড়ুদার হতে হবে।
২৮. পদের নাম: ক্লিনার/হেল্লার
পদসংখ্যা: ০২টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন ৮ম শ্রেণী পাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন । আবেদনের শেষ সময়: ০২ ডিসেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন